MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • প্রার্থী না হয়েই ভরা সভায় নিজের নাম ঘোষণা, BJP-তে যোগ দিয়েই কেলেঙ্কারি কান্ড ঘটালেন শ্রাবন্তী

প্রার্থী না হয়েই ভরা সভায় নিজের নাম ঘোষণা, BJP-তে যোগ দিয়েই কেলেঙ্কারি কান্ড ঘটালেন শ্রাবন্তী

টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। সদ্যই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রী। রাজনীতির অ-আ-ক-খ এখন রপ্ত হয়নি ঠিকমতো এর মধ্যেই ময়নায় ভরা সভায় নিজেকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর আশ্বাস খুব শীঘ্রই তিনি বিজেপি প্রার্থী হতে চলেছেন শুধু তাই নয়, আগাম আশীর্বাদও চেয়ে নিয়েছেন সকলের থেকে। 

2 Min read
Author : Riya Das
Published : Mar 16 2021, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

 বিয়ে ভাঙতে না ভাঙতেই একের পর এক আলোচনায় উঠে এসেছে শ্রাবন্তীর নাম। সদ্যই বিজেপিতে যোগ দিয়ে তিনি যেন আরও নজরে উঠে এসেছেন নেটিজেনদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। কোথায় যাচ্ছেন, কী করছেন সবটাই যেন গসিপে মোড়া। 

310

প্রার্থী তালিকায় নিজেদের জায়গা না পেয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে নেতা-কর্মীদের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়েছে।

410

প্রার্থী হিসেবে এখনও তার নাম ঘোষণা করা হয়নি। তাই নিজেই সেই দায়িত্ব নিয়ে নিলেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

510

ময়নায় ভরা সভায় নিজেকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন শ্রাবন্তী। তারপরেই বঙ্গ-বিজেপির মধ্যে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে।

610

অভিনেত্রীর আশ্বাস খুব শীঘ্রই তিনি বিজেপি প্রার্থী হতে চলেছেন শুধু তাই নয়, আগাম আশীর্বাদও চেয়ে নিয়েছেন সকলের থেকে।

710

গতকাল পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক দিন্দার সমর্থনে সভা করেন শ্রাবন্তী। এবং সেখান থেকেই নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী।

810

শ্রাবন্তী জানান, এত দিন ধরে আমি অভিনয় জগতে ছিলাম। এবার আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে। খুব শীঘ্রই আমি প্রার্থী হতে চলেছি। আপনাদের আশীর্বাদ চাইছি।

910

২১-এর নির্বাচনে এখনও পর্যন্ত রাজ্যের সব আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। প্রথম চার দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এবং সেখানে নাম নেই শ্রাবন্তী। যা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে অশান্তি চরমে।

1010

সূত্রের খবর, বেহালা পশ্চিম থেকে প্রার্থী তালিকায় নাম থাকতে পারে শ্রাবন্তীর। যদিও তা এখনও স্পষ্ট নয়। তাই অনিশ্চয়তা থেকেই নিজেই কাজটা সেরে ফেলেছেন অভিনেত্রী।উল্লেখ্য, এর আগে বিজেপি প্রার্থী হওয়ার কথা বলেছিলেন পায়েল সরকার। বেহালা পূর্ব থেকে তিনি বিজেপির প্রার্থীও হয়েছেন। তবে কি নয়া ট্রেন্ডেই গা ভাসালেন অভিনেত্রী শ্রাবন্তী, বাড়ছে জল্পনা ।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved