MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • পর্দায় ফেরার আগে সপাট জবাব, কেন অভিনেত্রী হয়ে ওঠাটা আজ আর গুরুত্বপূর্ণ নয় শুভশ্রীর কাছে

পর্দায় ফেরার আগে সপাট জবাব, কেন অভিনেত্রী হয়ে ওঠাটা আজ আর গুরুত্বপূর্ণ নয় শুভশ্রীর কাছে

বহু দিন পর আবারও কাজে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গর্ভবতী অবস্থাতেই নিজের প্রতি যত্নবান হয়ে উঠেন অভিনেত্রী। শুটিং থেকে সেই সময়ই বিরতি নিয়েছিলেন। এরপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। আবারও চেনা লুকে ধরা দিতে প্রস্তুত শুভশ্রী।  

2 Min read
Author : Jayita Chandra
| Updated : Aug 24 2021, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

এরপর মা হওয়ার পর থেকেই শুভশ্রীর জীবনের বড় অংশ জুড়ে রয়েছেন তাঁর পুত্র ইউভান। বর্তমানে ছেলে-সংসার সামলে, নিজের কেরিয়ারের দিকেও নজর দিয়েছেন তিনি। 

29

সম্প্রতি ছবির শুটিং ফ্লোরেও ফিরেছেন তিনি। তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, পাশাপাশি একজন বিধায়ক তথা পরিচালকের স্ত্রী হিসেবেও নিজের দায়িত্ব পালন করছেন শুভশ্রী। 

39

তবে সব কিছুর উর্ধে তাঁর প্রথম পরিচয় তিনি ইউভানের মা, এমনটাই জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানান, তাঁর জীবনে মা হয়ে উঠা অভিনেত্রী হয়ে উঠার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। 

49

যে নিজে মা হননি, সন্তান জন্ম দেয়নি, প্রথমবার সন্তানকে কোলে নেয়নি সে কখনোই এই অনুভূতির বুঝবে না। অভিনেত্রীর কথায় যে সন্তানের জন্ম দেয়নি তাঁকে এই অনুভূতি বোঝানো খুবই মুশকিল। 

59

অভিনেত্রীর মতে তাঁর জীবনের সমস্ত স্বপ্ন ইউভান পূরণ করেছেন। এখন শুভশ্রীর জীবনে তাঁর ছেলে ইউভানই সবথেকে দামি উপহার। নিজের ছেলেকে ছাড়া আর কিছুই ভাবতে পারেন না অভিনেত্রী। 

69

বেশ কিছুদিন হল মা হয়েছেন শুভশ্রী। এরই মধ্যে ইউভান কিছুটা বড়ও হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ইউভানের প্রতিটি মুহূর্তের ছবি ভক্তদের জন্য শেয়ার করেন শুভশ্রী। 

79

সম্প্রতি মামা জিত গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে নাকি ইউভান এই বয়েসেই গিটার শিখছে বলে শোনা যাচ্ছিল। তবে শুধু শুভশ্রী নয় পরিচালক রাজ চক্রবর্তীরও নয়নের মণি ইউভান। বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী। 

89

অন্যদিকে বাবা যাদব-এর সঙ্গে অসমাপ্ত ছবির শুটও করছেন অভিনেত্রী। সব মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছে শুভশ্রী। তবে শত ব্যস্ততার মাঝেও ইউভানের পাশে থাকার চেষ্টা করছেন অভিনেত্রী। 

99

নুসরত প্রসঙ্গে অভিনেত্রী জানান, মা হওয়া নিয়ে নুসরস যে ভাবে ট্রোলের শিকার হচ্ছে, শুভশ্রীর ধারণা নুসরস এই বিষয়কে একেবারেই গুরুত্ব দেয়নি। নুসরত হয়তো তাঁদেরকেই মনে রাখবে, যারা এই সময় ওর পাশে ছিল, এমনটাই জানান শুভশ্রী।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra
Latest Videos
Recommended Stories
Recommended image1
বিধানসভা ভোটে টিকিট দেয়নি দল, কী বলেন গায়িকা ইমন চক্রবর্তী থেকে অভিনেতা কাঞ্চন মল্লিক?
Recommended image2
‘আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে? ইমনকে বিশেষ পরামর্শ মুখ্যমন্ত্রীর
Recommended image3
রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
Recommended image4
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?
Recommended image5
মুকুল রায়ের থেকে কী রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন সোহেল, অকপট অভিনেতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved