MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • মায়ের ভালবাসায় আহ্লাদে আটখানা টলি-তারকারা, দেখুন বিশেষ মুহূর্তের অ্যালবাম

মায়ের ভালবাসায় আহ্লাদে আটখানা টলি-তারকারা, দেখুন বিশেষ মুহূর্তের অ্যালবাম

'মা আমার জামা টা কোথায়', 'মা খেতে দাও', 'মা কাল ঘুম থেকে একটু তাড়াতাড়ি ডেকে দিও, মিটিং আছে'। এভাবে ছোট থেকে বড় বয়স অবধি প্রতি পদে প্রয়োজন হয় মা কে। আজকে মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে ঠিকই, তবে মা-বাবাদের অবদানের ব্যাখা করার জন্য কোনও আলাদা দিনের প্রয়োজন হয় না। প্রতিদিনিই মাতৃদিবস। টলিউড তারকারা একে একে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে পালন করছে আজকের দিনটি। মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই নেটদুনিয়ায় মায়েদের সঙ্গে পুরনো কিছু মুহূর্ত শেয়ার করেছেন। অনেকে এই সময় মায়ের কাছে নেই, অনেকে আবার বহু আগেই হারিয়েছে মা কে তবুও প্রতি মুহূর্ত মনে পড়ে সেই মানুষটিকে।

2 Min read
Author : Adrika Das
Published : May 10 2020, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ঃ এখন তো তিনি গৃহিনী। তা মা বলতে দু'জন। নিজের মা এবং শাশুড়ি মা। তাঁদের দু'জনের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। 

211

নিজের ইনস্টাগ্রামে নিজের মায়ের পুরনো একটি সাদা-কালো ছবি এবং শাশুড়ি মায়ের সঙ্গে আহ্লাদে আটকখানা হওয়ার সেই ক্যানডিড ছবি শেয়ার করেছেন শুভশ্রী।

311

রাজ চক্রবর্তীঃ বাদ যাননি শুভশ্রীর বরও। মায়ের সঙ্গে আদরের মুহূর্ত শেয়ার করেছেন পরিচালক। সেই ফ্রেম দেখে তারিফ না করে থাকতে পারছে না নেটিজেনরা।

411

ছেলেবেলার দিনগুলির মত মায়ে কোলে মিশিয়ে যাওয়ার জোগার রাজ। অন্যদিকে তাঁর মাও তাঁকে এখনও ছোট্ট রাজ হিসেবেই দেখেন। সন্তান কি আর মায়ের কাছে কখনও বড় হয়।

511

মিমি চক্রবর্তীঃ মিমি একটি পুরনো এবং নতুন ছবির কোলাজ করেছেন। যেখানে একেবারে পুঁচকে অবস্থায় মায়ের কোলে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অন্য ছবিতে মিমির সঙ্গে তাঁর মায়ের এখনকার ছবি।

611

আবির চট্টোপাধ্যায়ঃ আবিরের মা অভিনেত্রী রুমকি চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে আবিরের একটি ফ্রেম শেয়ার করেছে অভিনেতার ফ্যানপেজ। সে ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন আবির।

711

স্বস্তিকা মুখোপাধ্যায়ঃ স্বস্তিকার বার্তা বরাবরই ভিন্ন ধাঁচের। একটি বিশেষ ভিডিও পোস্টে তিনি কেবল সকল মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা জানাননি। 

811

বরং যারা সিঙ্গেল ফাদার তাদের জন্য বিশেষে বার্তা দিয়েছেন স্বস্তিকা। কারণ তারাও সকল মায়ের মতই নিত্যদিন অদম্য চেষ্টা করে নিজেদের সন্তানদের জীবন গড়ে তোলার চেষ্টা করেন।

911

কৌশানি মুখোপাধ্যায়ঃ কৌশানির নিজের মা এবং বনির মায়ের সঙ্গে বেশ কিছু ছবি কোলাজ করে শেয়ার করে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 

1011

বনি সেনগুপ্তঃ বনিও নিজের এবং কৌশানির মায়ের সঙ্গে বেশ কিছু সোনালি মুহূর্তের ছবি শেয়ার করে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়ছেন সোশ্যাল মিডিয়ায়।

1111

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ঃ সায়ন্তিকা একটি ভিডিও শেয়ার করেছেন মায়ের সঙ্গে, যেখানে রাস্তার মধ্যে মাকে দেখে জড়িয়ে ধরছেন সায়ন্তিকা। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

AD
Adrika Das

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved