MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • টলিউড নয়, স্বপ্ন ছিল বলিউড, পেয়েছিলেন কেবল ব্যর্থতার ইঙ্গিত, তবুও ভেঙে পড়েননি সুপারস্টার জিৎ

টলিউড নয়, স্বপ্ন ছিল বলিউড, পেয়েছিলেন কেবল ব্যর্থতার ইঙ্গিত, তবুও ভেঙে পড়েননি সুপারস্টার জিৎ

কোনও কিছুই খুব সহজে পাওয়া যায় না। বিশেষ করে সফলতা। এর একমাত্র পথ সংগ্রাম। সংগ্রাম মানুষকে অনেক দূর নিয়ে যায়। এর প্রমান টলিউড জগতের বহু রয়েছে। এরই মধ্যে একজন হলেন জিতেন্দ্র মাদনানি। যাঁকে গোটা টলিউড জিৎ নামেই চেনে। জন্ম সূত্রে বাঙালি না হলেও, বহু বাঙালির মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। কমেডি, রোম্যান্টিক কিংবা অ্যাকশন, সব ধরনের চরিত্রে অভিনয় করে, বার বারই দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। প্রকৃত অর্থে সুপারস্টার তকমাটা তাঁকেই মানায়। তবে জিতেন্দ্র মাদনানি থেকে সুপারস্টার জিৎ হয়ে ওঠার পথটা মোটেও সহজ ছিল না। টিভি সিরিয়াল, তেলেগু ছোট বাজেটের সিনেমা, হিন্দি মিউজিক ভিডিও এরকম আরও অনেক চরাই উতরাই-এর মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।

2 Min read
Author : Jayita Chandra
| Updated : Jun 29 2021, 11:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

জিৎ সেন্ট জসেফ মেরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহন করেন। এরপর তিনি ন্যাশানাল হাই স্কুল থেকে উচ্চশিক্ষা সমাপ্ত করেন। পারিবারিক সমস্যার কারণে, কলেজে ভর্তি হয়েও মাঝপথেই  লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং বাবার সঙ্গে কাপড়ের ব্যবসার কাজে যোগ দেন। 

210

ছোটবেলা থেকেই তাঁর ইছে ছিল তিনি বলিউডের অভিনেতা হবেন। তাই কাজের পাশাপাশি তিনি মডেলিং এবং আভিনয়ের ক্লাস নিয়ে থাকতেন। ১৯৯৪ সালে ওই অভিনয় ক্লাস থেকেই একজন টিভি সিরিয়াল  নির্মাতার নজরে পড়েন তিনি। এরপর বিষবৃক্ষ ও জন্মভূমি নামের দুটি সিরিয়ালে অভিনয় করেন। পরবর্তীতে জিৎ আরও সিরিয়ালের সুযোগ পেলেও তা আর করেননি। কার তাঁর স্বপ্ন ছিল বলিউডে যাওয়ার।

310

এরপর ১৯৯৫ সালে তিনি মুম্বই চলে যান এবং সেখানে গিয়ে অনেক জায়গায় তিনি অডিশন দিতে থাকেন, কিন্তু তাতে তাঁর কোনও লাভ হয়নি। 

410

টানা ২ বছর চেষ্টা করার পর অবশেষে ১৯৯৭ সালে একটি হিন্দি মিউজিক অ্যালবামে সুযোগ পেয়েছিলেন। তাঁর নাম ছিল ‘বেবাফা তেরা মাসুম চেহেরা’। এরপর ওই বছরেই তিনি আরেকটি মিউজিক অ্যালবামে সুযোগ পান। তবে এতে তাঁর বিশেষ সুবিধা হল না।

510

এরপর তিনি বেশ কয়েকটি হিন্দি ছবির জন্য অডিশন দেন। কিন্তু কোন ভাবেই কিছু হয়নি। বার বারই নিরাশ হতে হয়েছে তাঁকে। 

610

এর পরবর্তী সময় তিনি বলিউড ছেড়ে দক্ষিণী ইনডাসটি আসেন তার ভাগ্য পরীক্ষা করতে। তেলেগু ও তামিল বেশ কিছু সিনেমার জন্য অডিশন দেন, এবং এবারেও তিনি ফেল হন। কেউ তাকে নেয়নি। 

710

 তবে ২০০১ সালে জিৎ একটি তেলেগু সিনেমাতে সুযোগ পেয়েছিলেন। সিনেমাটির নাম ছিল ‘চান্দু’। খুবই কম বাজেটের ওই সিনেমাটি ফ্লপ হয়, এবং বক্স-অফিসে মুখথুবড়ে পড়ে। ওই সময় মানসিক ভাবে তিনি খুবই ভেঁগে পড়েছিলেন। তবে তিনি হাল ছাড়েননি।

810

এর পর ২০০১ সালেই জিৎ আবার নিজের শহর কলকাতায় ফিরে আসেন। এবার তিনি বাংলা সিনেমার জন্য অডিশন দিতে থাকেন। ওই সময় পরিচালক হরনাথ চক্রবর্তী তার পরবর্তী সিনেমা সাথীর জন্য একটি নতুন মুখ খুঁজছিলেন। শোনা যায় হরনাথ চক্রবর্তী প্রথমে প্রসেনজিত চট্টোপাধ্যায়কে রোলটি অফার করেন। তবে প্রসেনজিত কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করবেন না বলে না করে দেন।

910

সেই সময় পরিচালক হরনাথ চক্রবর্তী নতুন মুখ হিসেবে জিৎ-কে বেছে নেন। এরপর ২০০২ সালে সাথী মুক্তি পায়। এই সিনেমাটি  বক্স-অফিসে ব্যাপক ভাবে সাড়া ফেলে। বহু দিন ধরে সিনেমা হলগুলি একেবারে পূর্ণ ছিল। এই ছবিতে জিৎ-এর অভিনয় সমস্ত দর্শকদের মন জয় করে নেয়। এছাড়াও এই ছবির একটি গান ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ খুবই জনপ্রিয়তা অর্জন করে। 

1010

এরপর সঙ্গী, নাটেরগুরু থেকে শুরু করে দুই পৃথিবী, বস, সাত পাকে বাঁধার মতো একের পর এক ছবি দর্শকদের উপহার দিয়েছেন। প্রধানত সাথী এবং তার পর নাটেরগুরু সিনেমাটির পর আর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Recommended image2
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা
Recommended image3
বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীক অধিকারী
Recommended image4
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image5
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved