MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • ধর্ষণ নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও দিয়েছিলেন যোগ্য জবাব,প্রতিবাদ করতে পিছ পা হতেন না সিদ্ধার্থ

ধর্ষণ নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও দিয়েছিলেন যোগ্য জবাব,প্রতিবাদ করতে পিছ পা হতেন না সিদ্ধার্থ

জনপ্রিয় অভিনেতার পাশাপাশি সিদ্ধার্থ শুক্লা ছিলেন এক প্রতিবাদী চরিত্রও। ভুল দেখলে তার প্রতিবাদ করার ক্ষেত্রে দুবার ভাবতেন না। একবার  ধর্ষণের ক্রমবর্ধমান মামলা সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের চিন্তাভাবনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সিদ্ধার্থ। যা নিয়ে শোরগোলও কম হয়নি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 02 2021, 06:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ফের শোকের ছায়া বলিউডে। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। যেই খবরে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।
 

210

মুম্বইয়ের কুপার হাসপাতালের তরফে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মাত্র ৪০ ছর বয়সে সিদ্ধার্থ শুক্লা। সকালে হঠাৎই এমন খবর পেয়ে অনেকেই বিশ্বাস করতে পারেননি। 

310

সিদ্ধার্থের এত কম বয়সে চলে যাওয়া মেনে নিতে পারছে বলিউড। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মী থেকে ছোট পর্দা ও বড় পর্দার তারকারা।
 

410

সিদ্ধার্থের পরিবারের রয়েছেন তার মা রিতা শুক্লা ও দুই বোন। পরিবারের তরফে পুলিসকে জানানো হয়েছে কোনও রকম মানসিক সমস্যা বা অন্য কোনও সমস্যা ছিল না সিদ্ধার্থের।

510

সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুবই সক্রিয় ছিলেন সিদ্ধার্থ শুক্লা। ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি সমাজের নানা খারাপ বা ভালো দিকে নিজের মতামত দিতেই তিনি। একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও যোগ্য জবাব দিয়েছিলেন সিদ্ধার্থ।

610

কিছু মাস আগে ধর্ষণের ক্রমবর্ধমান মামলা সম্পর্কে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাবনা ও খবরের কাগজে তার লেখার তীব্র সমালোচনা করেছিলেন সিদ্ধার্থ শুক্লা। যা নিয়ে শিরোনামে এসছিলেন তিনি।
 

710

ইমরান খানকে সোশ্যাল মিডিয়াতেও নিজের উত্তরের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন। অশ্লীল বলে আখ্যা দিয়েছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পরে গিয়েছিল। 

810

তিনি নিউইয়র্ক টাইমসের একটি টুইটের জবাব দিয়েছিলেন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্ধৃতি ছিল,, "প্রত্যেক মানুষের ইচ্ছাশক্তি নেই। যদি আপনি অশ্লীলতা বাড়ান তাহলে  পরিণতি ভোগ করতে হবে।"

910

এই বিষয়ে, সিদ্ধার্থ বলেছিলেন যে যাদের ইচ্ছাশক্তি নেই তাদের সমাজ থেকে নিক্ষেপ করা উচিত। সিদ্ধার্থের উত্তরে লেখা ছিল, "ওয়াহ রে ওয়াহ দুনিয়া ওয়ালো .... ভাল সেক্ষেত্রে আসুন এমন পুরুষদের নিক্ষেপ করি যাদের ইচ্ছাশক্তি নেই।"

1010

ফলে ভালো অভিনেতার পাশাপাশি সামাজিক কোনও ব্যধির বিষয়ে প্রতিবাদ করতেও পিছ পা হতেন না সিদ্ধার্থ। এমন এক চরিত্রের অকালে চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
অবশেষে প্রকাশ্যে এল ভারতীর ছোট ছেলে 'কাজু'-র ছবি, দেখে নিন এক ক্লিকে
Recommended image2
Manish Malhotra: মা'কে হারালেন মনীশ মালহোত্রা, শেষকৃত্যে হাজির বলিউড তারকারা
Recommended image3
Anupam Kher: কেন কোটি কোটি টাকা থাকলেও হেয়ার ট্রান্সপ্লান্ট করাননি অনুপম খের? বেরিয়ে এল ভয়ঙ্কর রহস্য
Recommended image4
Pawan Kalyan House: ১২ কোটি টাকার বাড়িতে থাকেন পবন কল্যাণ! দেখুন অভিনেতার বিলাসবহুল বাড়ির অন্দরমহলের ছবি
Recommended image5
Zubeen Garg Case: জুবিন গার্গ মৃত্যু মামলায় বড় পদক্ষেপ, দ্রুত বিচারের জন্য তৈরি ফাস্ট-ট্র্যাক কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved