MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • জুলাই মাসে বাড়বে ডিএ, কতটা প্রভাব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে

জুলাই মাসে বাড়বে ডিএ, কতটা প্রভাব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে

জুলাই মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হবে বর্ধিত মহার্ঘ ভাতা। প্রতিবেদন অনুসারে জুলাই মাসে আরও পাঁচ শতাংশ বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা ডিএ বৃদ্ধির হারকে ৩৯ শতাংশে নিয়ে যাবে। মার্চ মাসে, কেন্দ্রীয় মন্ত্রিসভা সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা (ডিএ) তিন শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে, এইভাবে DA মূল আয়ের ৩৪ শতাংশে পৌঁছেছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 12 2022, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তা যদি হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

এই পদক্ষেপ থেকে ৫০ লাখের বেশি সরকারি কর্মচারী এবং ৬৫ লাখ পেনশনভোগী লাভবান হচ্ছেন। সপ্তম বেতন কমিশনের অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ সংশোধিত হয়ে ৩১ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ৩৪ শতাংশ।

39

গত জানুয়ারিতে এআইসিপিআই-এর উপর ভিত্তি করে এই হারে বর্ধিত হয়েছে ডিএ। এ বছর এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ৭.৭৯ শতাংশ। যা গত আট বছরে সর্বোচ্চ।

49

গত বছর জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পৌঁছয় ৩১ শতাংশে। এখন, ২০২২-এর জানুয়ারি থেকে বেতন ও পেনশনভোগীদের যথাক্রমে ডিএ ও ডিআর ৩১ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে পৌঁছয়।

59

সরকার সম্প্রতি ডিএ এবং ডিআর বাড়িয়েছে। জুলাই ২০২১ থেকে যখন ফ্রিজ তুলে নেওয়া হয়েছিল, তখন DA এবং DR তিনবার বৃদ্ধি পেয়েছে এবং প্রায় দ্বিগুণ হয়েছে। মহার্ঘ ভাতা দেওয়া হয় সরকারি কর্মচারীদের, আর মহার্ঘ ভাতা পেনশনভোগীদের জন্য।

69

কেন্দ্রীয় সরকার ২০২১ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর একটি দীর্ঘ বিরতির পরে ১৭ শতাংশ থেকে যথাক্রমে ২৮ শতাংশে বাড়িয়েছিল। আবার, ২০২১ সালের অক্টোবরে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা মহার্ঘ ভাতাতে তিন শতাংশ বেড়েছে।

79

তারপরে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ডিএ ৩১ শতাংশে উন্নীত হয়েছে, ২০২১ সালের জুলাই থেকে যা কার্যকর করা হয়। এখন, ২০২২ সালের জানুয়ারি থেকে, ৩৪ শতাংশ হারে ডিএ এবং ডিআর বেতনভোগীদের দেওয়া হবে, আগের ৩১ শতাংশের হার থেকে বৃদ্ধি পেয়ে ৩৯ শতাংশ দাঁড়াল। 

89

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২০২০-এর জানুয়ারি থেকে ২০২১-এর জুন পর্যন্ত বকেয়া ডিএ এবং বকেয়া দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আপাতত নেই। প্রসঙ্গত, বছরে দু’বার— জানুয়ারি ও জুলাই মাসে ডিএ বৃদ্ধি করে সরকার।

99

সম্ভবত আগামী মাসে বেতনের সঙ্গে বর্ধিত ডিএ-ও পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এর ফলে উপকৃত হবেন এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপক। 

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price Rate: ফের বেড়ে গেল সোনার দাম, জেনে নিন বুধবার কোন শহরে সোনার রেট কত
Recommended image2
8th Pay Commission Pension Hike: অষ্টম পে কমিশনে জ্যাকপট! দেড় লাখ টাকা কি পেনশন মিলবে?
Recommended image3
Share Market Update: উঠল ঝড় শেয়ার বাজারে! ২৪০০ পয়েন্ট বৃদ্ধি পেল সেনসেক্স, রকেটগতির উত্থান
Recommended image4
Fiscal Deficit: বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়াতে পারে রাজকোষ ঘাটতি, বলছে এসবিআই রিসার্চ
Recommended image5
Elon Musk: ভবিষ্যতে আর চাকরিই করতে হবে না! রোজগারের চিন্তা শেষ, ভবিষ্যদ্বাণী ইলন মাস্কের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved