MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • হোলি উপলক্ষ্যে এমএস ধোনির উপহার, আইপিএলের আগে চমক দিলেন সিএসকে অধিনায়কের

হোলি উপলক্ষ্যে এমএস ধোনির উপহার, আইপিএলের আগে চমক দিলেন সিএসকে অধিনায়কের

বর্তমানে আইপিএলের (IPL) জন্য ব্যস্ত রয়েছেন এমএস ধোনি (MS Dhoni)। সুরাতে দলের অনুশীলনে রয়েছেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) অধিননায়ক (Captain)। অধিনায়ক হিসেবে গতবার আইপিএলে দলকে চ্যাম্পিয়ন (Champion) করলেও, ব্যাট হাতে নিজের চেনা ফর্মে পাওয়া যায়নি ধোনিকে। তাই অনুশীলনে ছন্দে ফিরতে মরিয়া মাহি (Mahi)। এই সব কিছুর মধ্যেই কিন্তু নিজের রাজ্যবাসীকে ও ফ্য়ানেদের দোলের উপহার দিতে ভোলেননি এমএস ধোনি। আর প্রিয় তারকা সকলকে এমন উপহার দিলেন তাতে খুশি সকলেই।   

3 Min read
Author : Sudip Paul
Published : Mar 18 2022, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ক্রিকেটকে বিদায় জানানোর পর খুব একটা তারকাদের মত জীবন যাপন করেননি ধোনি। তা তার কোনও দিনও খুব একটা প্রিয় নয়। কখনও সেনার সঙ্গে ডিউটি করেছেন। কখনও পরিবারকে সময় দিয়েছেন।  গোটা লকডাউনের সময়টা পরিবারের সঙ্গেই নিজের ফার্ম হাউসে কাটিয়েছেন মাহি। সেখানেই নিজেকে নানারকমভাবে ব্যস্ত রেখেছেন এমএসডি। চাষাবাদে মন দিয়েছিলেন ধোনি। ফার্ম হাউসে ফলিয়েছেন নানা ধরনের ফসলও। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

রাঁচিতে ধোনির ফার্ম হাউস মোট ৪৩ একর জমির উপর তৈরি। যা তৈরি করতে ৩ বছরেরও বেশি সময় লেগেছিল বলে জানা যায়। রাঁচির রিং রোডের উপর অবস্থিত এই ফার্ম হাউস। ধোনির ফার্ম হাউসে মূলত দুটি জিনিসের উপর জোর দেওয়া হয়েছে। বড় উন্মক্ত মাঠ এবং ধোনি যা যা পছন্দ করেন তার সব কিছুই রয়েছে সেখানে। এছাড়াও ধোনির কৃষিকাজ খুব পছন্দ। তাই ধোনির ফার্ম হাউসে বিশাল জমরি উপর কৃষিকাজ হয়। যা ধোনি নিজেই দেখভাল করেন। সেখানে মূলত সব্জি ও ফলের চাষ হয়।
 

38

কখনও দীর্ঘ পরিসরে সবজি চাষ করেছেন মাহি, আবার কখনও স্ট্রবেরি উৎপাদন করে খবরের শিরোনামে থেকেছেন। তবে এখন আবার নতুন ফসল ফলিয়ে আলোচনায় মাহির ইজা ফার্ম হাউস। ধোনি নিজের ফার্ম হাউসে উন্নত প্রজাতির গম ও চাল উৎপাদনও করেছেন এমএস ধোনি। যা নিয়ে বাজারে খুব আলোচনাও হয়েছে। জৈব চাষের উপরও জোর দেন সিএসকে অধিনায়ক। এছাড়া উন্নত প্রজাতির গরু ও মুরগি চাষও করছেন ধোনি।
 

48

ধোনির এই ফার্ম হাউস দীর্ঘ দিন ধরে ঘুড়ে দেখার ইচ্ছে ছিল সকলের মধ্যে। অবশেষে দোল উপলক্ষ্যে সকলের জন্য সেই ব্যবস্থা করে দিলেন মাহি।  ফার্মহাউসেই এবার যে কেউ প্রবেশ করতে পারবেন হোলি উপলক্ষ্যে। ১৯ মার্চ পর্যন্ত খোলা থাকবে ফার্ম হাউস। সেখানে গিয়ে যে কেউ জৈবজাত সবজিও কিনতে পারবেন। ২৫০ গ্রামের স্ট্রবেরি প্যাকেটের দাম রাখা হয়েছে মাত্র ৫০ টাকা। ধোনির ফার্মহাউসে স্ট্রবেরির সঙ্গেই পেঁপে, পিয়ারা তরমুজ, মটরশুঁটি, ক্যাপসিকাম, মাছ এবং গম চাষ করা হয়।
 

58

ধোনির বাগানবাড়ির দায়িত্বে থাকা রোশন কুমার জানিয়েছেন, ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত বাগানবাড়ি খোলা থাকবে। সেই সময় যে কেউ চাইলে আসতে পারেন। তাঁরা বাগানবাড়ি ঘুরে দেখে নিজের ইচ্ছামতো সবজি ও ফল কিনতে পারবেন। ধোনির বাগানবাড়িতে বিভিন্ন রকম সবজি ছাড়া স্ট্রবেরি, পেঁপে, পেয়ারা, তরমুজের ফলন হয়। এ ছাড়া মাছের চাষ হয়। দুগ্ধজাত দ্রব্যও তৈরি হয় সেই বাগানবাড়িতে।

68

রোশন জানিয়েছেন, চাষের প্রতি ধোনির যথেষ্ট আগ্রহ রয়েছে। সময় পেলেই সেখানে চলে যান তিনি। গিয়ে সময় কাটান। কী কী চাষ হচ্ছে তা নিজে খতিয়ে দেখেন। প্রয়োজনে হাত পর্যন্ত লাগান। ধোনিকে ট্রাক্টর চালাতে ছবি ও ভিডিও সামনে এসেছে। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এমনকী ধোনির নিজের  বাড়িতে সবজি, ফল এই বাগানবাড়ি থেকেই সরবরাহ করা হয়।

78

ছাড়াও ধোনির ফার্ম হাউসে ইন্ডোর স্টেডিয়াম, নেট প্র্যাকটিসের জন্য আলাদা মাঠ, সুইমিং পুল, অত্যাধুনিক জিম সহ একাধিক ব্যবস্থা রয়েছে যা ধোনির কাজে লাগতে পারে। এছাড়াও রয়েছে সুবিশাল একটি বাগান। যেখানে ধোনি কখনও নিজের মেয়ে, কখনও আবার পোষ্যদের নিয়ে সময় কাটান। ধোনির ফার্ম হাউসের সামনে লনটিও বেশ বড় ও সুন্দর। তারও দেখভাল নিজেই করেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির ফার্ম হাউসের বিলাস বহুল বাংলোও দেখার মত।

88

বর্তমানে ধোনি নিজে ফার্ম হাউসে নেই। আইপিএল ২০২২-এ খেলার জন্য চেন্নাই সপার কিংস দলে যোগ দিয়েছেন। অনুশীলন সারছেন। আগামি ২৬ মার্চ কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে সিএসকে। শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে। তবে দোল উপলক্ষ্যে রাঁচি ও ঝাড়খণ্ডের সাধারণ জনগণকে নিজের ফার্ম হাউস ঘুড়ে দেখার যে উপহার দিলেন ধোনি, তাতে খুশি সকলেই।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image2
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image3
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image4
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image5
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved