Axar Patel Record: শুক্রবার অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। তবে এই ম্যাচে এক অনন্য রেকর্ড গড়েছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন।
KNOW
Axar Patel T20 Record: প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ৩,০০০ রান ও ৩০০ উইকেটের নজির গড়লেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। শুক্রবার অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়েছেন অক্ষর। এদিন তিনি প্রথমে তিন ওভার বল করে ৪৩ রান দিয়ে ফিন অ্যালেনের (Finn Allen) উইকেট নেন। এরপর পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে নয় বল খেলে সাত রান করেন। ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি অক্ষর। ভারতীয় দলও এই ম্যাচে ৮৭ রানে হেরে গিয়েছে। তা সত্ত্বেও এদিনই রেকর্ড গড়ে ফেললেন এই অলরাউন্ডার।
টি-২০ ফর্ম্যাটে সেরাদের তালিকায় অক্ষর
আন্তর্জাতিক ক্রিকেটেের পাশাপাশি আইপিএল (IPL) ও ঘরোয়া টি-২০ ক্রিকেটে ধরাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন অক্ষর। এবার তিনি বিরল নজির গড়লেন। বিশ্বের যে ক্রিকেটাররা টি-২০ ফর্ম্যাটে এই নজির গড়েছেন, তাঁদের তালিকায় আছেন রশিদ খান (Rashid Khan), সুনীল নারিন (Sunil Narine), ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo), আন্দ্রে রাসেল (Andre Russell), শাকিব আল হাসান (Shakib Al Hasan), মহম্মদ নবি (Mohammad Nabi), শাদাব খান (Shadab Khan), জেসন হোল্ডার (Jason Holder), ডেভিড উইলি (David Willey), ইমাদ ওয়াসিম (Imad Wasim), সমিত প্যাটেল (Samit Patel), ডেভিড উইজি (David Wiese), রোয়েলফ ফান ডার মারওয়ে (Roelof van der Merwe), শাহিদ আফ্রিদি (Shahid Afridi), কাইরন পোলার্ড (Kieron Pollard), স্যাম কারান (Sam Curran) ও লিয়াম ডসন (Liam Dawson)। এবার এই তালিকায় জায়গা করে নিলেন অক্ষর।
টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স অক্ষরের
টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ৩৪৫টি ম্যাচ খেলেছেন অক্ষর। তাঁর সংগ্রহ ৩,৮১৮ রান। ব্যাটিংয়ের গড় ২১.৯৪ এবং স্ট্রাইক রেট ১৩৪.৪৩। এই ফর্ম্যাটে তিনি ন’টি অর্ধশতরান করেছেন। বল হাতে তাঁর উইকেটের সংখ্যা ৩০০। এই পারফরম্যান্স অব্যাহত রাখাই অক্ষরের লক্ষ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






