MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএল তথা বিশ্ব ক্রিকেটে নয়া রেকর্ড এমএস ধোনির, পেছনে ফেললেন বিরাট-রোহিতকে

আইপিএল তথা বিশ্ব ক্রিকেটে নয়া রেকর্ড এমএস ধোনির, পেছনে ফেললেন বিরাট-রোহিতকে

গত বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। তারপর আরব আমিরশাহিতে আইপিএল খেললেও খুব একটা আহামরি কিছু করতে পারেননি ধোনি ও তার দল সিএসকে। এবারও তাকে দলে অধিনায়ক হিসেবেই ধরে রেখেছে চেন্নাই ম্যানেজমেন্ট। তবে ক্রিকেট বিদায় জানালেও তার 'ভ্যালু' যে এতটুকু কমেনি তা আরও একবার প্রমাণ করলেন এমএসডি। আইপিএলে আয়ের নিরিখে পেছনে ফেললেন বিরাট কোহলি, রোহিত শর্মাকে। শুধু আইপিএল নয়,বিশ্ব জুড়ে টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে আয়ের নিরিখে নয়া নজির গড়লেন মাহি। যা জানলে চমকে যাবেন আপনিও।  

2 Min read
Author : Sudip Paul
Published : Feb 02 2021, 07:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২০২১ আইপিএলে ১৫ কোটির মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস৷ এর ফলে চতুর্দশ সংস্করণের স্যালারি নিয়ে আইপিএল থেকে ধোনির আয় ছাপিয়ে গিয়েছে দেড়শো কোটি৷ 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ কোটির মাইলস্টোন টপকে গেলেন মাহি৷ যেই নজির শুধু আইপিএলেই নয় বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে কারও নেই।

38

ত্রয়োদশ সংস্করণ পর্যন্ত আইপিএল পর্যন্ত ধোনির রোজগার ছিল ১৩৭.৮ কোটি টাকা৷ কিন্তু এবারের ১৫ কোটি নিয়ে চেন্নাই সুপার কিংস অধিনায়কের আয় গিয়ে দাঁড়াল ১৫২.৮৪ কোটি টাকা।

 

48

ক্রিকেটকে বিদায় জানানোর পরও ধোনির এই নয়া নজিরে আরও একবার প্রমাণ হল ২২ গজে তার 'ভ্যালু' এতটুকু এখনও কমেনি।  ইনসাইড স্পোর্টস মানিবল-এর তথ্যতে খুশি ধোনি ভক্তরাও।
 

58

আইপিএল থেকে উপার্জনের নিরিখে ধোনির পরেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা । ২০২১ সালের আইপিএল খেলতে নামার সঙ্গে সঙ্গে রোহিতের উপার্জন হবে ১৪৬.৬ কোটি টাকা।

68

রোহিতের পর রয়েছে কোহলি। ২০২০ সাল পর্যন্ত আইপিএল থেকে বিরাট কোহলির উপার্জন ছিল ১২৬ কোটির উপর। এবারের আইপিএল খেলতে নামলেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির উপার্জন হবে ১৪৩.২ কোটি টাকা।
 

78

ফলে বর্তমানে ১৫২.৮৪ কোটি টাকা রোজগার করে শীর্ষে থাকলেও খুব শীঘ্রই যে সেই রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা তা নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ এরপর আর আইপিএল ধোনি খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
 

88

২০২০ মরসুমের শেষে ধোনি জানিয়েছিলেন ২০২১ মরসুমের আইপিএল খেলবেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞকা মনে করছেন এটাই হয়তো ধোনির শেষ আইপিএল হতে চলেছে। তাই আরও একবার প্রিয় তারকাকে ২২ গজে দেখার অপেক্ষায় কোটি কোটি ধোনি ভক্তরা।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image2
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image3
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image4
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Recommended image5
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved