MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IND vs WI Sanju Samson: ধোনি, কোহলি এবং রোহিতের টিপসেই কামব্যাক! কীভাবে ফর্মে ফিরলেন? জানালেন সঞ্জু

IND vs WI Sanju Samson: ধোনি, কোহলি এবং রোহিতের টিপসেই কামব্যাক! কীভাবে ফর্মে ফিরলেন? জানালেন সঞ্জু

IND vs WI Sanju Samson: টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়ে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন সঞ্জু স্যামসন। খারাপ ফর্ম কাটিয়ে কীভাবে খেলায় ফিরলেন? সেই কথাই জানালেন তিনি।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 02 2026, 11:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
দুর্দান্ত জয়ের নেপথ্যে নায়ক হলেন তরুণ ওপেনার সঞ্জু স্যামসন
Image Credit : Getty

দুর্দান্ত জয়ের নেপথ্যে নায়ক হলেন তরুণ ওপেনার সঞ্জু স্যামসন

চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে রবিবার, সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারাল ভারত। এই জয়ের ফলে, টিম ইন্ডিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে। আর এই দুর্দান্ত জয়ের নেপথ্যে নায়ক হলেন তরুণ ওপেনার সঞ্জু স্যামসন। মাত্র ৫০ বলে ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৭ রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। শেষপর্যন্ত, অপরাজিত থেকে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন সঞ্জু স্যামসন। 

25
স্যামসনের ম্যাজিকাল ইনিংস
Image Credit : Getty

স্যামসনের ম্যাজিকাল ইনিংস

খারাপ ফর্মের কারণে, সঞ্জু স্যামসনকে বারবার সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে যেন সব সমালোচনার জবাব দিয়ে দিলেন তিনি। কঠিন সময়ে দলের পাশে দাঁড়ানোয় ফ্যান এবং প্রাক্তন ক্রিকেটাররা তাঁর প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ। স্যামসন জানিয়েছেন, ফর্মে ফিরতে তাঁকে সাহায্য করেছেন ধোনি, রোহিত এবং কোহলি।

Related Articles

Related image1
IND vs WI T20 WC 2026: ১৯৫ রান তুলে ফেলল ক্যারিবিয়ানরা! চাপ বাড়ছে, ব্যাট করতে নামবেন সূর্যরা
Related image2
IND vs WI Sanju Samson: সঞ্জুর রাজকীয় ইনিংস! চাপের মুখেও নির্লিপ্ত লড়াই, সমালোচকদের জবাব দিলেন স্যামসন?
35
"এই দিনটার অপেক্ষাতেই ছিলাম"
Image Credit : X@BCCI

"এই দিনটার অপেক্ষাতেই ছিলাম"

ম্যাচ শেষে 'ম্যান অফ দ্য ম্যাচ' পুরস্কার নিতে এসে সঞ্জু স্যামসন বলেন, “এই ইনিংসটা আমার কাছে সবকিছু। যেদিন থেকে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছি, সেদিন থেকে এমন একটা ম্যাচের অপেক্ষায় ছিলাম। আমার ক্রিকেট যাত্রায় অনেক ওঠাপড়া দেখেছি। অনেক সময় নিজেকে নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু আজ ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, আমি তাঁর কাছে কৃতজ্ঞ।"

45
"শিখেছি ধোনি-কোহলি-রোহিতের থেকে"
Image Credit : our own

"শিখেছি ধোনি-কোহলি-রোহিতের থেকে"

ফর্মে ফেরার প্রসঙ্গে সঞ্জু বলেন, “আমি বহু বছর ধরে এই ফরম্যাটে খেলছি। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং এমএস ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখেছি। তারা কীভাবে খেলেন এবং পরিস্থিতি অনুযায়ী, নিজেদের খেলা বদলে নেন, তা আমি মন দিয়ে দেখেছি। এই পর্যবেক্ষণ আমার অভিজ্ঞতাকে বাড়াতে খুব সাহায্য করেছে।"

55
পরিস্থিতি বুঝে ব্যাটিং?
Image Credit : ANI

পরিস্থিতি বুঝে ব্যাটিং?

সঞ্জু আরও যোগ করেন, “আগের ম্যাচে আমরা প্রথমে ব্যাট করায় প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলেছিলাম। কিন্তু এই ম্যাচটা ছিল অন্যরকম। আমি যখনই মারতে যাচ্ছিলাম, তখনই উইকেট পড়ছিল। তাই আমি বলের চরিত্র বুঝে খেলেছি। সত্যি বলতে গেলে, আমি ভাবিনি এত ভালো একটা ইনিংস খেলতে পারব। এটা আমার জীবনের অন্যতম সেরা একটা দিন।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
CSK vs DC: চলতি আইপিএল-এ প্রথম জয়, কেকেআর-কে ১০ নম্বরে ঠেলে দিল সিএসকে
Recommended image2
Sanju Samson: সঞ্জু স্যামসনের শতরান, দিল্লির বিরুদ্ধে বিশাল স্কোর চেন্নাইয়ের
Recommended image3
PBKS vs SRH: অভিষেককে ম্লান করে দিলেন শ্রেয়াস, হায়দরাবাদকে উড়িয়ে ২ নম্বরে পাঞ্জাব
Recommended image4
Marco Jansen: চলতি আইপিএল-এর সেরা ক্যাচ মার্কো জ্যানসেনের? উচ্ছ্বসিত ক্রিকেট দুনিয়া
Recommended image5
Abhishek Sharma: অভিষেকের ঝোড়ো ইনিংস, আইপিএল-এ নতুন নজির সানরাইজার্স হায়দরাবাদের
Related Stories
Recommended image1
IND vs WI T20 WC 2026: ১৯৫ রান তুলে ফেলল ক্যারিবিয়ানরা! চাপ বাড়ছে, ব্যাট করতে নামবেন সূর্যরা
Recommended image2
IND vs WI Sanju Samson: সঞ্জুর রাজকীয় ইনিংস! চাপের মুখেও নির্লিপ্ত লড়াই, সমালোচকদের জবাব দিলেন স্যামসন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved