MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • সৌরভের দুর্গা পুজো সেলিব্রেশন কতটা আকর্ষণীয়, বলে দেবে এই সেরা ১২ ছবি

সৌরভের দুর্গা পুজো সেলিব্রেশন কতটা আকর্ষণীয়, বলে দেবে এই সেরা ১২ ছবি

দুর্গা পুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। পুজোর কটা দিন আনন্দে মাতোয়ারা বাঙালি ভুলে যান জীবনের যত সমস্যাগুলিকে। উমার আগমনে ভুবন হয়ে ওঠে সুখময়। কিন্তু এবছরের পুজো একটু আলাদা। করোনা আবহে প্রতিমা দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে উচ্চ আদালত। কিন্তু সীমাবদ্ধ পরিবেশেই পুজোর আনন্দ উপভোগ করতে হবে সকলকে। তাই প্রতিবারের তুলনায় এবার সেলেবদের পুজো নিয়ে জানার কৌতুহলও সকলের বেশি। সেললেব বলতেই বাংলার ক্রীড়া জগতে সবার আগে মাথায় আসে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। এবছর 'দাদা' কীভাবে পুজো কাটাবেন তা তো আমরা তুলে ধরবই। তার আগে দেখা যাক গতবারের পুজো কীভাবে কাটিয়েছিলেন বাংলার 'মহারাজ'।  

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 20 2020, 10:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

দুর্গা পুজোর সময় কলকাতায় থাকলে পরিবারের সঙ্গেই পুজো কাটান সৌরভ গঙ্গোপাধ্যায়। গতবারও পরিবারের সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করেছিলেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

সারা বছর নানা ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে না পারলেও, গতবার পুজোর দিনগুলিতে পুরোপুরি 'ফ্যামিলি ম্যান' হয়ে যান বিসিসিআই প্রেসিডেন্ট।
 

312

এছাড়া বেহালার ঐতিহ্যশালী পুজোগুলির মধ্যে অন্যতম হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির পুজো। নিয়ম-রীতি মেনে প্রতিবারের মত এই পুজোয় আনন্দ সহকারে অংশ নিয়েছিল গোটা গঙ্গোপাধ্যায় পরিবার। 

412

বিগ্রহে খুব জাঁকজমক না থাকলেও, সৌরভের বাড়ির পুজোর আন্তরিকতাটাই আসল। অষ্টমী পুজোর দিন এখানে কুমারী পুজো হয়। সকলেই অংশ নিয়েছিলেন তাতে। অষ্টমীতে বরিশা প্লেয়ারস কর্নারের পুজো মন্ডপে  সপরিবারে অঞ্জলি দিয়েছিলেন সৌরভ।

512

পুজোর কটা দিন একেবারেই যে ব্যস্ততা থাকেনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের তেমনটা নয়।  নিজেরে পাড়ার পুজো ছাড়াও বেহালা সহ বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেছিলেন সৌরভ গতবার।
 

612

সৌরভ গঙ্গোপাধ্যায় যে ভাল ঢাক বাজান তা আমাদের সকলেরই জানা। গতবারও পুজোর উদ্বোধনে গিয়ে ঢাক বাজিয়ে সকলের মন জয় করেছিলেন তিনি। 
 

712

স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানাকে নিয়ে ঠাকুর দেখতেও বেরিয়েছিললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিবারকে নিয়ে বেহালা সহ বেশ কিছু ঠাকুর দেখেছিলেন তারা।
 

812

ঠাকুর দেখতে যাওয়া হোক ও আর উদ্বোধন অনুষ্ঠান, সৌরভ যাবেন আর ভক্তরা তাকে ঘিরে ধরবে না তা আবার হয় নাকি। গতবারও ভক্তরা তাকে ঘিরে ধরে সেলফি তোলার আবেদন জানান। ভক্তদের ইচ্ছে পূরণ করেছিলেন সকলের প্রিয় দাদা।
 

912

ঠাকুর দেখতে গিয়ে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও একান্ত মুহূর্তে পাওয়া যায় সৌরভকে। দুজন একসঙ্গে ছবিও তোলেন। যা খুব পছন্দ করেছিলেন সকলেই। 
 

1012

পুজোর কদিন বাড়িতে জমিয়ে চলে খাওয়া দাওয়া। তাই এইসময়টায় ডায়েট না মেনে মন মত জমিয়ে খেতেই পছন্দ করেন বেহালার বাঁ-হাতি।
 

1112

বিসজর্নের দিনও খুবই আনন্দ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকলের সঙ্গে বাজনার তালে কোমড় দোলাতেও দেখা গিয়েছিল প্রিন্স অফ ক্যালকাটাকে।
 

1212

তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। করোনা আবহে ঠাকুর দেখাটা অত্যন্ত ঝুঁকি সাপেক্ষ ব্যাপার। তাই সকলকে সচেতন থাকার ও সুস্থ থাকার আবেদন জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: শেষদিন দ্রুত চারটি উইকেট দরকার ভারতের! শ্রীলঙ্কা এগিয়ে মাত্র ১৬ রানে
Recommended image2
MS Dhoni: সিএসকে ম্যানেজমেন্টের সঙ্গে মতানৈক্য! কী সিদ্ধান্ত নেবেন ধোনি?
Recommended image3
IND vs SL Test 2026: ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের পর কী বলছেন দলের বোলিং কোচ মর্নি মরকেল?
Recommended image4
India vs Sri Lanka: কলম্বোয় বৃষ্টির জন্য আগেই শেষ খেলা, ফলো-অন বাঁচানোর পথে শ্রীলঙ্কা
Recommended image5
Vaibhav Sooryavanshi: দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে বোলিং, জোড়া উইকেট বৈভব সূর্যবংশীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved