MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ধোনির ইতিহাস তৈরির আট বছর পার, শুভেচ্ছা জানাল আইসিসি

ধোনির ইতিহাস তৈরির আট বছর পার, শুভেচ্ছা জানাল আইসিসি

ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে  এমএস ধোনির অবদান সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। দেশকে দুটি বিশ্বকাপ দেওয়ার পাশাপাশি জিতেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জেতার নজির রয়েছে এমএসডির। ধোনির আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের বর্ষপূর্তিতে প্রাক্তন ভারত অধিনায়ককে সম্মান জানাল আইসিসি। চলুন আরও একবার ফিরে দেখা যাক সেই দিন।  

1 Min read
Author : Sudip Paul
Published : Jun 23 2021, 10:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই ২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই জয় থেকেই শুরু হয়েছিল ধোনির বিজয় রথ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কপিল দেবের পর ২০১১ সালে এমএস ধোনির নেতৃত্বেই দ্বিতীয়বার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল।

38
তারপর ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি ট্রফি জয়ের ইতিহাস গড়েছিলেন ধোনি। যেই রেকর্ড এখনও অটুট।
48

২০১৩ সালে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে জয় পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে শক্তিশালী ইংল্য়ান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল ধোনি ব্রিগেড।

58

বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ হয় ২০ ওভারে। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ২০ ওভারে ১২৯ রান করেছিল টিম ইন্ডিয়া। জবাবে ১২৪ রান করতে পেরেছিল ইংল্যান্ড। ৫ রানে ম্যাচ জিতেছিল ভারত।
 

68

আট বছর আগে এই ২৩ জুনই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেই বর্ষপূর্তিতে ধোনিকে এবার বিশেষ সম্মান জানাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। 

78
এদিন ধোনির ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে আইসিসির পক্ষ থেকে লেখা হয়, “২৩ জুন, ২০১৩। বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি বড় ইভেন্ট জয়ের নজির গড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।”
88

আইসিসির সেই পোস্ট মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সকলেই শুভেচ্ছা জানান ভারত তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম  সেরা অধিনায়ককে।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shreyas Iyer: শ্রেয়াসের অপরাজিত শতরান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image2
Indian Women's Cricket Team: হরমনপ্রীতের পরিবর্তে মহিলা ক্রিকেট দলের অধিনায়ক স্মৃতি
Recommended image3
Ajit Agarkar: অজিত আগরকরের মেয়াদ শেষ হচ্ছে, নতুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন বিসিসিআই-এর
Recommended image4
Ranji Trophy 2026-27: রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের সহ-অধিনায়ক আয়ূষ মাত্রে, বাদ সূর্যকুমার
Recommended image5
India Vs West Indies T20: লখনউয়ে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ, পিচ নিয়ে চিন্তা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved