MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ডু অর ডাই ম্যাচে দলে কোন পরিবর্তন, দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

ডু অর ডাই ম্যাচে দলে কোন পরিবর্তন, দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১০ উইকেটে জয় পেলেও, দ্বিতীয় একদিনের ম্যাচে ১০ উইকেটে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে (India vs England)। ফলে সিরিজের শেষ ও ডু অ ডাই ম্যাচে যে দল জিতবে শিরোপা উঠবে তাদের মাথায়। এমন মরণ-বাঁচন ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket team) প্রথম একাদশ কেমন হতে পারে তা জানার কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। এক ঝলকে দেখে নিন তৃতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) সম্ভাব্য একাদশ।

3 Min read
Author : Sudip Paul
Published : Jul 16 2022, 08:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

রোহিত শর্মা-
প্রথম একদিনের ম্যাচে ৭৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় ম্য়াচে খাতাই খুলতে খুলতে পারেননি হিটম্যান। সিরিজ নির্ণায়ক ম্য়াচে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন রোহিত শর্মা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

শিখর ধওয়ান-
প্রথম একদিনের ম্য়াচে রোহিতকে সঙ্গে দিয়ে নিজে খেলেছিলেন ৩১ রানের অপরাজিত ইনিংস। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্য়াট হাতে রান পাননি শিখর ধওয়ান। মাত্র ৯ রান করেছিলেন তিনি। সিরিজের শেষ ম্য়াচে ফের রানে ফিরতে মরিয়া গব্বর।
 

311

বিরাট কোহলি-
একদিনের সিরিজের প্রথম ম্যাচে চোটের কারণে খেলেননি বিরাট কোহলি। দ্বিতীয় ম্য়াচে খেললেও ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছেন। মাত্র ১৬ রান করে আউট হয়েছিলেন তিনি। অফ ফর্মের কারণে সমালোচনার শিকারও হচ্ছেন বিরাট। তৃতীয় ম্য়াচে বড় রান করতে মুখিয়ে রয়েছেন ভিকে।
 

411

সূর্যকুমার যাদব-
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্য়াচে দুরন্ত শতরান করেছিলেন সূর্যকুমার যাদব। একদিনের সিরিজে প্রথম ম্য়াচে ব্যাট করার সুযোগ আসেনি। দ্বিতীয় ম্য়াচে শুরুটা ভালো করলেও ২৭ রান করেই থামতে হয় তাকে। এবার ফাইনালে ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করাই লক্ষ্য সূর্যকুমার যাদবের।

511

ঋষভ পন্থ-
উইকেটের পেছনে দায়িত্ব সহকারে দায়িত্ব সামলালেও দ্বিতীয় একদিনের ম্য়াচে প্রয়োজনের সময় রান পাননি ঋষভ পন্থ। খাতা না খুলেই সাজঘরে ফিরত গিয়েছেন তিনি। তবে ইংল্যান্ড সফরে ছন্দে রয়েছেন তিনি। শেষ ম্যাচে আরও একবার বড় রান করাই লক্ষ্য পন্থের।
 

611

হার্দিক পান্ডিয়া-
ভারতীয় দলে ব্য়াটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে দুরন্ত কামব্যাক করেছেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ম্যাচে দলের ব্য়াটিং ভরাডুবির মধ্যে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তবে দলকে জয় এনে দিতে পারেননি। তৃতীয় ম্য়াচেও আরও একবার সেরাটা দেওয়াই লক্ষ্য় তার।

711

রবীন্দ্র জাদেজা-
ভারতীয় দলের সেরা স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বল হাতে খুব একটা বর্তমানে কামাল দেখাতে না পারলেও ব্যাট হাতে ছন্দে রয়েছেন তিনি। দ্বিতীয় ম্য়াচে করেছিলেন ২৯ রান। ফাইনাল ম্যাচে ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্স করাই লক্ষ্য জাড্ডুর।

811

মহম্মদ শামি-
ভারতীয়  দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি। প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ১টি উইকেট। তবে ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচে করেছেন ২৩ রান।  ম্যাঞ্চেস্টারে শেষ ম্য়াচে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় শামি।
 

911

জসপ্রীত বুমরা-
প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একাই ৬ উইকেট নিয়ে দলের জয়ের পথ প্রশস্ত করেছিলেন জসপ্রীত বুমরা। দ্বিতীয় ম্যাচেও নিয়েছেন ২ উইকেট। তৃতীয় ম্যাচেও বল আগুন ঝরাতে প্রস্তুত বুম বুম।

1011

প্রসিদ্ধ কৃষ্ণা-
প্রথম ও দ্বিতীয় দুটি একদিনের ম্যাচেই ১টি করে উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। দ্বিতীয় ম্যাচে একটু বেশন ৮ ওভারে ৫৩ রান খরচ করেছিলেন তিনি। তবে তৃতীয় ম্যাচে তার জায়গা খুব একটা সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। 

1111

যুজবেন্দ্র চাহল-
প্রথম ম্যাচে খুব একটা সুযোগ আসেনি। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ৪ উইকেট একাই নিয়েছিলেন তারকা লেগ স্পপিনার যুজবেন্দ্র চাহল। তবে দলের জয় আসেনি। ওল্ড ট্রাফোর্ডে শেষ ম্যাচ আরও একবার স্পিনের ভেলকি দেখাতে প্রস্তুত চাহল।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
WPL 2027: ভদোদরা ও মুম্বইয়ে হবে খেলা, উইমেনস প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা
Recommended image2
Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট
Recommended image3
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Recommended image4
India vs New Zealand: বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Recommended image5
Arshdeep Singh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কেন নেচে উঠলেন? খোলসা করলেন আর্শদীপ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved