MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • করোনা সংক্রমণের জের, ভারত-ইংল্যান্ড তৃতীয় টি২০ শুরুর আগে হল বড়সড় ঘোষণা

করোনা সংক্রমণের জের, ভারত-ইংল্যান্ড তৃতীয় টি২০ শুরুর আগে হল বড়সড় ঘোষণা

আর কিছু সময় পরই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্য়ান্ডের তৃতীয় টি২০ ম্যাচ। বর্তমানে সিরিজের ফল ১-১। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া দুই দলই। কিন্তু ম্যাত শুরুর আগে বড়সড় ঘোষণা করল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। যেই খবর জেনে কিছুটা হলেও হতাশ ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 16 2021, 03:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

করোনা ভাইরস মহামারীর কারণে প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিল ভারতীয় দল। কিন্তু দর্শক শূন্য স্টেডিয়ামেই খেলতে হচ্ছিল ম্যাচ। ফাঁকা মাঠে ম্যাচ খেলা ক্রিকেটারদে কাচে কতটা কষ্টের সেই কথা স্বীকার করেছিলেন সকলেই।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

তারপর ভারতের মাঠে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট থেকে মাঠে আংশিক পরিমাণে ফেরানো হয় দর্শক। টি২০ সিরিজেও প্রথম দুটি ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল দর্শক।
 

38

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম টি২০ ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন ৬৭,৫৩২ জন দর্শক। দ্বিতীয় টি২০ ম্যাচে সংখ্যাটা ছিল ৬৬ হাজারের সামান্য বেশি। 

48

কিন্তু দেশ জুড়ে ফের বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। দৈনিক সংক্রমণের হার ফের ২৫ হাজার ছাড়িয়েছে। যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। তাই ঝুঁকি না নিয়ে ক্রিকেট মাঠেও দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হল।
 

58

ফলে প্রথম দুটি টি২০ ম্য়াচে মাঠে দর্শক থাকলেও, সিরিজের বাকি ৩টি ম্যাচ হবে সম্পূর্ণ দর্শক শূন্য স্টেডিয়ামে।  সোমবার গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে।
 

68

বিবৃতিতে বলা হয়েছে,‘করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশজুড়ে পুনরায় বৃদ্ধি পাওয়ায় বিসিসিআই’য়ের সঙ্গে পরামর্শ করে জিসিএ একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। চলতি ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজের বাকি ম্যাচগুলোতে স্টেডিয়ামে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাচগুলি দর্শকশুন্য স্টেডিয়ামেই খেলা হবে।’

78

আগামি তিনটি ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। হঠাৎ করে এমন সিদ্ধান্ত হওয়ায় টিকিটের অর্থমূল্য ফিরিয়ে দেওয়া কথাও জানানো হয়েছে, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে।  

88

আইপিএলের পর অস্ট্রেলিয়া সফরে বেশ কিছু ম্যাচ দর্শক শূন্য স্টেডিয়ামের খেলার পর মাঠে অল্প সংখ্যায় ফেরানো হয়েছিল। কিন্তু ফের করোনা সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্তকে মেনে নিলেও, একটু হতাশ বিরাট-রোহিত, মর্গ্যান-স্টোকসরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
KKR vs MI: ওয়াংখেড়ের বদলা ইডেনে, মুম্বই ইন্ডিয়ানসকে উড়িয়ে দিল কেকেআর
Recommended image2
Ranji Trophy: ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর
Recommended image3
KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ কলকাতার! চিন্তায় রাখছে বোলারদের চোট, প্রথম একাদশে বদল?
Recommended image4
CAB Cricket League: ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল টাউন ক্লাব, প্রথমবারের জন্য সিএবি লিগ চ্যাম্পিয়ন
Recommended image5
BAN vs PAK: প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, লজ্জাজনক হার পাকিস্তানের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved