Sunil Gavaskar: হায়দ্রাবাদের টি-২০ ম্যাচে আহত আর্শদীপ সিংকে লক্ষ্য করে বল করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের উপর বেজায় চটলেন সুনীল গাভাসকার। স্টাম্প ফাঁকা থাকা সত্ত্বেও ব্যাটারকে আক্রমণ করাটা একেবারেই খেলোয়াড়সুলভ নয় বলে কড়া সমালোচনা করেছেন এই কিংবদন্তি।

Sunil Gavaskar: হায়দ্রাবাদে আয়োজিত চতুর্থ টি-২০ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের আচরণের কড়া সমালোচনা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। আহত ভারতীয় তারকা আর্শদীপ সিংয়ের শরীর লক্ষ্য করে ইচ্ছে করে বল করার জন্যই গাভাসকার ক্ষোভ উগরে দিয়েছেন। ম্যাচের শেষ ওভারে, ভারতের জেতার জন্য দরকার ছিল ৩০ রান। সেই সময় শামারের একটি বাউন্সার সোজা গিয়ে লাগে আর্শদীপের কাঁধে।

"শামার জোসেফের এটা করা উচিত হয়নি", আহত আর্শদীপকে টার্গেট করায় ক্ষুব্ধ গাভাসকার

প্রচণ্ড ব্যথা থাকা সত্ত্বেও আর্শদীপ ক্রিজে থাকার সিদ্ধান্ত নেন। যদিও আর্শদীপ সিং-এর চোট দেখে ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁকে মাঠ ছাড়তে বললেও তিনি রাজি হননি। পরের বলে, বাউন্ডারি মারার জন্য আর্শদীপ স্টাম্প ছেড়ে অনেকটা সরে দাঁড়ান। কিন্তু শামার ফের অর্শদীপের কাঁধ লক্ষ্য করেই শর্ট বল করেন। ভাগ্যিস বলটা তাঁর গায়ে লাগেনি, উল্টে ওয়াইড এবং চার রান বাই হিসেবে পেয়ে যায় ভারত। ওভারের প্রায় পুরোটা সময়, স্টাম্প ফাঁকা থাকলেও শামার বারবার অর্শদীপকেই টার্গেট করছিলেন। ধারাভাষ্য দেওয়ার সময় কিংবদন্তি সুনীল গাভাসকার ক্যারিবিয়ান পেসারের এই আচরণের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, “ও তো দেখছি আর্শদীপকেই টার্গেট করছে।"

কী বলছেন এই কিংবদন্তি?

গাভাসকার আরও প্রশ্ন তোলেন, ”স্টাম্প যখন পুরো ফাঁকা, তখন ব্যাটারকে আক্রমণ করার কী দরকার?" শামারের এই আচরণকে একেবারেই খেলোয়াড়সুলভ নয় বলে কড়া ভাষায় তোপ দাগেন তিনি। হায়দ্রাবাদের টি-২০ ম্যাচে আহত আর্শদীপ সিংকে লক্ষ্য করে বল করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফের উপর বেজায় চটলেন সুনীল গাভাসকার। স্টাম্প ফাঁকা থাকা সত্ত্বেও ব্যাটারকে আক্রমণ করাটা একেবারেই খেলোয়াড়সুলভ নয় বলে কড়া সমালোচনা করেছেন এই কিংবদন্তি।প্রচণ্ড ব্যথা থাকা সত্ত্বেও আর্শদীপ ক্রিজে থাকার সিদ্ধান্ত নেন। যদিও আর্শদীপ সিং-এর চোট দেখে ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁকে মাঠ ছাড়তে বললেও তিনি রাজি হননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।