MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • লজ্জা ভুলে কৃতিত্বের নজির, জানুন দ্বিতীয় টি২০ ম্য়াচে কোন কোন রেকর্ড গড়লেন বিরাট কোহলি

লজ্জা ভুলে কৃতিত্বের নজির, জানুন দ্বিতীয় টি২০ ম্য়াচে কোন কোন রেকর্ড গড়লেন বিরাট কোহলি

টেস্ট সিরিজেও ব্যাটে আসেনি রান। ছিল দুবার শূন্য রানে আউট হওয়ার লজ্জাও। টি২০ সিরিজের প্রথম ম্যাচেও শূন্য রানে আউট হন ভারত অধিনায়ক। রান মেশিনের ব্যাটে রান না আসায় সমালোচনার ঝড় উঠেছিল। উদ্বেগ বাড়ছিল বিরাট ভক্তদের মধ্যেও। অবশেষে দ্বিতীয় টি২০ ম্য়াচে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। ৭৩ রানের ক্যাপ্টেনস ও ম্যাচ উইনিং ইনিংস খেললেন তিনি। রানে ফেরার সঙ্গে সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গড়লেন একাধিক রেকর্ডও। 

2 Min read
Author : Sudip Paul
Published : Mar 15 2021, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দরকার ছিল ৭২ রান। দ্বিতীয় টি২০-তে বিরাট কোহলি ৭৩ রান করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি২০ ক্রিকেটে ৩ হাজার রানের মালিক হলেন ভারত অধিনায়ক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

নিজের কেরিয়ারে ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। বর্তমানে তার রান ৩০০১। পাশাপাশি টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি, তিন ফরম্যাটেই তাঁর গড় রয়েছে ৫০-এর উপরে।

310

বিরাটের পর এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল (২৮৩৯) এবং ভারতের রোহিত শর্মা (২৭৭৩)। তবে তারা কেউই বিরাটের সবথেকে কম ম্যাচে ৩ হাজার রানের রেকর্ড ভাঙতে পারবেন না। কারণ গাপটিল ও রোহিত ইতিমধ্যেই বিরাটের থেকে বেশি ম্য়াচ খেলে ফেলেছেন।
 

410

এছাড়া টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ১২ হাজার পূর্ণ করে ক্রিকেটের এলিট লিস্টে জায়গা করে নেন বিরাট।  দ্বিতীয় টি২০ ম্যাতে ১৭ রান করার পরই এই রেকর্ড গড়েন বিরাট।
 

510

বিশ্বের তৃতীয় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বিরাট। তাঁর আগে এই নজির গড়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ।

610

তিন ফর্ম্যাটে অধিনায়ক হিসেবে বিরাট কহোলির বর্তমান রান ১৯২ ম্যাচে ১২০৫৬ রান করেন। এই তালিকায় পন্টিং রয়েছেন সবার উপরে। তিনি অধিনায়ক হিসেবে ৩২৪ ম্যাচে সংগ্রহ করেছেন ১৫৪৪০ রান। গ্রেম স্মিথ অধিনায়ক হিসেবে ২৮৬ ম্যাচে ১৪৮৭৮ রান করেছেন।
 

710

কোহলি দ্রুততম ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। ২২৬টি ইনিংসে তিনি ১২ হাজার রানের গণ্ডি টপকে যান। রিকি পন্টিং ২৮২ ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। স্মিথ ২৯৪ ইনিংসে ১২ হাজার ক্লাবের সদস্য হন।
 

810

বিরাট কোহলি অধিনায়ক হিসেবে ৬০টি টেস্টে ৫৩৯২ রান করেছেন। ৯২টি ওয়ান ডে ম্যাচে করেছেন ৫৩২০ রান। ৪২টি টি-২০ ম্যাচে করেছেন ১৩৪৪ রান।

910

মাঝে কিছু ম্যাচ ব্যর্থতার পর কাদের পরামর্শে বিরাট রানে ফিরেছেন সেই কথাও জানিয়েছেন তিনি। কোহলি বলেছেন,'আমার সঙ্গে এবি ডিভিলিয়ারর্সের কথা হয়েছে ম্যাচের আগেই। ও আমায় বল দেখে খেলার পরামর্শ দেয়। সেটাই মেনে চলেছি। অনুষ্কাও সবসময় আমায় অনেক কথাই বলে। ওর পরামর্শও আমার কাজে লেগেছে।'

1010

দ্বিতীয় টি২০ ম্য়াচের আগে শূন্য করার নিরিখে ভারতীয় অধিনায়কদের মধ্যে লজ্জার রেকর্ড গড়েছিলেন বিরাট কোহলি। তবে এক ম্যাচে রানে ফিরতেই বদলে গেল চিত্রটা। কৃতিত্বের রেকর্ডে পিরলেন ভিকে। স্বস্তিতে বিরাট ভক্তরাও। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Zimbabwe T20 Series: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত! মায়াঙ্কের দাপটে ৩৫ রানে জিতে সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার
Recommended image2
BCCI Review System: এবার চাপে পড়ছেন গম্ভীর? পর্যালোচনায় বোর্ড, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
Recommended image3
India vs Zimbabwe: সিরিজ জয় হয়ে গিয়েছে, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত
Recommended image4
Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
Recommended image5
IND vs ZIM 2nd T20I: হারারেতে কেন কালো আর্মব্যান্ড পরে খেলছেন শ্রেয়স আইয়ার-সিকান্দার রাজারা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved