MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Weather
Bekar Bhata Application
Cyclone Arnab Landfall Tracker
DA Arrears News
Cyclone Arnab Latest Updates
Ajit Agarkar BCCI Dispute
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • মরুদেশে কোন হোটেলে থাকছে আইপিএলের ৮টি দল, রাজকীয় হোটেল দেখলে অবাক হবেন আপনিও

মরুদেশে কোন হোটেলে থাকছে আইপিএলের ৮টি দল, রাজকীয় হোটেল দেখলে অবাক হবেন আপনিও

আর কিছু সময়ের অপক্ষা তারপরই আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর বাকি পর্বের খেলা। মরুদেশে আইপিএল ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। আইপিএল মানেই ক্রিকেট ও সঙ্গে আরও অনেক কিছু। আজ  আমররা আপনাদের দেখাবো মরুদেশে আইপিওএলের ৮টি দল কোন কোন বিলাস বহুল হোটেলে উঠেছে এবং তার ঘর ভাড়া।

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 18 2021, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-
আরব আমিরশাহিতে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল যেই হোটেলে থাকছেন তা মরুদেশের অন্যতম ব্যায়বহুল হোটেল। নাম  ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া। এই হোটেলে এক দিনের ঘর ভাড়া ভারতীয় টাকায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মুম্বই ইন্ডিয়ান্স-
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দল আরব আমিরশাহিতে আবুধাবির সেন্ট রেজিস সাদিয়াত আইল্যান্ড রিসোর্টে থাকছে। এটিও অন্যতম ব্যায়বহুল হোটেল। মরুদেশে আইপিএল হলে ম্যারিয়ট গ্রুপের এই হোটেলেই থাকে মুম্বই ইন্ডিয়ান্স দল। এই হোটেলের ঘর ১ লক্ষ থেকে শুরু করে ২.৫ লক্ষ পর্যন্ত।
 

310

দিল্লি ক্যাপিটালস-
ঋষভ পন্থের দল দিল্লি ক্যাপিটালস দুবাইয়ের সোফিটেল হোটেলে উঠেছে। সোফিটেল দুবাই দ্য পাম নামেও পরিচিত। এই হোটেলের একদিনের ঘর ভাড়া ৫৫ হাজার থেকে ১ লক্ষের মধ্যে।
 

410

রাজস্থান রয়্যালস-
সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস দল দুবাইয়ের জেএ জেবেল আলি বিচ হোটেল অ্যান্ড রিসোর্টে থাকছে। এই হোটেলের প্রতি দিন ঘর ভাড়া ৫০ হাজার টাকা করে। 

510

চেন্নাই সুপার কিংস-
এমএস ধোনির  দল চেন্নাই সুপার কিংস দুবাইয়ের পাম জুমেইরাহ হোটেলে থাকছে। এই হোটেলটির  বাইরের দৃশ্য খুবই মনোরম। এই হোটেলের একদিনের ভাড়া ১ লক্ষ থেকে ১.২৫ লক্ষের মধ্যে।

610

কলকাতা নাইট রাইডার্স-
ইয়ন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স দল থাকছে আবু ধাবির দ্য রিটজ-কার্লটন হোটেলে। এই হোটেলটির ব্যাক্তিগত সি বিচ ও ৫৭ একর জায়গার উপর বাগানও রয়েছে। এই হোটেলের একদিনের ভাড়া ১ লক্ষ থেকে ১.২৫ লক্ষের মধ্যে।
 

710

সানরাইজার্স হায়দরাবাদ-
সানরাইজার্স হায়দরাবাদ দুবাইয়ের হায়াত রিজেন্সি দুবাই ক্রিক হাইটস হোটেলে উঠেছে। আগামি ১ মাস এই হোটেলে থেকেই আইপিএল খেলবে কেন উইলিয়ামসনের দল। এই হোটেলের ভাড়া ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে।

810

পঞ্জাব কিংস-
কেএল রাহুলের দল পঞ্জাব কিংস মরুদেশের ক্রাউন প্লাজা দুবাই ফেস্টিভাল সিটি হোটেলে থাকছে। দুবাইয়ে অবস্থিত এই হোটেলের ঘর ভাড়া প্রতি দিন ৫৫ হাজার থেকে শুরু করে ১ লক্ষ পর্যন্ত।

910

বিলাস বহুল হোটেল-
আইপিএলের আটটি দল যে বিলাস বহুল হোটেলে উঠেছে সেখানে সব রকমের ব্যবস্থা রয়েছে। হোটেলের মধ্যেই জিম, সুইমিং পুল, মনরোঞ্জনের ব্যবস্থা সহ সব কিছুই রয়েছে। 
 

1010

১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল-
আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে রবিবার থেকে। প্রথম ম্যাচেই মাঠে নামছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচ থেকেই মাঠে ফিরছে দর্শকও।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mark Wood: চোটের কাছে হার মানলেন! আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড
Recommended image2
Asian Games 2026: এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Recommended image3
India beats Japan T20I: অভিষেক ০, ইশান্ত ৩! জাপানে Pain ভারতের, ২ রানের কষ্টার্জিত জয়ে কম্পন টের পেলেন শ্রেয়স আইয়াররা
Recommended image4
India vs Sri Lanka Asian Games 2026: "সোনার মেয়েরা" শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট দল
Recommended image5
India Vs Japan T20: ডুজুয়ান টাইফুনের ভ্রুকুটি! ভেস্তে যেতে পারে ভারত-জাপান ম্যাচ! কখন, কোথায় দেখবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved