Babar Azam: একটা সময় তার সঙ্গে বিরাট কোহলির তুলনা করত পাকিস্তানের সংবাদমাধ্যম। সেই বাবর আজম এবার বাদ পড়লেন। বাবর আজমকে বাদ দিয়েই শনিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের সুপার এইটে শেষ ম্য়াচ খেলতে নামল পাকিস্তান। পাকিস্তানের কাছে এই ম্য়াচ ডু অর ডাই।

  • Babar Azam Dropped: আজমকে বাদ দিয়েই শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের সুপার এইটে শেষ ম্য়াচ খেলতে নামল পাকিস্তান। নিউ জিল্যান্ডকে টপকে সেমিফাইনালে উঠতে হলে পাকিস্তানকে এদিন কলম্বোয় শুধু জিতলেই হবে না, সঙ্গে অন্তত শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭০ রানের ব্যবধানে জিততেই হবে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। টসের পরেই প্রথম একাদশ ঘোষণার সময় পাক অধিনায়ক সলম আঘা জানান, তার দলে প্রথম একাদশে তিনটি পরিবর্তন করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে বাবর আজম, সাইম আয়ুব ও সলমন মির্জাকে। বাবরের পরিবর্তে খোয়াজা নাফায়কে দলে রাখা হয়েছে। কলম্বোয় গ্রুপ লিগের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৫ রানে আউট হয়েছিলেন বাবর। ৭ বল খেলে অক্ষর প্য়াটেলের বলে বোল্ড হয়েছিলেন ৩১ বছরের তারকা ব্য়াটার।

অন্তত ৭০ রানে জিততেই হবে পাকিস্তানকে

এদিন শ্রীলঙ্কাকে হারালে ৩ পয়েন্টে পৌঁছে যাবে পাকিস্তান। গ্রুপ বি-তে সব ম্য়াচ খেলে নিউ জিল্যান্ড ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ফলে দুই নম্বর দল হিসেবে শেষ চারে খেলতে সলমন আঘার দলকে এদিন নেট রানরেটের দিকটাও গুরুত্ব দিতে হবে। পাকিস্তান কলম্বোয় এদিন ৭০ রানের কমে জিতলে নিউ জিল্যান্ড নেট রানরেটের বিচারে সেমিফাইনালে উঠবে। শ্রীলঙ্কা ইতিমধ্যেই বিদায় নিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কেন বাদ পড়লেন বাবর

চলতি টি-২০ বিশ্বকাপে একেবারেই টি-২০ ক্রিকেট সুলভ ব্য়াটিং করতে পারছিলেন না বাবর। তাঁর ব্য়াটে শুধু রানের খরা নয়, সঙ্গে স্ট্রাইক রেটও বেশ খারাপ। বেশ কিছু ম্য়াচে তাঁকে ব্য়াট করতে নামাননি অধিনায়ক সলমন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে বাবর ২৫ রান করতে ২৪টা বল নিয়ে ফেলেছিলেন। তাই বাধ্য হয়েই বাবরকে বাদ দিতে হল পাকিস্তানকে। টি-২০ বিশ্বকাপ শুরুর আগে থেকেই খারাপ খেলছিলেন বাবর। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশে বেশ ধীরগতির ইনিংস খেলেন, বাজে শট খেলেন বাবর। এদিন বাদ পড়ায় পাকিস্তান বিদায় নিলে বাবরের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার পুরোপুরি শেষ হয়ে যেতে পারে।