MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বলি-হলি নায়িকারাও মানবেন হার, এতটাই সুন্দরী আরসিবি তারকার স্ত্রী, দেখুন অ্যালবাম

বলি-হলি নায়িকারাও মানবেন হার, এতটাই সুন্দরী আরসিবি তারকার স্ত্রী, দেখুন অ্যালবাম

মরুদেশে আইপিএল ২০২১-এ (IPL 2021) নিজের চেনা ছন্দে খুব একটা পাওয়া যায়নি এবি ডিভিলিয়ার্সকে (AB de Villiers)। তবে তার অভিজ্ঞতা ও দক্ষতার উপর এখনও সম্পূর্ণ আস্থা রয়েছে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও আরসিবি (RCB)ম্য়ানেজমেন্টের। এখনও মাঠে ৩৬০ ডিগ্রি শট মারতে সক্ষম এবিডি।  মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক এবি ডিভিলিয়ার্স।  তার স্ত্রী ড্যানিয়েল ডিভিলিয়ার্সও খুবই সুন্দরীও হট। তার লুকস ও হটনেসের প্রশংসাা করেন সকলেই। আজ আপনাদের জানাবো এবিডির স্ত্রী ড্যানিয়েল সম্পর্কে। 

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 06 2021, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

১৯৮৭ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবি ডিভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েল। ছোট বেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল ড্যানিয়েল। উচ্চ শিক্ষিত ড্যানিয়েল পেশায় তিনি একজন সমাজ সেবক। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

এছাড়াও 'দ্য ফান রুম' বলে একটি ইনডোর প্লে গ্রাউন্ড ও ক্যাফেও চালান তিনি। যেখানে বাচ্চা সুরক্ষিতভাবে খেলাধুলো করতে পারে এবং তাদের মা-বাবারা একান্তে সময় কাটাতে পারেন।
 

312

২০০৭ সালে এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ড্যানিয়েলের প্রথম আলাপ হয়। তারা ড্যানিয়েলের পরিবারের হোটেলে মায়ের সঙ্গে গিয়েছিলেন ডিভিলিয়ার্স। সেখান থেকেই প্রথম আলাপ শুরু হয় দুজনের।
 

412

এরপর তারা ৫ বছর ধরে ডেটিং করেন। এবি ডিভিলিয়ার্স ও ড্যানিয়েলকে একসঙ্গে বেশ কয়েকটি জায়গায় দেখা যায়। সেই ছবিও প্রকাশ্যে আসে। তাদের সম্পর্কের কথা সকলেই জানতেন।
 

512

কিন্তু ৫ বছর ধরে ডেটিং করলেও প্রপোজ করেননি এবিডি। ২০১২ সালে ভারতে এসে তাজমহলের সামনে ড্যানিয়েলকে প্রপোজ করেন ডিভিলিয়ার্স ও নিজের প্রেমের প্রস্তাবকে চির স্মরণীয় করে রাখেন।

612

দীর্ঘ ৫ বছর প্রেম করার পর অবশেষে ২০১৩ সালে বিয়ে করেন এবি ডিভিলিয়ার্স ও ড্যানিয়েল। যেই হোটেলের তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল, সেখানেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান।
 

712

বিয়ের ২ বছর পর ডিভিলিয়ার্স ও ড্যানিয়েলের সংসারে আসে নতুন অতিথি। ২০১৫ সালে তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম দেন আব্রাহাম ও ২০১৭ সালে তাদের দ্বিতীয় পুত্র সন্তান হয়। নাম জন রিচার্ড।
 

812

২০২০ সালের শেষের দিকে তৃতীয় সন্তানের বাবা-মা হন এবি ডিভিলিয়ার্স ও ড্যানিয়েল। দুই পুত্র সন্তানের পর ঘর আলো করে তাদের পরিবারে আসে এক কন্যা সন্তান। খুশি হন পরিবারের সকল সদস্যরা।

912

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ড্যানিয়েল। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। তার ছবির জন্য অপেক্ষায় থাকেন ভক্ত ও অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি  ঘনঘন শেয়ার করেন ড্যানিয়েল। লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। যেই ছবিগুলি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
 

1012

সোশ্যাল মিডিয়ায় নিজেদের রোমান্টি ও ঘনিষ্ট মুহূর্তের বেশ কিছু ছবিও শেয়ার করেছেন এবি ডিভিলিার্স ও ড্যানিয়েল। তাদের ছবি খুবই পছন্দ করেন তাদের ফলোয়ার্সরা। মুহূর্ত ভাইরাল হয় সেই ছবি।

1112

গতবার আইপিএল দেখতে আরব আমিরশাহি না গেলেও, এবার ডিভিলিয়ার্স স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে এসেছেন। আইপিএলের ম্যাচ তাদের স্টেডিয়ামে দেখাও গিয়েছে খেলা দেখতে। ডিভিলিার্সের সঙ্গে পার্টি মুডেও দেখা গিয়েছে তাকে।

1212

এবিডি ও ড্যানিয়েলের সম্পর্কের রসায়নও খুব ভাল। এবিডির খারাপ সময়ে সবয়ময় তার পাশে থেকেছেন ড্যানিয়েল। অবসর জীবনে আইপিএল খেলা ছাড়া, বর্তমানে সন্তানদের নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন ডিভিলিয়ার্স ও তার স্ত্রী। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suryakumar Yadav: নেতৃত্ব হারালেন, ভারতের হয়ে আর টি-২০ খেলার সুযোগ পাবেন না সূর্যকুমার!
Recommended image2
Sourav Ganguly Security: সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা কমছে, কোন ক্যাটেগরির সিকিউরিটি পাবেন?
Recommended image3
IPL Window: তাপপ্রবাহ, বৃষ্টি এড়ানোই লক্ষ্য, আইপিএল-এর সময় বদলের পরিকল্পনা
Recommended image4
SRK KKR Ownership: ক্রিকেট পছন্দই করতেন না SRK! কীভাবে ২০০৮ সালে কেকেআর দলের মালিক শাহরুখ? ফাঁস করলেন ললিত মোদী
Recommended image5
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved