MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • নাক ডেকে মুখ খুলে থেকে কেউ আবার সান গ্লাস পড়ে, দেখুন তারকা ক্রিকেটারদের ঘুমন্ত অবস্থার ভাইরাল ছবি

নাক ডেকে মুখ খুলে থেকে কেউ আবার সান গ্লাস পড়ে, দেখুন তারকা ক্রিকেটারদের ঘুমন্ত অবস্থার ভাইরাল ছবি

ক্রিকেটারদের মজাদার ছবিগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। হোটেল রুম থেকে ড্রেসিংরুম পর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা একে অপরের সঙ্গে অনেক মজা করে। খেলোয়াড়রা কখনও কখনও একে অপরের মজাদার ছবি তোলেন এবং পড়ে সেই ছবি দিয়ে ওই সতীর্থের সঙ্গে মজা করেন। প্লেয়ারদের ভক্তরাও এই রসিকতা পছন্দ করেন। চলুন আইপিএল ২০২২ (IPL 2022) চলাকালীন  তারকা ক্রিকেটারদের এমন কয়েকটি ছবি দেখা যাক যাতে তারা নাক ডেকে ঘুমোচ্ছেন (Sleep)। আর এই ছবিগুলি তার কোনও সতীর্থরাই তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral)করেছিল। ঘুমন্ত ক্রিকেটারদের তালিকায় রয়েছেন সচিন, সৌরভ, দ্রাবিড়, ধোনি, বিরাট, রোহিতের নামও।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : May 10 2022, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ম্যাচের ক্লান্তি দূর করার জন্য প্রায়শই খেলোয়াড়রা ভ্রমণের সময় তাদের ঘুমটি পূর্ণ করে। এটি তেমনই একটি সচিন তেন্ডুলকরের ছবি, যেখানে সচিনকে ফ্লাইটে ঘুমন্ত দেখে বীরেন্দ্র সেওয়াগ ছবি তোবা থেকে নিজেকে আটকাতে পারেননি। তিনি ছবিটি ক্লিক করে শেয়ার করেছিলেন।

210

মাঠে সর্বদা সজাগ এমএস ধোনি ভ্রমণের সময় কীভাবে ঘুমোন তার এই ছবিতে দেখা যায়। এই ছবিটি রবীন্দ্র জাদেজা ক্লিক করেছিলেন। জাদেজা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনির ঘুমন্ত এই ছবিটি শেয়ার করে লিখেছিলেন যে, ধোনি ভাই ঘুম থেকে ওঠার আগে আমি একটি ছবি তুলি।

310

ঘুমোনোর তালিকা থেকে বাদ যাননি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল বিরাট কোহলির এই ঘুমানোর ছবি। যেখানে গভীর ঘুমে রয়েছেন ভারত অধিনায়ক। নেটিজেনরা খুবই পছন্দ করেছিল ছবিটি।

410

অনেক সময় ম্যাচের ক্লান্তি দূর করতে প্লেয়াররা তাদের ব্যাগের উপরই মাথা রেখে ঘুমিয়ে পড়েন। তেমনই করেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। তার সতীর্থরা ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল। যা নিমিশের মধ্যেই ভাইরাল হয়েছিল।

510

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ছবি ২০০৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির। দাদার এই ঘুমন্ত ছবিটি তার সতীর্থ বীরেন্দ্র সেওয়াগ তুলে শেয়ার করেছিলেন।

610

ফ্লাইটে ঘুমন্তদের তালিকায় রয়েছে ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের নামও। এই ছবিতেও তাকে ফ্লাইটে ঘুমোতে দেখা যাচ্ছে তাকে। তার সতীর্থরাই এই ছবিটি তুলে শেয়ার করে। যা ভাইরাল  হয়েছিল। সকলেই খুবই পছন্দ করেছিল। 

710

সান গ্লাস পড়ে কাওকে কোনওদিন ঘুমোতে দেখেছেন? এই দেখুন প্রাক্তন ভারতীয় তারকা পেসার আশিস নেহরা সান গ্লাস পড়ে বেমালুম ঘুমোচ্ছেন। ২০১৬ সালের এই ছবি। তার সতীর্থ ভিভিএস লক্ষ্মণ তার এই ছবিটি তুলে শেয়ার করে ভাইরাল করেছিল।

810

ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়ক অজিঙ্কে রাহানেও ঘুমেকাবু হয়েছেন। জিঙ্কসের এই ঘুমের ছবিটিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল। কমেন্ট করেছিলেন স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

910

ভারতীয় দলের ম্যাচ চলাকালীন ঘুমিয়ে পড়েছিলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। সেই ভিডিও শুধু ভাইরাল নয়, সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিরাটদের হেডস্যারকে। যদিও সেই বিষয়ে নিজে কখনই মুখ খোলেননি বিরাট-রোহিতদের হেড স্যার।

1010

শুধু ভারতীয় ক্রিকেটাররাই নয়, যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন বিদেশী ক্রিকেটাররাও। প্রয়াত অজি কিংবদন্তী শেন ওয়ার্নের সোফায় ঘুমানোর এই ছবিটি শেয়ার করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। যা নিয়ে হাসির রোল উঠেছিল।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
বিরাট কোহলি
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
PAK vs USA T20 World Cup: আমেরিকাকে ৩২ রানে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় পাকিস্তানের
Recommended image2
IND vs PAK Match News: পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট দল, কী বলছেন সূর্যরা?
Recommended image3
IND vs PAK Match News: পাকিস্তান ক্রিকেট বোর্ডের 'হাস্যকর' শর্তের কড়া প্রতিক্রিয়া দিল বিসিসিআই
Recommended image4
New Zealand Beats UAE: দশে দশের জয়ে কিউই বস, সুপার সেইফার্টে সুপার এইটের পথে স্যান্টনাররা
Recommended image5
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ব্যাট-ট্যাম্পারিং করছেন ভারতীয়রা, দাবি শ্রীলঙ্কার ক্রিকেটারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved