MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সচিন তেন্ডুলকরের সঙ্গে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট, অদৃষ্টের পরিহাসে এখন এসি মিস্ত্রি সেই ক্রিকেটার

সচিন তেন্ডুলকরের সঙ্গে খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট, অদৃষ্টের পরিহাসে এখন এসি মিস্ত্রি সেই ক্রিকেটার

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের শিকারী তিনি। ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটও খেলেছেন দাপটের সঙ্গে। ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। পরপর তিন ম্যাচে সচিন তেন্ডুলকরকে (Sachin tendulkar) আউট করার নজিরও রয়েছে। কিন্তু বর্তমানে অর্থাভাবে এখন সেই ক্রিকেটার এসি মেকানিক জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার রে প্রাইস। জানুন তার কাহিনি।

2 Min read
Author : Sudip Paul
Published : May 26 2022, 07:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কথায় বলে প্ররিশ্রমই সাফল্যের চাবিকাঠি। কিন্তু অনেক সময় সঠিক পরিশ্রমরে পাশাপাশি দরকার হয় ভাগ্যেরও। তা না হলে শত কঠোর পরিশ্রম ও যোগ্যতাও বিফলে যেতে পারে। ঠিক তেমনটাই হয়েছে জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার রে প্রাইসের সঙ্গে। ১৪ বছরের ক্রিকেট কেরিয়ারে দাপিয়ে ক্রিকেট খেলেছিলেন। কিন্তু ক্রিকেট ছাড়ার পর ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে এসি মেকানিক।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

১৯৯৯ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল রে প্রাইসের। অভিষেকেই নজর কেড়েছিলেন এই বাঁহাতি স্পিনার  ও ব্যাটসম্যান। বল হাতে ভেলকির পাশাপাশি ব্যাট হাতেও সমান পারদর্শী ছিলেল রে প্রাইস। তাকে জিম্বাবোয়ের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যেও বিবেচনা করা হত।

310

১৪ বছরের দীর্ঘ কেরিয়ারে ২২টি আন্তর্জাজিতক টেস্ট ম্যাচ খেলেছেন রে প্রাইস। ২২ টেস্টে মোট ৮০ টি উইকেট রয়েছে তার ঝুলিতে। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন পাঁচবার।   তার বাঁ-হাতি স্পিন সমীহ আদায় করেছিল ক্রিকেট বিশ্বের।

410

একদিনের ক্রিকেটেও সমানভাবে পারদর্শী ছিলেন রে প্রাইস। ১০২টি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন রে প্রাইস। তাতে তার শিকার ১০০টি উইকেট। দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও রে প্রাইসের ঝুলিতে রয়েছে ১৩টি উইকেট।

510

এহেন জিম্বাবোয়ে বাঁ-হাতি স্পিনার ক্রিকেটজগতে সমীহ আদায় করে নিয়েছিলেন ২০০২ ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে এসে। নাগপুর টেস্টে দুই ইনিংসেই প্রাইসের শিকার হয়েছিলেন মাস্টার-ব্লাস্টার। এরপর ওই সিরিজেই দিল্লি টেস্টে প্রথম ইনিংসে সচিন তেন্ডুলকরকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন রে প্রাইস। খোদ তেন্ডুলকর মুগ্ধ ছিলেন প্রাইসের বোলিংয়ে। ভূয়সী প্রশংসা করেছিলেন জিম্বাবোয়ের ক্রিকটারের।

610

২০০২ দেশের মাটিতে প্রাইসের বোলিংয়ে সচিন তেন্ডুলকর এতোটাই মুগ্ধ হয়েছিলেন যে ন’বছর বাদে আইপিএলে তাঁকে দলে দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় ক্রিকেটের মহীরুহ। যদিও একটিমাত্র ম্যাচেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হয়েছিল চল্লিশোর্ধ্ব প্রাক্তন স্পিনারের। বেশি সুযোগ পেলে নিজেকে প্রমাণ করে দিতেন বলেও জানিয়েছিলেন রে প্রাইস।

710

ভারতে খেলতে এসে দারুন এক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন রে প্রাইস। তিনি বলছিলেন, ''টেস্ট খেলতে দিল্লিতে গিয়েছিলাম। ম্যাচের দুদিন আগে দিল্লির চিড়িয়াখানায় গিয়েছিলাম ঘুরতে। ওখানে যিনি হাতিদের দেখভাল করেন তিনি হঠাত্ এগিয়ে এসে বলেন, স্যর আমার ছেলে বাঁ-হাতি স্পিনার। ও আপনার বড় ভক্ত। ওই অভিজ্ঞতা কখনও ভুলব না।"

810

২০১৩ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর হারারেতে একটি খেলাধূলার সরঞ্জাম বিক্রির দকান খুলেছিলেন প্রাইস। সেই ব্যবসা খুব একটা চলেনি। যার ফলে সমস্যায় পড়ে ছিলেন প্রাইস ও তার পরিবার। অন্ধকার নেমে এসেছিল তাদের জীবনে।

910

খেলার মাঠের লোক হওয়ায় সে ব্যবসা পুরোপুরি বন্ধ করেননি রে প্রাইস। তার পাশাপাশি শুরু করেছেন এসি মেকানিকের কাজও। একসময়কার আন্তর্জাতিক ক্রিকেটার, সচিন তেন্ডুলকরের উইকেট শিকারী এখন লোকের বাড়ি বাড়ি গিয়ে এসি সারানোর কাজ করেন।

1010

ভাগ্যের নির্মম পরিহাসেও হার স্বীকার করেননি জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার। ২২ গজে অনেক লড়াইয়ের সাক্ষী থেকেছেন তিনি। তাই জীবন যুদ্ধের এই বাউন্সার বা ইয়র্কার তার উইকেট নিতে পারবে না বলেই জানিয়েছেন রে প্রাইস।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smriti Mandhana: অধিনায়ক হিসেবে যাত্রা শুরু, অনন্য ব্যক্তিগত রেকর্ডের সামনে স্মৃতি
Recommended image2
India vs West Indies: শাই হোপের অপরাজিত শতরান, চতুর্থ টি-২০ ম্যাচে জয় ওয়েস্ট ইন্ডিজের
Recommended image3
BCCI: অজিত আগরকরের জায়গায় আসছেন না পার্থিব প্যাটেল, প্রধান নির্বাচক থাকছেন প্রজ্ঞান ওঝা
Recommended image4
Ranji Trophy 2026-27: ম্যাচে শামির ৫ উইকেট, রঞ্জি ট্রফিতে দিল্লিকে উড়িয়ে দিল বাংলা
Recommended image5
Shikhar Dhawan: পাকিস্তানিদের সঙ্গে একই দলে, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি শিখর ধাওয়ানের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved