Indian Men's T20 Team: এবারের আইপিএল (IPL 2026) চলাকালীন জল্পনা চলছিল, সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিবর্তে ভারতের টি-২০ দলের নতুন অধিনায়ক হবেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। আইপিএল শেষ হওয়ার পর এবার সেই জল্পনাই সত্যি হল। ফলে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হল।

DID YOU
KNOW
?
বাদ সূর্যকুমার যাদব
ভারতের টি-২০ দলের নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়ছেন বিশ্বকাপজয়ী সূর্যকুমার যাদব।

Captain Shreyas Iyer: সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিবর্তে ভারতের টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়াস আইয়ার। বুধবারই জানা গিয়েছিল, ভারতের টি-২০ দলের অধিনায়ক পদ থেকে সূর্যকুমারকে সরিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াসের নাম ঘোষণা করা হল। এদিন বিসিসিআই (BCCI) অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূর্যকুমারের নেতৃত্বে টি-২০ ফর্ম্যাটে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারতীয় দল। গত বছর পাকিস্তানকে (Pakistan) হারিয়ে এশিয়া কাপ (Asia Cup 2026) চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এরপর এ বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপও (ICC Men's T20 World Cup 2026) জেতে ভারত। কিন্তু গত বছর থেকেই ভালো ব্যাটিং করতে পারছেন না সূর্যকুমার। জাতীয় দলের পাশাপাশি আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়েও রান পাচ্ছেন না এই তারকা ব্যাটার। এই কারণেই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সূর্যকুমারকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর দল থেকেও বাদ দেওয়া হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

খেতাব জয়ের পরেই নেতৃত্ব হারানোর পালা

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতার পরেই এই ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর পরিবর্তে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হন সূর্যকুমার। রোহিতের নেতৃত্বে গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জেতে ভারত। এরপরেই রোহিতের পরিবর্তে ভারতের ওডিআই দলের অধিনায়ক হন শুবমান গিল (Shubman Gill)। সূর্যকুমার ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পরেই নেতৃত্ব হারালেন।

চলতি মাসেই যাত্রা শুরু অধিনায়ক শ্রেয়াসের

চলতি মাসে আয়ারল্যান্ড (Ireland) সফরে যাচ্ছে ভারতীয় দল। ২৬ ও ২৮ জুন বেলফাস্টে দু'টি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সিরিজের মাধ্যমেই টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হিসেবে শ্রেয়াসের যাত্রা শুরু হবে। এরপর ইংল্যান্ড (England) সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।