MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup - কোহলিকে আউটই করতে পারেনি পাকিস্তান, জেনে নিন ভারত-পাক ম্যাচের ৮ আকর্ষণীয় তথ্য

T20 World Cup - কোহলিকে আউটই করতে পারেনি পাকিস্তান, জেনে নিন ভারত-পাক ম্যাচের ৮ আকর্ষণীয় তথ্য

আর দুই দিনের অপেক্ষা, তারপরই টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) আরও একবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (India Vs Pakistan)। একদিকে ভারত আইসিসি টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ডকে অক্ষুণ্ণ রাখতে চাইবে। অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে জিতে পাকিস্তান আইসিসি টুর্নামেন্টে তাদের ভারতের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিতে চাইবে। এই জমজমাট মোকাবিলার আগে, দেখে নেওয়া যাক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারত-পাকিস্তান ম্যাচের কিছু আকর্ষণীয় পরিসংখ্যান -   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Oct 21 2021, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপ-এ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে পাকিস্তানকেই হারিয়েছিলেন এমএস ধোনিরা। তবে তারপর থেকে আর ওকবারও ট্রফি জিততে পারেনি ভারত। ২০১৪ সালে ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত 'মেন ইন ব্লু' টি২০ বিশ্বকাপে ৩৩টি ম্যাচের মধ্যে ২১টিতে জিতেছে। পরাজিত হয়েছে ১১টিতে আর একটিতে ফলাফল হয়নি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

২০০৯ সালে পাকিস্তান টি২০ বিশ্বকাপ জিতেছিল। ফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়েছিল। পাকিস্তান টি২০ বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলেছে। ১৯টিতে জিতেছে, এবং ১৫টিতে পরাজিত হয়েছে।
 

38

২০১৬ সালে সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। বিরাট কোহলির ৪৭ বলে ৮৯ রানের (অপরাজিত)  দারুণ ইনিংসের পরও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। লেন্ডল সিমন্ডস ৫১ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। 
 

48

২০১৬ বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালেও যেতে পারেনি। ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে পরপর হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। 
 

58

টি২০ বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রত্যেকবারই জয়ী মেন ইন ব্লু। ২০০৭ সালে গ্রুপের ম্যাচে প্রথমবার টি২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথম ম্যাচটিই গিয়েছিল বোল-আউটে। জোহানেসবার্গে ফাাইনালেও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তানকে পাঁচ রানে হারিয়ে টুর্নামেন্ট জিতেছিল ভারত। 
 

68

পরের তিনবারই ভারত হেলায় হারিয়েছে পাকিস্তানকে। ২০১২ সালের বিশ্বকাপে ভারত জিতেছিল ৮ উইকেটে। ২০১৪ সালের বিশ্বকাপে ভারতের জয় এসেছিল ৭ উইকেটে। আর ২০১৬ সালে ভারত জয় পেয়েছিল ৬ উইকেটে।
 

78

টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড দুর্দান্ত। এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলি ৩ ম্যাচে ১৬৯ রান করেছেন। মজার ব্যাপার হল, টুর্নামেন্টের ইতিহাসে পাকিস্তান এখনও পর্যন্ত তাঁকে একবারও আউট করতে পারেনি। 
 

88

২০১২ সালের বিশ্বকাপে পাকিস্তানের দেওয়া ১২৯ রান সফলভাবে তাড়া করতে গিয়ে কোহলি করেছিলেন ৬১ বলে অপরাজিত ৭৮ রান। ২০১৪ সালে লক্ষ্য ছিল ১৩১। কোহলি অপরাজিত ৩৬ রান করে ভারতে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫ বছর আগের শেষ বিশ্বকাপে তাঁর ৩৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসের জোরেই জিতেছিল ভারত।
 

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
Recommended image2
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image3
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image4
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image5
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved