IPL 2027: বাকি আনক্যাপড ক্রিকেটাররা হলেন সন্দীপ ওয়ারিয়র, চেতন সাকারিয়া, নভদীপ সাইনি, নীতীশ রানা এবং মায়াঙ্ক মারকান্ডে। নীতীশ এর আগে নাইটদের নেতৃত্ব দিয়েছেন। সন্দীপ, চেতন এবং নভদীপ ২০২১ সালে জুলাই মাসের পর থেকে আর জাতীয় দলেই ডাক পাননি। এছাড়া মায়াঙ্ক শেষবার খেলেছেন ২০১৯ সালে।
IPL 2027: আইপিএল-এর নিলাম কয়েকদিন বাদেই। তার আগেই ইশান্ত শর্মার মতো সাতজন ক্রিকেটার আনক্যাপড বিভাগে নাম লিখিয়েছেন (IPL 2027)। এমনকি, নাম লিখিয়েছেন আর্যবীর সেহবাগও। প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর। পাশাপাশি ফাইনাল ম্যাচেও ভারতকে জেতাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। তবে নিলাম থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়। বুধবার, বোর্ডের তরফ থেকে মোট ১২২৭ জন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে (IPL 2027 Auction)।
আনক্যাপড বিভাগে নাম লেখালেন কোন কোন ক্রিকেটার?
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে, পাকিস্তানকে হারিয়ে কার্যত, ভারতকে একার হাতে জেতানো ক্রিকেটার মোহিত উলভাও নিলামে নাম লিখিয়েছেন। তাঁর এবং আর্যবীরের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। আসন্ন এই মিনি নিলামে ভারতের সাতজন ক্রিকেটার আনক্যাপড বিভাগে রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ইশান্ত শর্মা, যিনি দেশের হয়ে ১৯৯টি ম্যাচ খেলেছেন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, যে সমস্ত ক্রিকেটাররা গত পাঁচ বছর দেশের হয়ে খেলেননি বা পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তারা আনক্যাপড বিভাগে নাম লেখাতে পারেন। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ মূল্য হবে চার কোটি টাকা। গত বছর যেমন মহেন্দ্র সিংহ ধোনি চেন্নাইয়ের হয়ে আনক্যাপড ক্রিকেটার হিসেবে খেলেছেন।
বোর্ড প্রকাশ করল ১২২০ জনের নাম
বাকি আনক্যাপড ক্রিকেটাররা হলেন সন্দীপ ওয়ারিয়র, চেতন সাকারিয়া, নভদীপ সাইনি, নীতীশ রানা এবং মায়াঙ্ক মারকান্ডে। নীতীশ এর আগে নাইটদের নেতৃত্ব দিয়েছেন। সন্দীপ, চেতন এবং নভদীপ ২০২১ সালে জুলাই মাসের পর থেকে আর জাতীয় দলেই ডাক পাননি। এছাড়া মায়াঙ্ক শেষবার খেলেছেন ২০১৯ সালে। যদি কোনও দল এই সাতজনের কাউকে নিতে আগ্রহী হয়, তবেই তাঁর নাম নিলামে উঠবে বলে জানা গেছে। আইপিএল-এর নিলামে মোট ১২২০ জন ক্রিকেটার অংশ নিতে চলেছেন। তার মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। ১০টি দল মিলিয়ে মোট ৬৬টি জায়গা খালি রয়েছে। হিসেব বলছে, একটি জায়গার জন্য লড়াই করবেন গড়ে ২৫ জন ক্রিকেটার।
১৭০ জন ক্রিকেটার বিভিন্ন দেশের জাতীয় দলের হয়ে খেলেছেন। ভারতীয়দের ক্ষেত্রে এই সংখ্যাটি ১৪ এবং অন্যান্য সদস্যভুক্ত দেশগুলির ক্ষেত্রে এই সংখ্যাটা ৪২। সেইসঙ্গে, আনক্যাপড বিভাগে রয়েছেন মোট ৯২৫ জন ক্রিকেটার। যার মধ্যে ৭৯৮ জন ভারতীয় এবং ১২৭ জন এর আগে আইপিএলে খেলেছেন। বিদেশি ক্রিকেটার রয়েছেন মোট ৬৯ জন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














