MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • হাফ সেঞ্চুরির দোরগোড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়, ৪৯ তম জন্মদিনে ফিরে দেখা সেই যাত্রাপথ

হাফ সেঞ্চুরির দোরগোড়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়, ৪৯ তম জন্মদিনে ফিরে দেখা সেই যাত্রাপথ

বৃহস্পতিবার প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯ তম জন্মদিন। ভারতীয় ক্রিকেট প্লেয়ার, অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভের অবদান অনস্বীকার্য। জন্মিদিনে ফিরে দেখা সৌরভের সেই যাত্রাপথ। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 08 2021, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

১৯৭২ সালের ৮ জুলাই জন্ম গ্রহণ করেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ১৯৯৬ সালের ২০ জুন ভারতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেক হয় সৌরভের। লর্ডসে অভিষেক ম্যাচেই মহারাজকীয় সেঞ্চুরি আজও শিহরণ জাগায় ক্রিকেট প্রেমীদের মধ্যে। 
 

212

তারপর গড়াপেটা কাণ্ডে জর্জরিত ভারতীয় ক্রিকেট। এমন বিপদের সময় দলের অধিনায়কত্বের দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন কেউ। সেই সময় দায়িত্ব নিয়েছিলেন ডাকাবুকো সৌরভ। বাকিটা ইতিহাস। 

312

বিদেশের মাটিতে ভারতের দলকে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শিখিয়েছিলেন অধিনায়ক সৌরভ। নতুন টিম ইন্ডিয়ার জন্ম হয়েছিল সৌরভের হাত। 

412

লর্ডসের মাঠে ইংল্যান্ড হারিয়ে ন্য়াটওয়েস্ট সিরিজ জয় ও ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ওঠা সৌরভের কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলে আগেই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
 

512

ন্যাটওয়েস্ট ও বিশ্বকাপ এই দুটি ছাড়াও একাধিক সাফল্য দেশকে এনে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যেগুলি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।  

612

২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স-আপ। ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়। ঘরের মাঠে ওই সিরিজ পিছিয়ে পড়েও ২-১ জিতেছিল ভারত।  ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মবিজয়ী। ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ জয়। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র তাদের মধ্যে অন্যতম। 

712

তারপর গ্রেগ চ্যাপেলের সঙ্গে সমস্যা, দল থেকে বাদ পড়া। অনেকেই ভেবেছিল সেখানেই শেষ সৌরভের কেরিয়ার। কিন্তু সৌরভের কামব্যাকের কাহিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে।

812

২০০৮ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর আইপিএলের মঞ্চে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কেকেআর ও পুণে ওয়ারিয়ার্সের হয়ে খেলেন তিনি। সেখানেও নিজের দাদাগিরির ঝলক দেখান মহারাজ। 
 

912

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঝুলিতে টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে রয়েছে ১৮ হাজারের বেশি রান। যার মধ্যে রয়েছে ৩৮ সেঞ্চুরি ,১০৭টি হাফ সেঞ্চুরি। 
 

1012

এরপর ২০১৯ সালে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন সৌরভ। ভারতীয় ক্রিকেটকে উন্নতির শিখরে নিয়ে যেতে নতুন দায়িত্বে নতুনভাবে দেখা সৌরভের 'দাদাগিরি'। যা এখনও বর্তমান রয়েছে।
 

1112

চলতি বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার হার্টে দুটি স্টেন্টিং করা হয়।বর্তমানে সুস্থ রয়েছেন সৌরভ। মেনে চলতে হচ্ছে চিকিৎসকদের পরামর্শ।

1212

বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯ তম জন্মদিন। প্রিয় দাদার সুস্বাস্থ্য কামনার পাশপাশি সকল ভক্তদের শুভেচ্ছা একটাই এভাবেই চলতে থাক দাদাগিরি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ
Recommended image2
Bangladesh Cricket: ক্রিকেটারদের দাবি মানতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দায়িত্ব থেকে সরানো হল নাজমুলকে
Recommended image3
IND vs USA U19: অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ভারতের, ৬ উইকেটে আমেরিকার পরাজয়
Recommended image4
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে সুপারস্টার হয়েছেন যে ভারতীয় ক্রিকেটাররা
Recommended image5
Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ বয়কটের ডাক দিলেন ক্রিকেটাররা! টস করতে এলেন শুধু রেফারি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved