MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • প্রেমের জোয়ারে ভেসে বিয়ে করেছেন বিদেশী মেয়েদের, চিনে নিন এমন ভারতীয় ক্রিকেটারদের, ৩ জন আবার বিশ্বজয়ী

প্রেমের জোয়ারে ভেসে বিয়ে করেছেন বিদেশী মেয়েদের, চিনে নিন এমন ভারতীয় ক্রিকেটারদের, ৩ জন আবার বিশ্বজয়ী

খেলা হোক বা ব্যক্তিগত জীবন ভারতীয় ক্রিকেটাররা (Iindian Cricketers) সব সময়ই লাইম লাইটে থাকেন। ফ্যানেরাও তাদের প্রিয় তারকার খুঁটিনাটি জানার বিষয়ে সবসময় উন্মুখ হয়ে থাকেন। বিশেষ করে ক্রিকেটার ব্যক্তিগত বা বিবাহিত জীবন সম্পর্কে জানার ইচ্ছে সকলেরই থাকে। আজ আপনাদের জানাবো এমন ৪ জন ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে যারা প্রেমে পড়ে বিয়ে করেছেন বিদেশী মেয়েদের (Indian Cricketers Marry Foreign Women)। 

2 Min read
Author : Sudip Paul
Published : May 20 2022, 04:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

যুবরাজ সিং-
কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ২০১৬ সালে হ্যাজেল কিচকে বিয়ে করেছেন। বিয়ের পর তার নাম রাখা হয়েছিল গুরবসন্ত কৌর। হ্যাজেল কিচ একজন ব্রিটিশ মরিশিয়ান অভিনেত্রী। এছাড়াও তাকেকে বলিউডের বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে। নিজের কাজের জন্য যথেষ্ট খ্যাতি অর্জন করিছিলেন।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ভারতীয় তারকা ক্রিকেটার সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করেন হ্য়াজেল কিচ। অভিনেত্রীর রূপে মুগ্ধ ছিলেন যুবরাজ সিং। দীর্ঘ বছর ডেটিংয়ের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা সুখী জীবনযাপন করছেন ও চলতি বছরের জানুয়ারি মাসে তাদের একটি পুত্র সন্তান হয়েছে। 
 

38

হরভজন সিং-
২০১৫ সালে গীতা বসরার সাথে হরভজনের পাঞ্জাবি রীতিতে ধুমধাম করে বিয়ে হয়। গীতা বসরা একজন ব্রিটিশ পাঞ্জাবি হওয়ার পাশাপাশি বলিউডের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে সংসার জীবন শুরু করার পরেই তিনি ফিল্মি জগত থেকে অবসর নেন। গীতা ও হরভজনের প্রেম কাহিনিও বেশ আকর্ষনীয়।
 

48

গীতা বসরার পোস্টার দেখে নাকি পাগল হয়ে গিয়েছিলেন হরভজন সিং। তারপর ফোন নাম্বার জোগাড় করে ফোন করেছিলেন। সেখান থেকেউ তাদের প্রেম শুরু হয়। অবশেষে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন হরভজন ও গীতা। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে ও সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন।
 

58

ইরফান পাঠান-
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ২০১৬ সালে সৌদি আরবের সাফা বেইগকে বিয়ে করেছেন। সৌদি আরবের বিখ্যাত ব্যবসায়ী মির্জা ফারুক বেইগের কন্য়া সাফা বেইগ।  ইরফান পাঠান ও সাফার প্রেমের গল্প সম্পর্কে খুব বেশি জানা যায়নি। দুজনেই তাদের সম্পর্কলুকিয়ে রেখেছিলেন এবং বিয়ের পরেই তা বিস্তারিত ভাবে জানা যায়। 
 

68

জানা গিয়েছে অফ ফর্মের কারণে যখ ইরফান পাঠান  আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় ছিলেন না, তখন সংসার জীবন করার সিদ্ধান্ত নেন। সাফা বেইগ একজন মডেল ছিলেন। দেখতেও খুবই সুন্দরী। তবে বিয়ের পর নিজের পেশা থেকে দূরে আসেন। বর্তমান তাদের দুটি  সন্তান রয়েছে। 
 

78

হার্দিক পান্ডিয়া-
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ২০২০ সালে নাতাশা স্তানোকোভিচকে বিয়ে করেছেন। যিনি একজন সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তিনি অভিনয়ের কেরিয়ার গড়ার জন্য ভারতে আসেন এবং মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় ও আইটেম গানে দর্শকদের মাতিয়েছিলেন। 
 

88

তারপরই সেখান থেকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে আলাপ হয়  ও সেখান থেকে প্রেম পর্ব শুরু হয়। ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন। বিয়ের আগেই নতাসা গর্ভবতী হয়েছিলেন বলে জানা যায়। তারপর তাদের পুত্র সন্তান হয়। নাম অগস্ত্য পান্ডিয়া। বর্তমানে স্ত্রী ও সন্তান নিয়ে সুখী সংসার হার্দিক পান্ডিয়ার। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC World Cup 2027: কবে থেকে শুরু হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ? মেগা টুর্নামেন্টে বাড়ছে দেশের সংখ্যা
Recommended image2
India vs Afghanistan: প্রথম ODI-তে বাদ ম্যাচ উইনার? দেখে নিন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image3
2027 ICC Men's Cricket World Cup: আগামী বছর পুরুষদের ওডিআই বিশ্বকাপ, সূচি ঘোষণা আইসিসি-র
Recommended image4
India A vs Afghanistan A: বৈভবের ঝোড়ো ইনিংস, আফগানিস্তান এ-র বিরুদ্ধে হার ভারত এ-র
Recommended image5
Anvay Dravid: জাতীয় দলে সুযোগ রাহুল দ্রাবিড়ের ছোট ছেলেকে, অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে অন্বয় দ্রাবিড়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved