MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • রিহানাদের বিরুদ্ধে সরব সচিন, 'ক্রিকেট ঈশ্বরকে' তুলোধনা করে ভূপতিত করল নেটিজেনরা

রিহানাদের বিরুদ্ধে সরব সচিন, 'ক্রিকেট ঈশ্বরকে' তুলোধনা করে ভূপতিত করল নেটিজেনরা

হ‌্যাশট‌্যাগ ‘ইন্ডিয়াটুগেদার’ এবং হ্যাশট্যাগ ‘ইন্ডিয়াএগেনস্টপ্রোপাগান্ডা’-র সমর্থনে সোশ্যাল মিডয়ায় পোস্ট করেছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট, রোহিত শর্মারা। দিল্লিতে কৃষক আন্দোলনের রব হয়েছিলেন মার্কিন পপস্টার রিহানা, সমাজকর্মী গ্রেটা থুনবার্গরা। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেশের অভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর বিষয়টি ভালোভাবে নেয়নি। এরপরই দুটি হ্যাশটাগ ভাইরাল হয়ে যায়। ট্যুইট করেন সচিনও। কিন্তু সেই ট্যুইট বিড়ম্বনায় ফেলে দিল ক্রিকেট ইশ্বরকে। নেটিজেনরা কদর্য ভাষায় আক্রমণ করছেন সচিনকে। এমন অপমানিত নিজের জীবনে হয়তো হতে হয়নি মাস্টার ব্লাস্টারকে। 

2 Min read
Author : Sudip Paul
| Updated : Feb 04 2021, 07:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

সচিন তেন্ডুলকর ট্যুইটে লিখেছিলেন, ‘ভারতের সার্বভৌমত্ব নিয়ে আপস করা যায় না। বাইরের লোকজন দর্শক হতে পারে, তবে অংশ নিতে পারে না। ভারতীয়রা ভারতকে জানে এবং ভারতের পক্ষেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আসুন আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি’।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এরপর অসন্তোষ প্রকাশ করেন নেটিজেনরা। তীব্র ভাষায় মাস্টার ব্লাস্টারকে আক্রমণ করেন একের পর এক নেটাগরিকরা। যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
 

310
একজন সচিনের শেষ টেস্ট ম্যাচের ছেঁড়া টিকিটের ছবি পোস্ট করে লিখেছেন,‘আমি আগে সচিনের ভক্ত ছিলাম। আজ থেকে সব শ্রদ্ধা হারালাম।’
410
সচিনকে কদর্য ভাষায় অপমান করতেও দুবার ভাবেননি নেটিজেনরা। এমন ভাষায় হয়তো সচিনকে এর আগে কোনও দিনও অপমানিত হতে হয়নি।
510
অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়ের একটি ঘটনাও তুলে ধরেছেন নেটাগরিকরা। সেই সময় সচিন নিজের প্রিয় ফেরারি গাড়িটি কিনেছিলেন। কর মুকুব করে দিয়েছিল ভারত সরকার। নেটাগরিকদের মতে বাজপেয়ীর দলের প্রতি সেই অনুগত্যই প্রকাশ করেছেন সচিন।
610
কোনও ভক্ত আবার তাঁকে জিজ্ঞেস করেছেন, বিজেপি-র হয়ে কথা বলার জন্য অর্জুন তেন্ডুলকর ভারতীয় দলে জায়গা পাবেন কি না।
710

অনেকে আবার সচিনের ট্যুইটে লিখেছেন,'এই কৃষকদের অনেকেই তাঁর খেলা দেখতেন। তাঁর করা প্রতিটা রান তাঁদের মুখে হাসি এনে দিত। সেই কৃষকদের নিয়ে কথা না বলে নীরব দর্শক হয়ে থাকার জন্যও সচিনকে ব্যঙ্গ করেছেন অনেকে।'
 

810

২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে সচিন ১৯৪ রানে ব্যাট করার সময় ডিক্লেয়ার ঘোষণা করেন রাহুল দ্রাবিড়। সচিনের এই টুইটের পর রাহুলের সেই সিদ্ধান্তকে সামনে এনে একজন লিখেছেন, ‘আজ মনে হচ্ছে, সেদিন রাহুল ঠিক করেছিল।’
 

910

সচিনরা এতদিন চুপ থাকার ফলেই রিহানাদের কথৈা বলতে হচ্ছে।  ফলে এখন মাস্টার ব্লাস্টারকে চুপ থাকার পরামর্শও দিয়েছেন অনেকেই।

1010
সচিন তেন্ডুলকর সংঘ পরিবারের হয়ে কথা বলছেন বলেও অভিযোগ করেছেন অনেকে। ফলে সচিনের ট্যুইট ঘিরে তোলপার নেট দুনিয়া।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shah Rukh Khan: বিশ্বকাপ ফুটবলের মাঝেই মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন শাহরুখের
Recommended image2
Vaibhav Sooryavanshi: ইংল্যান্ড সফরে প্রথম টি-২০ ম্যাচ, খেলার সুযোগ পাবেন বৈভব?
Recommended image3
IND vs ENG T20: নতুন পরীক্ষা এবার ভারতের সামনে! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সম্ভাব্য একাদশ কেমন হচ্ছে?
Recommended image4
Shashank Singh: রাঁধুনিকে মারধরের অভিযোগ, শশাঙ্ক সিং, বাবার বিরুদ্ধে এফআইআর
Recommended image5
Harmanpreet Kaur: এশিয়ান গেমসের দল ঘোষণা বিসিসিআই-এর, নেতৃত্বে হরমনপ্রীত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved