MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটাররা কাড়তে পারে কোহলিদের রাতের ঘুম, জানালেন সচিন তেন্ডুলকর

পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটাররা কাড়তে পারে কোহলিদের রাতের ঘুম, জানালেন সচিন তেন্ডুলকর

১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়াটেস্ট সিরিজ।প্রথম ম্য়াচেই অ্য়াডিলেডে ক্রিকেটের ইতিহাসে পিঙ্ক বল টেস্ট অর্থাৎ দিন রাতের টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে পিঙ্ক বল টেস্টে অপ্রতিরোধ্য ব্যাগি গ্রিণরা। লাল বলের থেকে পিঙিক বলে খেলাটা যে কঠিন তা দিন-রাতের টেস্টের পরিসংখ্যান থেকেই প্রমাণিত। ফলে আসন্ন পিঙ্ক বল টেস্ট কোন কোন অস্ট্রেলিয়ার প্লেয়ার ভারতীয় দলের জন্য সমস্যা তৈরি করতে পারে তা জানিয়ে দিলেন খোদ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। 

2 Min read
Author : Sudip Paul
Published : Dec 15 2020, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

পিঙ্ক বল টেস্ট শুরুর আগে কার্যত ভারতীয় দলকে সতর্ক বার্তা দিয়ে রাখলেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। জানালেন, অস্ট্রেলিয়ার ব্য়াটিং বিভাগের মূলত তিন জন ব্যাটসম্যান ত্রাস হয়ে উঠতে পারে ভারতীয় দলের কাছে।
 

27

সচিন তেন্ডুলকর বলেছিলেন,অস্ট্রেলিয়া দলে তিনজন দারণ ক্রিকেটার রয়েছে। ওয়ার্নার, স্মিথ আর লাবুশানে। তাছাড়া ভারতের বিরুদ্ধে শেষবার অস্ট্রেলিয়া যে দল নামিয়েছিল, তার চেয়ে এবার দল অনেক বেশি শক্তিশালী।
 

37

ডেভিড ওয়ার্নার চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারলেও, দ্বিতীয় টেস্ট থেকে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ২০১৮ সালের সিরিজেও দলে ছিলেন না ওয়ার্নার। তাই এবার খেলার জন্য একটু বেশিই উদগ্রীব তিনি। ভারতের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ৪টি শতরান রয়েছে ওয়ার্নারের।
 

47

স্টিভ স্মিথ এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা ব্য়াটসম্যান। গতবার সিরিজে ছিলেন না তিনিও।  তাই এবার গতবারের হারের বদলা নিতে মুখিয়ে রয়েছেন স্মিথ। ভারতের বিরুদ্ধে টেস্টে ৭টি শতরান রয়েছে অজি তারকার। তবে পিঠে ব্য়থার কারণে স্মিথ  প্রথম টেস্টে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ।
 

57

টেস্ট ক্রিকেটে খুব অল্প সময়েই অস্ট্রেলিয়া দলের তারকা হয়ে উঠেছেন মার্নাস লাবুসাঙে। টেস্ট ক্রিকেটে ১৪ ম্যাচে ৬৩ বেশি গড়ে ২৫৮১ রান করে ফেলেছেন তিনি। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে জ্বলে উঠতে মরিয়া লাবুশাঙে।
 

67

ফলে এই তিন ক্রিকেটারের পরিসংখ্যানই বলে দিচ্ছে অস্ট্রেলিয়ার ব্য়াটিং লাইনআপকে কতটা শক্তিশালী করে তুলবে। ফলে সচিন তেন্ডুলকরের ভাবনা যে ঠিক, তা এক কথায় স্বীকার করতেই হবে। 

77

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কোনওরকম বিতর্কে না গিয়ে শচীন বরং এর ভাল দিকটিই তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর মতে, দলের সিনিয়ররা না থাকলে অনেক সময় বাকিদের দায়িত্ব বেড়ে যায়। আর তাতেই পারফরম্যান্স ভাল হয়। এক্ষেত্রেও কোহলি না থাকা দলের জন্য একদিক থেকে ইতিবাচকই হবে।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Praful Hinge: পরিবার চাইত পড়াশোনা করুন, সারাদিন মাঠে পড়ে থাকতেন প্রফুল হিঙ্গে
Recommended image2
Sakib Hussain: গয়না বিক্রি করে জুতো কিনে দিয়েছিলেন মা, গর্বিত করে তুললেন সাকিব হুসেন
Recommended image3
MS Dhoni: অপেক্ষায় চিপক, কেকেআর-এর বিরুদ্ধে খেলতে পারবেন মহেন্দ্র সিং ধোনি?
Recommended image4
Shreyas Iyer Captain Team India: দেশের অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার, আয়ারল্য়ান্ডের বৈভবের সফরে নেতৃত্বে চমক
Recommended image5
Vaibhav Sooryavanshi: সচিনের রেকর্ড ভাঙছে, সবচেয়ে কম বয়সে ভারতীয় দলে জায়গা পাচ্ছেন বৈভব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved