MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • ৭২-এ পা শাবানা আজমির, বিয়ে থেকে সিনেমা - পরিবারের অমতে গিয়েও সফল এক নারী তিনি

৭২-এ পা শাবানা আজমির, বিয়ে থেকে সিনেমা - পরিবারের অমতে গিয়েও সফল এক নারী তিনি

৭২ বছরে পা দিলেন অভিনেত্রী শাবানা আজমি। অভিনয় জগতে এখনও তিনি সক্রিয়। কিন্তু তুলনামূলক ভাবে অনেকটাই কম তাঁকে দেখা যায় সিলভার স্ক্রিনে। তবে রাজনৈতিক মতামত ও স্পষ্ট কথার জন্য এখনও তিনি শিরোনামে থাকে। পেজ থ্রির তুলনায় ফ্রন্টপেজে বেশি জায়গা করে নেন।  ১৯৫০ সালের ১৮ সেপ্টেম্বর হায়দরাবাদে জন্ম হয় তাঁর। তাঁর বাবা বিখ্যাত কবি কইফি আজমি , মা শওকত কাইফি।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 18 2022, 08:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19


অঙ্কুর ছিল তাঁর প্রথম ছবি। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন শাবানা। তারপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি ন্যাশানাল ড্রামা স্কুলের ছাত্রীকে। একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। বাণিজ্যিক ছবির পাশাপাশি প্যারালাল সিনেমা বা তৎকালীন আর্টি ফিল্মের পরিচিত মুখ ছিলেন তিনি। 

29


শাবানা আজমি জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু প্রথমে শ্যাম বেনেগাল তাঁকে অঙ্কুরের জন্য নিতে চাননি। পরে কোনও অভিনেত্রী রাজি না হওয়ায় শাবানাই অভিনয় করেন। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পান তিনি। সবমিলিয়ে মোট ৫টি জাতীয় পুরষ্কারের মালিক শাবানা। 
 

39


শাবানার ছবিতে আসায় আপত্তি ছিল তাঁর বাবার। প্রথমে শুনেই তিনি খুব রেগে গিয়েছিলেন। শাবানাকে অত্যান্ত স্নেহ করতেন কইফি আজমি। কিন্তু ছবিতে অভিনেয়- মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি । পরে অবশ্য মত দেন। 
 

49


শোনা যায় শাবানা আজমিকে অভিনয় জগতে আসার জন্য উৎসহ দিয়েছিলেন জয়া বচ্চন। জয়া বচ্চনের সঙ্গে শাবানার ব্যক্তিগত সম্পর্ক ভাল বলেও বি টাউনের গুঞ্জন।  
 

59


জাভেদ আখতারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শাবানা আজমি। কিন্তু বিয়েতে প্রবল আপত্তি ছিল পরিবারের। পরিবারের অমতে গিয়ে সাদামাটা ভাবেই বিয়ে সারেন বলি অভিনেত্রী।

69


জাভেদ আখতার প্রায়ই শাবানার বাবা কইফি আজমির কাছে আসতেন। নিজের লেখা সংশোধন ও ভাষা আতত্ত্ব করার জন্য। সেখান থেকেই প্রেম। তারপর পরিবারের অমতে গিয়ে বিয়ে। টানা ৩৭ বছর তাঁদের দাম্পত্য জীবন। 
 

79


শাবানা আজমির সঙ্গে বিয়ের আগেই জাভেদ আখতারের বিয়ে হয়েছিল হানি ইরানির সঙ্গে। তাঁদের দুই সন্তান- ফারহান ও জোয়া। দুজনের সঙ্গেই শাবানার সুসম্পর্ক রয়েছে। 

89


বাংলা হিন্দি-সহ একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন শাবানা। একটা সময় দেশের প্রথম সারির পরিচালকদের প্রথম পছন্দই ছিলেন তিনি। জীতেন্দ্র থেকে নারিসউদ্দিন, ওম পুরীর বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করেছেন শাবানা। থিয়েটার জগতেই অন্যতম নাম ছিলেন তিনি। 

99


বর্তমানে সিএএ আন্দোলের বিরোধী মঞ্চে দেখা গেছে তাঁকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনাও করেছেন তিনি। রাজনৈতিক মতামত প্রকাশ করতে কুণ্ঠা নেই তাঁর। স্পষ্ট মতামতের জন্য প্রায়ই খবরে আসেন তিনি। 
 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
Recommended image2
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা
Recommended image3
বিয়ে 'বিভ্রাট' নিয়ে অবশেষে সরব হিরণ চট্টোপাধ্যায়! কোন বিয়ে আসল? অবশেষে মুখ খুললেন অভিনেতা
Recommended image4
Net Worth of Dev: মোট কত টাকার মালিক দেব? ঠিক ক'টা গাড়ি, বাড়ি আছে জানলে চমকে যাবেন
Recommended image5
'হঠাৎ করেই প্লে ব্যাক থেকে অবসর' অরিজিতের সিদ্ধান্ত শুনে থমকে গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved