MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • মাদকপার্টিতে আটক হওয়া লাস্যময়ী নাকি প্রভাসের হবু স্ত্রী, দেখুন তো চিনতে পারছেন কিনা

মাদকপার্টিতে আটক হওয়া লাস্যময়ী নাকি প্রভাসের হবু স্ত্রী, দেখুন তো চিনতে পারছেন কিনা

বাহুবলী খ্যাত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাসকে নিয়ে উন্মাদনার পারদ যেন সর্বদাই তুঙ্গে থাকে। তার সব কিছু যেন শিরোনামে থাকে। ৪০ পার হওয়া অভিনেতা এখনও সিঙ্গেল রয়েছেন তবে তার সঙ্গে রেডি টি মিঙ্গল হতে অনেকেই মুখিয়ে রয়েছেন। অভিনেতার লাভ লাইভ নিয়ে সমালোচনা চলেই আসছে। অনেকেই প্রভাসের সঙ্গে অনুষ্কা শেট্টির সম্পর্ক নিয়ে জলঘোলা করেছে। কিন্তু অনুষ্কা ও প্রভাস বারবারই প্রমাণ করেছে তারা ভাল বন্ধু ছাড়া আর কিছুই নয়। এমনকী ৬০০০ মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে প্রভাস, এহেন অভিনেতা কাকে বিয়ে করবেন তা জানতেই সকলে মরিয়া। এবার প্রভাসের হবু স্ত্রী-কে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কার গলায় মালা দিতে চলেছেন, জেনে নিন একনজরে। 

3 Min read
Author : Riya Das
Published : Apr 07 2022, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111


দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাসের বিয়ের খবর নিয়ে উন্মাদনার শেষ নেই অনুরাগীদের। অভিনেতার লাভ লাইভ নিয়ে সমালোচনা চলেই আসছে। অনেকেই প্রভাসের সঙ্গে অনুষ্কা শেট্টির সম্পর্ক নিয়ে জলঘোলা করেছে। কিন্তু অনুষ্কা ও প্রভাস বারবারই প্রমাণ করেছে তারা ভাল বন্ধু ছাড়া আর কিছুই নয়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211


এমনকী ৬০০০ মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে প্রভাস, এহেন অভিনেতা কাকে বিয়ে করবেন তা জানতেই সকলে মরিয়া। এবার প্রভাসের হবু স্ত্রী-কে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কে সেই ভাগ্যবতী, তার নাম জানালর জন্যই মুখিয়ে রয়েছেন প্রভাসের ভক্তরা।

311

দক্ষিণী ছবির সুপারস্টার চিরঞ্জীবীর ভাইঝি নীহারিকা কোনিডেলাকে নিয়ে ফের সরগরম নেটদুনিয়া। কয়েক বছর আগেই সুপারস্টার প্রভাসের সঙ্গে নাগা বাবুর মেয়ে নীহারিকার বিয়ের গুঞ্জনে মাতোয়ারা হয়েছিল বি-টাউন। ২০১৮ সালে অবশ্যই নীহারিকার কাকা চিরঞ্জীবী জানিয়েছিলেন পুরো খবরটাই ভুয়ো।

411

যদিও শেষমেষ প্রভাসের সঙ্গে গাটছড়া বাঁধেননি নীহারিকা। ২০২০ সালের ডিসেম্বর মাসে গাটছড়া বাঁধেন গুন্টুরের আইজি জে প্রভাকর রাওয়ের ছেলে চৈতন্য জে ভি-কে। সেই বিয়ে নিয়েও সরগরম ছিল সোশ্যাল মিডিয়ার পাতা। কোভিডকালে বিয়ে হওয়ার পরও চাঁদের হাট বসেছিল।

511

বাবা, কাকা, তুতো ভাইয়েরা সকলেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত। নীহারিকাও যে এই প্রফেশনেই পা বাড়াবেন তা মোটামুটি নিশ্চিত ছিল। তেলেগু ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন নীহারিকা। এখনও পর্যন্ত পাঁচটি ছবিতে কাজ  করেছেন নীহারিকা। 
 

611


বর্তমানে ফের শিরোনামে উঠে এসেছেন নীহারিকা। হায়দরাবাদের অভিজাত এলাকা বানজারা হিলসের একটি পাবে রাত ৩ টের সময় হানা দেয় পুলিশ। সেখান থেকে একাধিক নিষিদ্ধ মাদকও উদ্ধার করেছেন পুলিশ। সেখান থেকেই পুলিশের জালে আটক করা হয়েছিল নীহারিকাকে।

711

মাদক কান্ডে আটক হওয়ার পর নেটমাধ্যমে নাগা বাবু দাবি করেছিলেন,  পুলিশ নাকি স্বীকার করেছে যে পার্টিতে নীহারিকা থাকলেও তার কোনও দোষ নেই। এই পার্টিতে ৩৩ জনের মধ্যে নীহারিকা থাকলেও তিনি নাকি নির্দোষ।আবারও এই নীহারিকা ও প্রভাসকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

811

এর আগে বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। তার মধ্যে অন্যতম হলেন অনুষ্কা শেট্টি। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছিল, ২০১৫ সালে অনুষ্কার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু প্রভাসের নির্দেশেই নাকি এই বিয়ে বন্ধ করতে হয়। কারণ অভিনেতা চাইতেন অনুষ্কা শুধু শুটিংয়ে মনোনিবেশ করুক।

911


সিনেমার এই জুটিকে বাস্তবেও অনেকে দেখতে চাইতেন। সেই প্রস্তাবও পেয়েছেন অনুষ্কা ও প্রভাস।  তবে অনুষ্কা জানিয়েছেন, 'প্রভাসের সঙ্গে  আমার নাম বারবার জড়িয়ে পড়ে, কারণ আমরা এখনও সিঙ্গল। এছাড়াও ছোটবেলার বন্ধুদের মতোই প্রভাসও আমার খুবই ভাল বন্ধু'।

1011

প্রভাসকে নিয়ে তার সম্পর্ক ও বন্ধুত্বের গভীরতা  ব্যাখা করতে গিয়ে অভিনেত্রী আরও জানিয়েছেন,  প্রভাসের সঙ্গে আমার বন্ধুত্ব দীর্ঘদিনের । ১৫ বছর ধরে ও খুবই আমার কাছের বন্ধু। এখন ওর আমার বন্ধুত্বটা যে জায়গায় পৌঁছেছে তাতে আমি ওকে যে কোনও সময়েই যখন-তখন ফোন করতে পারি। এমনকী রাতের বেলাতেও ফোন করতে কোনও সমস্যা নেই আমাদের।' 

1111


একাধিক ছবিতে প্রভাসের সঙ্গে দেখা গিয়েছে অনুষ্কাকে। এবং মাঝেমধ্যেই তাদের সম্পর্ক সরগরম করে সোশ্যাল মিডিয়ার পাতা।  বাহুবলীর সাফল্যের পর একাধিক বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ প্রভাস। তবে সত্যিকারের কার গলায় মালা দিতে চলেছেন বাহুবলী অভিনেতা প্রভাস,তারই অপেক্ষায় দর্শক।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি
Recommended image2
ইঞ্জেকশন ছাড়াই কমেছে ১৮ কেজি, জেনে নিন কী ডায়েট মেনে ওজন কমালেন গায়িকা জোজো
Recommended image3
বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, মহানায়কের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার
Recommended image4
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, তোলা হল আদালতে
Recommended image5
১৫ লক্ষ টাকার প্রতারণা, সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল বালুরঘাট আদালত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved