MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • বিগত ৬ বছরে আইএসএল চ্যাম্পিয়নদের ইতিহাস, দেখে নিন এক নজরে

বিগত ৬ বছরে আইএসএল চ্যাম্পিয়নদের ইতিহাস, দেখে নিন এক নজরে

যাবতীয় প্রতিকূলতা কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি আইএসএলের ইতিহাসে সবথেকে সফল দল এবং আইএসএলের কালো ঘোড়া কেরালা ব্লাস্টার্স। গতবারের আইলিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের সাথে জোট বেঁধে, মাঠে নামছে এটিকে। গতবারের আইএসএল জয়ী দলটাকেই ধরে রেখেছে তারা। তার সাথে সাথে দু বার আইএসএল জয়ী চেন্নাইয়ান এফসি এবং অভিষেকের বছরেই ফাইনাল খেলা ও তার দ্বিতীয় বছরে ট্রফি জয়ী বেঙ্গালুরু এফসি ও তৈরি বাকিদলগুলিকে চ্যালেঞ্জ জানাতে। শতাব্দীপ্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলও নিজেদের প্রথম আইএসএলে নিজেদেরকে মেলে ধরতে মরিয়া। তবে তাদের প্রথম ম্যাচের এখনও বাকি এক সপ্তাহ। তার আগে চোখ বুলিয়ে নিন আইএসএলের ইতিহাসে। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Nov 20 2020, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

২০১৪ :-
আইপিএলের অনুকরণে ভারতীয় ফুটবলকে গোটা দেশের মানুষের সাথে পরিচিত করাতে শুরু হয় মিলিয়ন ডলার ফুটবল ইন্ডিয়ান সুপার লিগ। নিমেষে গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিযোগিতাটি। গোটা টুর্নামেন্টে বুদ্ধিদীপ্ত ডিফেন্সিভ ফুটবল খেলে ফাইনালে পৌঁছয় অ্যান্তোনিও লোপেজ হাবাসের অ্যাটলেটিকো দ্য কলকাতা ওরফে এটিকে। দুর্দান্ত ফুটবল খেলেন ফিকরু, অর্ণব মণ্ডল-রা। ফাইনালে কেরালার বিরুদ্ধে ম্যাচে ব্যাকফুটে থেকেও সুপার সাব মহম্মদ রফিকের গোলে জয় পায় অ্যাটলেটিকো দ্য কলকাতা। 

26

২০১৫ :-
গোটা দেশ অপেক্ষা করছিল আইএসএলের দ্বিতীয় বর্ষের। সুন্দর ফুটবল দেখার আশায় বুক বেঁধে বসেছিল ভারতবাসীরা। হতাশ করেনি আইএসএল। মালুদা, পোস্তিগা, লিও মোরার মতো বিদেশিদের পাশাপাশি রোমিও ফার্নান্দেজ, সন্দেশ ঝিঙ্গান-রাও দুর্দান্ত পারফরম্যান্স করেন। এলানো, মেন্ডোজা-দের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে নক আউটে পৌঁছয় চেন্নাইয়ান এফ সি। সেমিফাইনালে কলকাতাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ফাইনালে এফ সি গোয়াকে হারিয়ে জয় তুলে নেয় চেন্নাইয়ান। 

36

২০১৬ :-
তৃতীয় বারও দুর্দান্ত ফুটবল উপহার দেয় আইএসএল। নতুন কোচ, কিছু নতুন ভারতীয় খেলোয়াড় নিয়ে দুর্দান্ত ফুটবল খেলে নক আউটে পৌঁছয় অ্যাটলেটিকো দ্য কলকাতা। সেমিতে দিয়াগো ফোরল্যানের মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ফাইনালে পৌঁছয় হোসে মোলিনার কলকাতা। ফাইনালে তারা মুখোমুখি হয় প্রথমবারের ফাইনালিস্ট কেরালার। পেনাল্টি শুট আউট জয় তুলে নেয় এটিকে। 

46

২০১৭-১৮ :-
এই আইপিএলে অন্তর্ভূক্তি ঘটে আরও দুটি দলের। দু বারের আইলিগ জয়ী বেঙ্গালুরু এফসি এবং একাধিক বাঙালী ফুটবলার নিয়ে তৈরি জামশেদপুর এফসি এই বারই প্রথম আইএসএলের মঞ্চে অবতীর্ণ হয়। দুর্দান্ত ফুটবল খেলে গ্রূপে প্রথম হয়ে আইএসএল ফাইনালে পৌঁছয় বেঙ্গালুরু। কিন্তু ফাইনালে তাদের হারতে হয় চেন্নাইয়ানে কাছে। সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়েও অ্যালভেসের জোড়া গোল এবং রাফায়েল অগাস্তোর জোড়া গোলে জয় তুলে নেয় চেন্নাইয়ান। 

56

২০১৮-১৯ :- 
গত বছর ট্রফি জিততে না পারার হতাশা ঝেড়ে ফেলে ফের নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে  বেঙ্গালুরু। ফের তারা গ্রূপে শীর্ষস্থান নিশ্চিত করে। সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে জয় পেয়ে এগ্রিগেট স্কোরে ফাইনালে পৌঁছয় তারা। ফাইনালে তাদের মুখোমুখি হয় দুর্দান্ত ফর্মে থাকা এফসি গোয়া। ৯০ মিনিট অবধি ফাইনাল গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের খেলায় ১১৭ মিনিটে রাহুল ভেকের গোলে নিজেদের প্রথম আইএসএল ঘরে তোলে বেঙ্গালুরু এফসি। 

66

২০১৯-২০ :-
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোয়া, এটিকে, বেঙ্গালুরু ও চেন্নাইয়ান প্লে অফে পৌঁছয়। সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-৫ এগ্রিগেটে গোয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চেন্নাইয়ান। অপরদিকে দুই চার বছর এবং দুই মরশুম পরে ফাইনালে পৌঁছয় এটিকে। বেঙ্গালুরুকে সেমিতে তারা হারায় ৩-২ এগ্রিগেটে। ফাইনালে জাভিয়ার হার্নান্দেজের জোড়া গোল এবং এডু গার্সিয়ার গোলে চেন্নাইয়ানকে ৩-১ ফলে হারিয়ে নিজেদের তৃতীয় ট্রফি তুলে নেয় এটিকে।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal ISL 2026: ত্রাতা সেই মুখ্যমন্ত্রী! যুবভারতীতেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, খুশি সমর্থকরা
Recommended image2
ISL 2026 Subscription: আইএসএল দেখতে খরচ কত? প্রিয় দলের খেলা দেখতে কিনতে হবে ম্যাচ পাস
Recommended image3
Player Transfer News: আইএসএল-এর আগেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে সই নতুন ফুটবলারদের, ভরসার মুখ কারা?
Recommended image4
Indian Super League 2026: সামনে চলে এল চূড়ান্ত সূচি, আইএসএলে মোহন-ইস্টের ম্যাচ কবে কবে?
Recommended image5
৪-০ 'সাফ' বাংলাদেশ, অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলে শ্রেষ্ঠত্বের প্রমাণ ভারতীয় দলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved