MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • ডার্বির আগেই চমক এসসি ইস্টবেঙ্গলের, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অনুশীলন লাল-হলুদ কোচের

ডার্বির আগেই চমক এসসি ইস্টবেঙ্গলের, অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অনুশীলন লাল-হলুদ কোচের

২৭ তারিখ আইএসএলের প্রথম ডার্বি ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত চির প্রতীদ্বন্দ্বী দুই দল এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। তবে ম্যাচের আগে অভিনব ক্যামেরার মাধ্যমে দলকে অনুশীলন করিয়ে সকলকে চমকে দিলেন লাল-হলুদ কোচ রবি ফাওলার।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Nov 25 2020, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শুক্রবার আইএসএলের ইতিহাসে প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ভারতীয় ফুটবলের চিরপ্রতীদ্বন্দ্বী দুই দল এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। ডার্বির আগে দলকে প্রস্তুত করতে কোনও খামতি রাখছেন না লাল-হলুদের তারকা কোচ রবি ফাওলার।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ইস্ট-মোহন ডার্বি প্রসঙ্গে জানেন লাল-হলুদের বিদেশি কোচ। এই ম্যাচের চাপ যে আলাদা তাও বুঝতে পেরেছেন সমর্থকদের আবেগ দেখে। প্লেয়াররাও এই ম্যাচ নিয়ে আবেগে ভাসেন। কিন্তু ফাওলার তার দলকে আবেগ নয়, মস্তিষ্ক প্রয়োগের কথা বলেছেন রবি ফাওলার।

310

দলের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে নারাজ রবি ফাওলার। তাই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এসসি ইস্টবেঙ্গল প্লেয়ারদের অনুশীলন করাচ্ছেন ফাওলার। যা নজর কেড়েছে সকলের।

410

ইতিমধ্যেই আমেরিকা থেকে বিশেষ ক্যামেরা ‘হাই-পড’ আনিয়ে দলকে  অনুশীলন করাচ্ছেন রবি ফাওলার। এই ক্যামেরার মাধ্যমে ফুটবলারদের পারফরম্যান্সের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অতি সহজেই করা যায়।

510

মাটি থেকে ৩১ ফুট উঁচুতে থাকা এই ক্যামেরা সব চেয়ে বেশি ব্যবহৃত হয় আমেরিকান ফুটবলে। শক্তিশালী টেলিস্কোপিক লেন্সের মাধ্যমে মাঠের সব অংশে খেলোয়াড়দের প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হয়। 

610

এই নতুন ক্যামেরা লাগিয়ে মঙ্গলবার সকাল থেকেই অনুশীলন শুরু করেছে লাল-হলুদ শিবির। অ্যান্টনি পিলকিংটন, জা মাগোমাদের অনুশীলনের পুরোটাই রেকর্ড করা হয়।
 

710

হোটেলে ফিরেই সহকারী কোচ অ্যান্টনি গ্র্যান্ট, ভিডিয়ো অ্যানালিস্ট জোসেফ ওয়ালমসলি, গোলকিপার কোচ রবার্ট মাইমস, সেট-পিস কোচ টেরেন্স ম্যাক ফিলিপস ও ক্রীড়া বিজ্ঞানী জ্যাক ইনমানের সঙ্গে ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে বসে পড়েন ফাওলার। 
 

810

বরাবর আক্রমণাত্বক ফুটবলই পছন্দ করেন লিভারপুল কিংবদন্তী রবি ফাওলার। দলকেও সেইভাবেই প্রস্তুত করছেন লাল-হলুদ কোচ। ডার্বির আগে দলের যাবতীয় ভুল ত্রুটি শুধরে দিতে চান তিনি।

910

প্রথম ইস্ট-মোহনের ডার্বি খেলবেন লাল-হলুদের অনেক প্লেয়ার। বিশেষ করে বিদেশিরা। তাই প্রথম ডার্বিতে নিজেদের  উজার করে দিতে চান পিলকিংটন, ড্যানি ফক্সরা।

1010

দলগতভাবেও তৈরি এসসি ইস্টবেঙ্গল দল। ডার্বি দিয়ে মরসুম শুরুর চাপ থাকলেও, তাতে মাথা না ঘামিয়ে ডার্বি জয় দিয়ে মরসুম শুরু করতে মরিয়া লাল-হলুদ শিবির।
 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: জীবন ইস্টবেঙ্গল, জীবিকা টোটো চালানো, লড়াই চালিয়ে যাচ্ছেন লাল-হলুদ গোপাল
Recommended image2
Mohun Bagan: হৃদয়ে মোহনবাগান, পাতে গর্বের চিংড়ি, নজর কাড়ছে হাওড়ার রেস্তোরাঁ
Recommended image3
MLS Playoffs: এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মায়ামি, পরাজিত কলম্বাস ক্রুর বিরুদ্ধে
Recommended image4
Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলকিপার লামেন্সের আত্মবিশ্বাস নষ্ট! পিটার শুমাইকেলের মন্তব্য
Recommended image5
UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় লিভারপুলের, ড্র ম্যান ইউয়ের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved