MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • তার রূপ ও যৌবনের আগুনে কাহিল ফুটবল বিশ্ব, দেউলিয়া ক্লাব কিনে নজির গড়েছিলেন 'হটেস্ট ফুটবল এজেন্ট'

তার রূপ ও যৌবনের আগুনে কাহিল ফুটবল বিশ্ব, দেউলিয়া ক্লাব কিনে নজির গড়েছিলেন 'হটেস্ট ফুটবল এজেন্ট'

ফুটবল বিশ্বে হটেস্ট ফুটবল এজেন্ট নামেই পরিচিতি তার। তার হট  লুকে পাগল বিশ্বের নামী নামী ফুটবলার। সেই হট মডেল আনামারিয়া প্রোডান তৈরি করলেন এক নয়া নজির। দেনার দায়ে উঠে যেতে বসা এক ফুটবল ক্লাবকে কিনে নিয়ে নিজের ফুটবল প্রেম প্রমাণ করলেন আনামারিয়া। 

2 Min read
Author : Sudip Paul
Published : Dec 03 2020, 10:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল রোমের ক্লাব  এএফসি হারম্যানস্ট্যাড। ২০১৮ সাল পর্যন্ত প্রোমোশন এবং বাকি সব কিছুর নিরিখেই এক নম্বর জায়গাটি পাকা করে রেখেছিল জনপ্রিয় এই ফুটবল ক্লাব। তারপর থেকে থেকেই ঋণের বোঝায় ডুবে য়ায় ক্লাবটি। এএফসি হারম্যানস্ট্যাড ক্লাবের ঋণের বোঝা আনুমানিক পরিমাণ প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার। ক্লাবের উঠে যাওয়া প্রায় নিশ্চিত। সেই সময় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন হটেস্ট ফুটবল এজেন্ট আনামারিয়া প্রোডান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

একেই হয়তো বলে ফুটবল প্রেম। এএফসি হারম্যানস্ট্যাড ক্লাবকে নতুন জীবন দেন ৪৭ বছরের প্লেবয় মডেল আনামারিয়া প্রোডান। ক্লাবটি কিনে নিয়ে ক্লাব কর্তৃপক্ষ, প্লেয়ার ও সনমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন এই হট মডেল। 
 

311

সাম্প্রতিক অতীতে ফুটবল বিশ্ব এত বড় লগ্নি দেখেনি। কোনও মডেলের এমন বিশাল একটি ফুটবল ক্লাব টেক ওভার করে নেওয়ার ঘটনা সত্যিই নজিরবিহীন। শুধু রোমের ফুটবল ফেডারেশন নয়, গোটা ফুটবল বিশ্ব আনামারিয়ার ভূমিকাকে কুর্ণিশ জানিয়েছে।

411

যদিও কত টাকা দিয়ে ক্লাবটি তিনি কিনেছেন সে বিষয়ে কিছুই জানাননি মডেল আনামারিয়া প্রোডান। এমনকী লগ্নি বিষয়ক কোনও তথ্য জানানো হয়নি এএফসি হারম্যানস্ট্যাড ক্লাব কর্তৃপক্ষের তরফেও।

511

যদিও রোমানিয়ান বেশ কিছু মিডিয়ার তরফে এএফসি হারম্যানস্ট্যাড ক্লাবের ঋণের বোঝার একটা আনুমানিক হিসেব প্রকাশ করা হয়। ভারতীয় টাকায় যে হিসেবটা দাঁড়ায় প্রায় ৭ কোটি ৫৫ লক্ষ টাকার কাছাকাছি।

611

এত বিপূল পরিমাণ টাকা দিয়ে ক্লাব পুরো কিনে নেওয়া মুখের কথা নয়। সিবিউ-র এই বিখ্যাত ফুটবল ক্লাবটি কিনে নেওয়ার পর ৪৭ বছরের ওই মডেল বলেছিলেন, "হারম্যানস্ট্যাড-কে নতুন জীবন দিয়ে আমরা সত্যিই খুব খুশি। এতে আখেরে ক্লাবের মূল্য বিশ্ব দরবারে আরও বাড়ল।"

711

এর আগে দুটি রোমানিয়ান ক্লাবের এগজিকিউটিভ চেয়ারম্যান ছিলেন আনামারিয়া। প্রাক্তন চেলসি ফরওয়ার্ড  আদ্রিয়ান মুতু ছিলেন আনামারিয়ার অন্যতম হাই-প্রোফাইল ক্লায়েন্ট।  এছাড়া একাধিক ফুটবল প্লেয়ারের ক্লায়েন্ট আনামারিয়া।

811

নতুন ক্লাবের দায়িত্বভার নেওয়ার পর ক্লাবের পাশে সর্বতভাবে দাঁড়ানোর আশ্বা দেন  আনামারিয়া। আগামী মরসুমে ভাল দল গঠন ও দলের পারফরমেন্স যেন ভাল হয় সেদিকেও নজর দেবেন বলে জানিয়েছেন হটেস্ট ফুটবল এজেন্ট।
 

911

এছাড়া নিজেও বরাবর খুব সৌখিন বলেই পরিচিত আনামারিয়া। তাই ক্লাবকেও ঢেলে সাজানোর ইঙ্গিত দেন তিনি। আনামারিয়ার উদ্যোগ প্রথম থেকেই ক্লাব সমর্থকদের সমর্থন পেয়েছে।
 

1011

ফুটবলারের সঙ্গেই আনামারিয়ার প্রেম-বিয়ে থেকে শুরু করে ফুটবল ক্লাবে মোটা অঙ্কের লগ্নি।  এ সবের পিছনেই রয়েছে অপার ফুটবল প্রীতি। তা না হলে, এই সংকটজনক পরিস্থিতিতে কেউ এগিয়ে আসত না।

1111

আনামারিয়া রূপ, সৌন্দর্য ও হটনেস সকলকে মুগ্ধ করে। সোশ্য়াল মিডিয়াতেও তার ফ্যান-ফলোয়ার্সদের সংখ্যাও আকাশছোঁয়া। তার এক একটি ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সত্যি স্বার্থ তার পোষাকি নাম 'হটেস্ট ফুটবল এজেন্ট'। 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Paris Saint-Germain: ২০৩০ পর্যন্ত চুক্তি, পিএসজি-তেই থাকছেন লুইস এনরিকে
Recommended image2
Indian Super League 2026-27: নতুন মডেল-পুরনো ফর্ম্যাট, আগামী মাসে শুরু আইএসএল
Recommended image3
Neymar Jr: স্যান্টোসের হয়ে খেলতে নেমে চোট পেয়ে মাঠকে দুষলেন, পাল্টা কটাক্ষের মুখে নেইমার
Recommended image4
East Bengal FC: রিজার্ভ দল নিয়েই কলকাতা ডার্বির প্রস্তুতি, লড়াই করতে তৈরি ইস্টবেঙ্গল
Recommended image5
Lionel Messi: 'সেরা খেলোয়াড়কেও একদিন অবসর নিতে হয়,' মেসির প্রতি শ্রদ্ধা সৌরভের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved