MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • পিরিয়ডস জনিত সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত এই পাঁচ আসন করুন, মুক্তি মিলবে সহজে

পিরিয়ডস জনিত সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত এই পাঁচ আসন করুন, মুক্তি মিলবে সহজে

পিরিয়ডস নিয়ে নানা রকম সমস্যা লেগেই থাকে। কোনও মাসে পিরিয়ডস এগিয়ে যাচ্ছে, তো কোনও মাসে পিছিয়ে যাচ্ছে। এরই সঙ্গে প্রতি মাসে পেট ব্যথা তো আছেই। আবার কোনও মাসে অধিক রক্তক্ষরণ হয় তো কোনও মাসে কম। প্রতি মাসেই হাজারটা সমস্যা। সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ওষুধ খেয়ে থাকেন। বিশেষ করে যারা পেট ব্যথায় ভোগেন তারা প্রায় সকলেই ব্যথা কমানোর ওষুধ খান। এতে সাময়িক স্বস্তি মেলে তা ঠিকই, কিন্তু পরে সমস্যা হতে পারে। এর সঙ্গে আছে মাসিক সংক্রান্ত হাজারটা সমস্যা। আজকাল বহু মেয়ে গাইনোলজিক্যাল সমস্যায় ভুগছেন। এর থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যায়াম করুন। আজ রইল কয়টি আসনের হদিশ। পিরিয়ডস সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন এর গুণে। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Apr 25 2022, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আধুনিক জীবনযাত্রায় মানিয়ে নিতে গিয়ে একাধিক রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বর্তমান জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসের জন্য নানা রকম রোগ দেখা দিচ্ছে। এই সবের মধ্যে একটি হল পিরিয়ডস সংক্রান্ত সমস্যা। ছোট বয়স থেকেই মেয়েরা এই সমস্যায় ভুগছেন। এর থেকে মুক্তি পেতে নিয়মিত এক্সারসাইজ করুন। আজ রইল পাঁচটি আসনের হদিশ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

করতে পারেন অধোমুখশ্বানাসন। এক্ষেত্রে প্রথমে হাঁটু গেড়ে বসুন। এবার হাত রাখুন মেঝেতে। কোমড়ের অংশ ওপর দিয়ে তুলে মাথা মাটিতে ঠেকানোর চেষ্টা করুন। অথাবা সোজা হয়ে দাঁড়ান। এবার নিডের দিকে ঝুঁকে হাত মাটিতে ঠেকান। হাত ও পায়ের মাঝে এক থেকে দেড় ফুট দূরত্হব রাখুন। মাথা নিচের দিকে ঝুঁকিয়ে রাখুন। কয়েক সেকেন্ড থেকে আবার আগের অবস্থায় ফিরে যান। 

310

উষ্ট্রাসন করলে পিরিয়ডস জনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে প্রথমে মেঝেতে হাঁটু গেড়ে বসুন। এবার শরীরের ওপরের অংশ তুলে নিন। হাত পিছনের দিকে ঝুঁকিয়ে পায়ের গোড়ালিতে স্পর্শ করুন। এভাবে আস্তে আস্তে পেট সামনের দিকে এগিয়ে দিন। কয়েক সেকেন্ড থেকে আবার আগের অবস্থায় ফিরে যান। 

410

করতে পারেন ধনুরাসন। প্রথমে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ুন। এবার পা দুটি হাঁটুর কাছ থেকে ভাঁজ করুন। গোড়ালি দুটি জোড়া ভাবে নিতম্বের কাছে নিয়ে আনুন। এভাবে দুহাত দিয়ে পায়ের গোছ শক্ত করে ধুন। এই সময় তলপেট যেন নমাটিতে থাকে। কয়েক সেকেন্ড থেকে আবার আগের অবস্থায় ফিরে যান। পিরিয়ডস সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। 

510

পিরিয়ডস সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন মালাসনের গুণে। প্রথমে সোজা হয়ে মাটিতে শুয়ে পড়ুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে প্রথমে ডান পায়ের হাঁটু ভাঁজ করে বুকের কাছে এনে দু হাত দিয়ে চেপে ধরুন। হাঁটু বুকে ও পেটের সংস্পর্শে থাকবে। এই ভঙ্গিমাতে কিছুক্ষণ থাকুন। আবার আগের অবস্থায় ফিরে যান। উপকৃত হবেন। 

610

পিরিয়ডস সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে করতে পারেন মৎস্যাসন। পদ্মাসনের ভঙ্গিতে দুটি কনুইয়ের সাহায্যে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার হাত দুটি মাথার দিপাশে মাটিতে রেখে তার ওপর ভর দিয়ে পিঠ মাটি থেকে তুলুন। ঘাড় হেলিয়ে দিয়ে মাথার তালু মাটির ওপর রাখুন। এবার দুহাত দিয়ে দু পায়ের বুড়ো আঙুল ধরে টানুন আর বুক উঁচু করুন। 

710

এই সকল আসন নিয়মিত করতে পিরিয়ডস সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও পেট ব্যথার সময় মেনে চলতে পারেন কিছু ঘরোয়া টোটকা। যেমন পেট ব্যথা হলে গরম সেঁক দিন। চেষ্টা করুন যতটা পারবেন ওষুধ না খেতে। হট ওয়াটার ব্যগের সাহয্যে সেঁক দিন। এতে পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। 

810

সঙ্গে খান ভিটামিন যুক্ত খাবার। খারার খাদ্যাভ্যাসের জন্য পিরিয়ডস জনিত একাধিক সমস্যা দেখা দেয়। রোজ সবুজ সবজি, ডিম, চিনা বাদাম, পেস্তা বাদাম, বাঁধাকপির মতো খাবার খেতে পারেন। এতে পেশি সংকোচন জনিত পিরিয়ডস সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সারা মাস মেনে চলুন এই নিয়ম। এতে শরীর সুস্থ থাকবে। 

910

পেটের ব্যথা হলে মাসাজ করতে পাকেন তলপেটে কয়েক ফোঁটা ল্যাভেন্জার তেল দিন। তারপর হালকা করে মাসাজ করুন। এতে পেটের ব্যথা মুহূর্তে উপসম হবে। পিরিয়ডসের কজিন পেশি ব্যথা হলে এই টোটকা মেনে চলুন। ওষুধ ছাড়া সমস্যা কমাতে এটা বেশ উপকারী। সঙ্গে প্রচুর পরিমাণে জল খান। 

1010

দারুচিনির ব্যবহারে পেটের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এক গ্লাস গরম জলে দারুচিনি গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। তারপর তাতে মধু মিশিয়ে নিন। মিশ্রণটি গরম গরম পান করুন। এতে সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে, মাসিক জনিত যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ব্যায়াম করুন। সঙ্গে বদল আনুন জীবনযাত্রায়।  

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
রোজ মাত্র ৩০ মিনিট হাঁটলেই হবে ম্যাজিক! হার্ট থেকে ওজন থাকবে তরতাজা, জানুন ৬টি অবিশ্বাস্য উপকারিতা
Recommended image2
রোজের ডায়েটে রাখুন গাজর, গাজরে আছে এই ৬টি দারুণ স্বাস্থ্যগুণ
Recommended image3
Blood Pressure: রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পুরুষদের ডায়েটে কী থাকা উচিত?
Recommended image4
Ayushman Bharat: কার্ড থাকা সত্ত্বেও আয়ুষ্মান ভারতের সুবিধে হাসপাতালে পাচ্ছেন না? অভিযোগ জানান এভাবে
Recommended image5
Chewing Gum: শুধু মুখের স্বাদ বদলাতে নয়, চুইংগাম চিবোলে ব্রেনও হয় শার্প!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved