MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • মাত্র ৩০ দিনে ওজন তো কমবেই বাড়বে প্রতিরোধ ক্ষমতাও, শুধু জলে মেশান এই উপাদান

মাত্র ৩০ দিনে ওজন তো কমবেই বাড়বে প্রতিরোধ ক্ষমতাও, শুধু জলে মেশান এই উপাদান

শরীরে ক্লান্তি , শীঘ্রই অসুস্থ হয়ে পড়া এবং ওজন বৃদ্ধি - আজকাল এগুলি অত্যন্ত সাধারণ বিষয় হয়ে উঠছে। প্রায় বেশির ভাগ মানুষ এই তিনটির মধ্যে যে কোনও একটি সমস্যায় ভুগছেন। তবে এই সমস্যাগুলি উপেক্ষা করা এবং এড়িয়ে যাওয়াও মারাত্মক একটি ভুল। এগুলি খুব সাধারণ বিষয় মনে হলেও, অত্যন্ত বিপজ্জনক হিসাবে প্রমাণিত হতে পারে।  আপনার অনুন্নত প্রতিরোধ ক্ষমতা, আপনার শরীরকে দিনে দিনে দুর্বল করে দেয়। এর ফলস্বরূপ আপনার শরীর সময়ের আগে ক্লান্ত এবং কাজ করার ক্ষমতা লোপ পায়। কেবল এই নয়, দুর্বল অনাক্রম্যতা এবং ওজন বৃদ্ধির কারণে বিভিন্ন রোগ বাড়তে থাকে। তাই জেনে নিন, ওজন নিয়ন্ত্রণ থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহজ ও সরল উপায়-

2 Min read
Author : Deblina Dey
| Updated : Sep 13 2020, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

বাড়তি ওজন কমাতে এবং প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলতে সাহায্য করবে রান্নাঘরে থাকা সাধারণ এই উপাদান। যা নানান জটিল শারীরিক সমস্যা থেকেও মুক্তি দেবে। সেই প্রতিকারটি হল জল এবং গোলমরিচ। প্রতিদিন সকালে খালি পেটে গোলমরিচের গুঁড়ো দিয়ে হালকা গরম জল পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

মাত্র ৩০ দিন এই টোটকা মেনে চলতে পারলে আপনি অগণিত স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন এই পানীয়ের আরও নানা উপকারীতা। জানলে আপনি নিজেই এই পানীয় সম্বন্ধে অপরকেও জানাবেন।

37

গরম জলে গোলমরিচ গুঁড়ো মেশানো পানীয় ইমিউনিটি বুস্টার পানীয় হিসাবে কাজ করে। যা শরীরের কোষগুলিকে পুষ্টি দেয় এবং তাদের ক্ষতি প্রতিরোধে সহায়তা করে। এগুলি ছাড়াও এটি ফ্রি-র‌্যাডিক্যালগুলির সঙ্গে লড়াই করতে সাহায্য করে। 

47

এই পানীয় আপনার শরীরকে ঋতুজনিত সমস্যার আক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করবে। পাশাপাশি গোল মরিচ এবং গরম জলের এই মিশ্রণ ছাড়াও আপনার অনাক্রম্যতা বাড়াতে গোলমরিচের সঙ্গে গুঁড়ো হলুদ মিশিয়েও সেবন করতে পারেন।

57

গোল মরিচ এবং গরম জলের সংমিশ্রণটি আপনার পেটের সমস্যাগুলির জন্যও উপকারী। এই পানীয় আপনার শরীর থেকে সমস্ত টক্সিন এবং ক্ষতিকারক রাসায়নিকগুলি বের করে দেয়। পরিপাক ক্রিয়া উন্নতি করে এবং পেটকে স্বাস্থ্যকর করে তোলে।
 

67

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল মাত্র ৩০ দিন নিয়মিত এই পানীয় গ্রহণের ফলে আপনার ওজন চোখে পড়ার মত কমে যায়।  সকালবেলায় খালি পেটে এই পানীয় আপনার কার্যক্ষমতার শক্তি প্রায় দ্বিগুণ বাড়িতে তুলতে সক্ষম।

77

শুধু ওজন কমানোই নয় কোষ্ঠকাঠিন্যের মত জটিল সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এই পানীয়। প্রতিদিন এই পানীয় গ্রহণের ফলে দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এটি আপনার অন্ত্রের চলাচলের উন্নতি করে যা আপনার পেটকে স্বাস্থ্যকর এবং হালকা রাখে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ডায়েটে রাখুন এই ১০টি খাবার, দূর হবে ভিটামিন সি-র ঘাটতি
Recommended image2
Health Tips: শীতেই চুপিসারে বাড়ছে কোলেস্টেরলের সমস্যা? নিয়ন্ত্রণে রাখতে কোন খাবার খাবেন আর কোনটা খাবেন না জানুন ?
Recommended image3
ডায়াবেটিস রোগীদের ডায়েট থেকে যে পানীয়গুলো বাদ দেওয়া উচিত
Recommended image4
রোজ লুফা দিয়ে গা ঘষছেন? অজান্তেই ডেকে আনছেন এই চর্মরোগ, কালো ছোপ পড়ছে পিঠে-হাতে!
Recommended image5
সর্দি-কাশি হলেই মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এই এক ভুলে অকেজো হয়ে যাবে ওষুধ! কড়া হুঁশিয়ারি WHO-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved