MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • হাততালি দিলেই ম্যাজিক, মিলবে একাধিক রোগমুক্তি থেকে মন খারাপের দাওয়াই

হাততালি দিলেই ম্যাজিক, মিলবে একাধিক রোগমুক্তি থেকে মন খারাপের দাওয়াই

প্রায়ই হাততালি দেন? এমনিতে এটা অতি সাধারণ একটা ব্যাপার। কিন্তু কিন্তু জানেন কি এই হাততালি আপনার শরীরের কত উপকার করছে? আপনি যদি প্রতিদিন নিয়ম করে অন্তত ৩০ মিনিট হাততালি দিতে পারেন, তবে অনেক জটিল শারীরিক সমস্যা থেকেও মিলে যেতে পারে মুক্তি। অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 20 2021, 09:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আকুপ্রেশারের এ তত্ত্বটি দারুণ কাজের। হাততালি দিলে শরীরের রক্তচলাচলে বাধা দূর হয়ে যায়। সব বয়সী নারী-পুরুষের রক্তচলাচল স্বাভাবিক হয়ে ওঠে। এমনকি অনেক রোগ সারাতেও হাততালি কার্যকর। 

210

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, বিষন্নতা, অনিদ্রা, মাথাব্যথা, বাত ও কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত হাততালি দেওয়ার অভ্যাস করতে পারেন। এমন আরো অনেক উপকারিতা রয়েছে হাততালির মধ্যে। 

310

প্রতিদিন আধঘণ্টা করে হাততালি দিলে নানা উপকার পাওয়া যায়। হৃদরোগের ঝুঁকি কমাতে পারে হাততালি। এছাড়া অ্যাজমার মতো নানা সমস্যায় হাততালি দিলে উপকার পাওয়া যায়।

410

চিনা চিকিৎসা পদ্ধতি আকুপ্রেশারের সময় হাতের তালুর বিভিন্ন অংশে চাপ দেওয়া হয়। কখনো খালি হাতে আবার কখনো একটি বিশেষ ধরনের কাঠি ব্যবহার করে। এতে করে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ হয়ে ওঠে। 

510

একইভাবে শুধুমাত্র হাততালির মাধ্যমেও হাতের বিভিন্ন পয়েন্টে চাপ পড়ে। এতে করে আপনি আকুপ্রেশারের মতো সমানভাবে উপকৃত হতে পারেন। আর তাই প্রতিদিন যেকোনো খুশির সংবাদে সবাই মিলে একসঙ্গে হাততালি দিতে পারেন। 

610

সবাই মিলে একসঙ্গে মিনিটখানেক হাততালি দিলে শরীরের স্নায়ুগুলো আগের চেয়ে সক্রিয় হয়ে উঠবে। আপনি অনুভব করবেন দুই হাতের ঘর্ষণের ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যাবে। মনে ফুরফুরে অনুভূতি তৈরি হবে। স্ট্রেস থেকেও মুক্তি পাবেন।

710

নিয়মিত হাততালি দিলে আপনি হজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। রোজ হাততালি দিলে পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, কিংবা গাঁটের ব্যথা থেকে মিলতে পারে মুক্তি।

810

বয়স্কদের ক্ষেত্রে গেঁটেবাতের সমস্যা প্রায়ই দেখা যায়। হাততালি দিলে কিন্তু এই সমস্যা চলে যায়। হাততালি বেশি দিলে মানবদেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়।

910

হাততালি দিলে মানুষের টেনশন কমে। একই সঙ্গে চুল পড়া ও মাথা যন্ত্রণাও কমে। নিয়মিত হাততালি দিলে হৃৎপিণ্ড ও ফুসফুস ভালো থাকে। হাঁপানি থেকেও মুক্তি পেতে পারেন। নিয়মিত হাততালি দিলে শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো থাকে।

1010

শিশুদের ক্ষেত্রে যারা বেশি হাততালি দেয়, তারা অন্যদের তুলনায় বেশি পরিশ্রমী হয়। এদের বানান ভুলের পরিমাণও কম। হাততালি দিলে বাচ্চাদের হাতের লেখারও উন্নতি হয়।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bedtime Yoga: রাতে ঘুম আসে না? টেনশন কমাতে করুন যোগাসন
Recommended image2
Dry Fruits: ড্রাই ফ্রুটস বেশি খেলে কী কী বিপদ হতে পারে? জানুন
Recommended image3
ফুসফুসের সুস্থ রাখতে চান? আপনার ডায়েটে অবশ্যই রাখুন এই ৭টি খাবার
Recommended image4
গরমে সুস্থ থাকতে মেনে চলুন এই পাঁচ বিশেষ টিপস, জেনে নিন কী করবেন, কী নয়
Recommended image5
Avocado Health Benefits: এই ফল রোজ খান, হার্টের রোগের ঝুঁকি কমবে, জানুন উপকারিতা এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved