MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • পুজোর সময় রোজ হিল জুতো পরার পরিকল্পনা রয়েছে, খুব সাবধান

পুজোর সময় রোজ হিল জুতো পরার পরিকল্পনা রয়েছে, খুব সাবধান

পুরোদমে পুজো শুরু হতে হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে চুটিয়ে খাওয়া-দাওয়া আর ঘোরা। পুজোর সময় হেঁটে ঠাকুর দেখার মজাই সম্পূর্ণ আলাদা। প্রায় সারারাত ধরে ঠাকুর দেখতে পছন্দ করেন অনেকেই। আর এই কটাদিন কলকাতায় যেন রাত হয় না বললেই চলে। তবে এই সময় যেহেতু বেশি হাঁটতে হয় তাই সঠিক জুতো বেছে নেওয়া খুবই প্রয়োজন।  

2 Min read
Author : Maitreyi Mukherjee
Published : Oct 10 2021, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

পুজোর সময় পোশাকের সঙ্গে তাল মিলিয়ে ভালো জুতো পরাও খুবই প্রয়োজনীয়। কারণ জুতো যদি সঠিক না হায় তাহলে পুজো সাজটাই নষ্ট হয়ে যায়। তাই এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জুতো। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

তবে জুতোর কথা বললে মেয়েদের মনে সবার প্রথমে আসে হিল জুতোর কথা। প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই মানানসই হিল জুতো পাওয়া যায়। আর অনেকের মতেই পুজোর সময় হিলজুতো না পরলে পোশাকটাই যেন ঠিক করে খোলে না। তাই অনেকেই বেছে নেন হিল জুতো।

310

এদিকে পুজোর সময় যেহেতু একটু বেশি পরিমাণে হাঁটতে হয় তাই ওই সময় হিল জুতো না পরাই সব থেকে ভালো। এতে পায়ে ব্যথা হয়ে যেতে পারে। তবে যদি মনে করেন রেস্তরাঁ খেতে যাবেন তেমন একটা ঘুরতে হবে না তাহলে অবশ্যই হিল পরতে পারেন। 

410

অবশ্য ঠাকুর দেখতে বেরিয়ে ইচ্ছে না হলেও হিল পরবেন না। এর ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যা পরে আপনার হাঁটা-চলা করতে সুবিধা হবে তেমন জুতো পরুন। 

510

আসলে জুতো অনেকটাই আকর্ষণ কেড়ে নেয়। অনেকে হয়তো ভাবতেই পারেন যে পায়ের দিকে আর কে দেখবে তাই যা খুশি জুতো পরলেই হল। কিন্তু, সেটা একেবারেই করবেন না। 
আপনার সুন্দর পোশাকটিকে আরও সুন্দর করে তোলে জুতো। 

610

ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে বেশিরভাগ মেয়েই বেছে নেন হিল জুতো। এই জুতো আপনাকে আরও সুন্দর করে তুললেও পুজোর সময় এই জুতো আপনার অনেক বিপদ ডেকে আনতে পারে। তাই সাধারণ সময় হিল পরলেও ঠাকুর দেখতে বেরিয়ে তা না পরাই ভালো।
 

710

হিল পরলে গোটা শরীরের ওজন গিয়ে পড়ে একটি জায়গায়। পায়ের গোড়ালিতে অনেক বেশি চাপ পড়ে। যার ফলে পা মচকে যেতে পারে। এর ফলে আপনার পুজোতে ঘোরার আনন্দটাই মাটি হয়ে যেতে পারে।

810

টানা দীর্ঘক্ষণ হিল পরে থাকলে পায়ের একটি অংশ উঁচু হয়ে থাকে। এর ফলে পিঠ ও কোমরের উপর অনেকটা চাপ পড়ে। সেই থেকে কোমর ও পিঠে ব্যথা হতে পারে। আর সেই ব্যথা আপনার চিরসঙ্গীও হয়ে উঠতে পারে। যার জন্য আপনার ইচ্ছে হলেও একটা সময় আর হিল পরতে পারবেন না।

910

হিল পরলে পা যেহেতু উঁচু নিচু থাকে, তাই পায়ে ব্যথা শুরু হয়। দীর্ঘক্ষণ হিল পরে দাঁড়িয়ে থাকলে ব্যথা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে পুজোর সময় যেহেতু বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার বিষয় থাকে তাই এই সময় হিল না পরাই ভালো।

1010

আবার রাস্তায় ভিড় থাকার ফলে সামনে উঁচু নিচু আছে কিনা তা অনেকেই ঠাহর করতে পারেন না। সেক্ষেত্রে পা সঠিক জায়গায় না পরলে মচকে যেতে পারে। তাই পুজোর দিনগুলো হিল ছেড়ে ফ্ল্যাট জুতো বেছে নিতে পারেন। অবশ্য ঘোরার পরিকল্পনা খুব একটা না থাকলে হিল পরতেই পারেন।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

MM
Maitreyi Mukherjee

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fasting Diet: উপোস করছেন? এই ৫টি খাবার বেশি খেলেই বিপদ, শরীর বিগড়ে যেতে পারে
Recommended image2
১০০ ডিগ্রি জ্বর মানেই সাধারণ নয়! প্যারাসিটামলে কমছে না? হতে পারে সোয়াইন ফ্লু, জানুন লক্ষণ
Recommended image3
নাক দিয়ে ধোঁয়া টানছেন শেহনাজ! এটা কি আদৌ ধূমপান? আয়ুর্বেদে ‘ধূমপান’ কোন রোগ সারায়?
Recommended image4
Eating Too Fast: গোগ্রাসে খাবার খান? জানেন কী মারাত্মক বিপদ ডেকে আনছেন শরীরে?
Recommended image5
H1N1 Virus: সোয়াইন ফ্লু থেকে হতে পারে নিউমোনিয়া? কী বলছেন বিশেষজ্ঞরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved