MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Health
  • Weight loss tips: চটজলদি ওজন কমাতে মেনে চলুন এই ১০ টোটকা, জেনে নিন কোন উপায় সমস্যা মিটবে

Weight loss tips: চটজলদি ওজন কমাতে মেনে চলুন এই ১০ টোটকা, জেনে নিন কোন উপায় সমস্যা মিটবে

বাড়তি ওজন (Weight) নিয়ে সকলেই চিন্তিত। ফিট ও আকর্ষণীয় চেহারা সকলেই পছন্দ। তাই ওজন কমানোর কথা মাথায় এলে সবার আগে খাদ্যতালিকায় (Food List) থেকে বাদ পড়ে পছন্দের খাবার। অনেকে তো অর্ধেক খেয়ে দিন কাটান। এতে যে সময় সময় লাভ হয় এমন নয়। বরং, ভুল ডায়েটের (Diet) জন্য অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ওজন কমাতে চাইলে মেনে চলুন এই ১০টি টোটকা। জেনে নিন কোন উপায় বাড়তি ওজনের (Over Weight) সমস্যা মিটবে। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Mar 02 2022, 10:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রোজ সকালে খালি পেতে লেবু জল খান। ঈষদুষ্ণ জলে পাতিলেবুর রস মেশান। এর সঙ্গে মেশাতে পারেন অল্প পরিমাণ মধু। রোজ সকালে এই জল খেলে উপকার পাবেন। খালি পেটে সবার আগে এই পানীয় খান। তা না হলে খেতে পারেন মেথির জল। আগের দিন রাতে ১ কাপ জলে কয়েকটি মেথি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে সেই জল ছেঁকে খেয়ে নিন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

খাদ্যতালিকায় যোগ করুন ডায়েটারি ফাইবার। খাদ্যতালিকায় রাখুন, ব্রোকলি, বিনস, অ্যাভোকাডো, আপেল, আলু, আমন্ডের মতো খাবার। এগুলো সহজে হজম হয়। এতে শরীরে বাড়তি ওজন দেখা দেয় না। খাদ্যাতালিকা থেকে বাদ দিন পেস্ট্রি, ময়দার মতো খাবার। 

310

এড়িয়ে চলুন কার্বোহাইড্রেট জাতীয় খাবার। প্রসেসড ফুড, টিপস, পেস্ট্রি, ক্যান্ডি, সস এই ধরনের খাবার একেবারে খাবেন না। এগুলো ওজন বৃদ্ধি করে থাকে। তার বদলে খান সবজি, ফল। রোজ খাদ্যতালিকায় রাখুন একটি করে মরশুমি ফল। এতে শরীরও সুস্থ থাকবে। 

410

ওজন কমাতে চাইলে এড়িয়ে চলুন ভাজাভুজি খাবার। একেবারেই খাবেন না রেস্তোরাঁর খাবার। এই ধরনের খাবারে অতিরিক্ত তেল থাকে। যা আমাদের মেদ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। সঙ্গে একাধিক অসুস্থতার কারণ হয় এই ধরনের খাবার।   

510

ব্যস্ত জীবনে অনেকেরই নিজের জন্য সময় নেই। সারাটা দিন কাটে অফিসের কাজ করে। এই সবের জন্য এক্সারসাইজ করা হয়ে ওঠে না। এর থেকে বাড়ছে ওজন। যতই ব্যস্ত থাকুন, নিজের জন্য ৩০ মিনিট সময় বের করুন। রোজ অন্তত ৩০ মিনিট এক্সারসাইজ করা খুব প্রয়োজন। এতে একদিকে যেমন ওজন কমবে, তেমনই সুস্থ থাকবেন। 

610

ওজন  কমাতে চাইলে এড়িয়ে চলুন জাঙ্ক ফুড ও প্রসেসড ফুড। এই ধরনের খাবারে অতিরিক্ত চিনি ও নুন থাকে। যা একদিকে যেমন ওজন বৃদ্ধি করে, তেমনই একাধিক রোগ শরীরের বাসা বাঁধে এই ধরনের খাবারের জন্য। তাই খাদ্যতালিকা থেকে বাদ দিন এই সকল খাবার।  

710

ওজন কমাতে চাইলে রোজ খাদ্যতালিকায় রাখুন পর্যাপ্ত প্রোটিন। ডিম, দুধ, বাদা, চিকেন ব্রেস্ট, মুসুর ডাল রাখুন খাদ্যতালিকায়। এই ধরনের খাবারে প্রোটিনের সঙ্গে ভিটামিনও আছে। যা ওজন কমানোর সঙ্গে পুষ্টি জোগাবে। ফলে বজায় থাকবে শারীরিক সুস্থতা। 

810

ওজন কমাতে চাইলে দিনের শুরু করতে হবে সঠিক ভাবে। রোজ সকালে ভারী ব্রেকফার্স্ট করুন। ওটস, ব্রাউন ব্রেড, ফল, দুধের মতো খাবার খেতে পারেন। ভারী ব্রেকফার্স্ট করলে শরীর সুস্থ থাকবে। সারাদিন কাজের উদ্যোগ পাবেন। 

910

ওজন কমাতে চাইলে রোজ পর্যাপ্ত জল পান করুন। জল কম খেলে বারে বারে খিদে পায়। কোনও খাবার খাওয়ার ৩০ মিনিত পর জল পান করবেন। এতে খাবার সহজে হজম হবে। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার জল খান। এতে যেমন ওজন কমবে, তেমনই শরীরে ওয়াটার ব্যালেন্স ঠিক থাকবে। 

1010

ওজন বৃদ্ধির আরও একটি কারণ হল স্ট্রেস। বর্তমান কর্মব্যস্ত জীবনে নানা কারণে স্ট্রেসের সমস্যায় ভুগছে অনেকে। এই স্ট্রেস থেকে শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। সঙ্গে বাড়ছে ওজন। তাই সবার আগে স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন। রোজ মেডিটেশন করুন। এতে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lemon For Dandruff: লেবু ও নারকেল তেলের জাদুতে খুশকি হবে গায়েব
Recommended image2
আপনার সন্তানের উচ্চতা বাড়ছে না? কোন বয়স পর্যন্ত লম্বা হয় শিশুরা, কখন সতর্ক হবেন বাবা-মায়েরা?
Recommended image3
Toilet Hygiene Mistakes: বাথরুমে এই ছোট ভুলগুলো করছেন না তো? মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের!
Recommended image4
রোজ হলুদ চা খেলে শরীরের কী কী উপকার হয়? জেনে নিন ৭টি গুণ
Recommended image5
Weight Loss Foods: পুজোর আগে ওজন কমবে হুড়মুড়িয়ে! ডায়েটে রাখুন এই ৭ খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved