MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • World Alzheimer Day: জেনে নিন কেন হয় এই রোগ, রইল রোগ থেকে মুক্তির উপায়ের হদিশ

World Alzheimer Day: জেনে নিন কেন হয় এই রোগ, রইল রোগ থেকে মুক্তির উপায়ের হদিশ

পালিত হচ্ছে বিশ্ব অ্যালজাইমার দিবস। ধীরে ধীরে এই রোগ গোটা বিশ্বে ভয়াবহ ভাবে প্রসার লাভ করছে। এই রোগ প্রসঙ্গে সতর্ক করতে পালিত হচ্ছে বিশ্ব অ্যালজাইমার দিবস। ২১ সেপ্টেম্বর দিনটে বেছে নেওয়া হয়েছে এই বিশেষ দিন হিসেবে। ১৯০১ সালের প্রথমবার একজন জার্মান মনোবিদ অ্যালয়েজ অ্যালজাইমার রোগটি চিহ্নিত করেন। তাঁর নাম অনুসারে রোগটির নামকরণ করা হয় অ্যালজাইমার। একজন ৫৫ বছর বয়সী মহিলার মধ্যে এই রোগ চিহ্নিত করেছিলেন। ১৯০৬ সাল পর্যন্ত তাঁর চিকিৎসা করেন। তারপর যদিও অ্যালজাইমার আক্রান্ত মহিলার মৃত্যু হয়। এরপর একে একে এমন বহু কেস উদঘাটন হয়। তারপর এই রোগটি অ্যালজাইমার রোগ হিসেবে চিহ্নিত করা হয়। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 21 2022, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

এখন প্রশ্ন হল কী করবে বুঝবেন এই রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে। বিশেষজ্ঞদের মতে, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এই রোগে অন্যতম লক্ষণ। এটি রোগের প্রাথমিত অবস্থা। কারও নাম ভুলে যাওয়া, কী কাজ করবেন তা ভুলে যাওয়া কিংবা তারিখ ভুলে যাওয়ার মতো সমস্যা উপেক্ষা করবেন না। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

তেমনই যদি কথা বলা বা লেখার সমস্যা হলে উপেক্ষা করবেন না। অ্যালজাইমার রোগ হলে হতে পারে এমনটা। এই রোগের আক্রান্ত হলে এমন সমস্যা দেখা দেয়। যদি দেখেন বয়স বাড়ার সঙ্গে আপনা লিখতে কিংবা কথা বলতে সমস্যা হচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। 

310

তেমনই বারে বারে মেজাজ পরিবর্তন হওয়া মোটেও স্বাভাবিক বিষয় নয়। অ্যালজাইমার রোগে আক্রান্ত হলে হতে পারে এমনটা। হতাশা, ভীতি, চিন্তা, সন্দেহ কিংবা বিভ্রান্ত হওয়ার মতো সমস্যা উপেক্ষা করবেন না। এতে বাড়তে পারে জটিলতা। মেজাজ বারে বারে পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিন।   

410

এছাড়াও, নিত্যদিনের কাজ শেষ করতে সমস্যা হয় অনেকের। সময় মতো কাজ করে উঠতে পারে না। এই সমস্যা থেকে মুক্তি পেতে সঠিক সময় চিকিৎসকরে পরামর্শ নিন। অলসতা, কিংবা কাজ করতে অক্ষমতা মোটেও সাধারণ বিষয় নয়। অধিকাংশই এই সমস্যাকে সাধারণ রোগ ভেবে উপেক্ষা করেন। এবার এমন হলে চিকিৎসকের পরামর্শ নিন।     

510

এই রোগ থেকে মুক্তি পেতে অবশ্যই চিকিৎসকের পরমার্শ নিন। তার সঙ্গে বদল আনুন খাদ্যতালিকায়। সঠিক খাদ্যাভ্যাস মুক্তি দিতে পারে রোগ থেকে। অ্যালজাইমার রোগের প্রতিকার করতে মেনে চলুন বিশেষ টিপস। অ্যালজাইমার রোগে আক্রান্ত হলে সবার আগে খাদ্য তালিকা যোগ করুন কয়টি খাবার। প্রতিদিন বেরি, ব্রোকোলি, ফুলকপির মতো ফল খান। 

610

এর সঙ্গে প্রচুর পরিমাণে ওমেগা ৩ যুক্ত খাবার খান। এতে স্বাস্থ্যের উন্নতি হবে। স্যালমন, টুনা, ম্যাকরেল, সার্ডিন মাছ খেতে পারেন। এই ধরনের খাবার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। তেমনই খেতে পারেন বাদাম ও বেরির মতো খাবার। সুস্থ থাকতে ব্লু বেরি ও স্ট্রবেরি খেতে পারেন। এতে স্বাস্থ্যের উন্নতি ঘটবে। 

710

এখন প্রশ্ন হল কেন হয় অ্যালজাইমারের মতো রোগ। বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে নানা কারণ। তবে, জেনেটিক কারণে এই রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তেমনই বয়স্কজনিত পরিবর্তন, পরিবেশগত পরিবর্তন ও জীবনশৈলীর কারণে হতে পারে এই রোগ। এবার থেকে এই সকল লক্ষণ দেখা দিলে তৎক্ষণাত চিকিৎসকের পরামর্শ নিন। এই রোগ ফেলে রাখা উচিত নয়। 

810

বিশেষজ্ঞদের মতে, ৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে প্রতি ৫ বছর অন্তর অ্যালজাইমার আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ৮৫ বছর বা তার বেশি বয়সের প্রায় এক তৃতীয়াংশ মানুষের  অ্যালজাইমার রোগ হতে পারে। তাই নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আপনার অজান্তেই এই রোগ শরীর বাসা বাঁধতে পারে। সময় থাকতে চিকিৎসা শুরু করুন।   

910

অ্যালজাইমার রোগের প্রধান লক্ষণ হল ভুলে যাওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই এই সমস্যায়র সম্মুখীন হয়ে থাকেন। অধিকাংশই এটি বয়সকালের সমস্যা ভেবে উপেক্ষা করি। কিন্তু, এমন করলে সমস্যা আরও বাড়তে পারে। তাই সময় থাকতে চিকিৎসা শুরু করুন। সঠিক সময় রোগ ধরা পড়লে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

1010

১৯০১ সালের প্রথমবার একজন জার্মান মনোবিদ অ্যালয়েজ অ্যালজাইমার রোগটি চিহ্নিত করেন। তাঁর নাম অনুসারে রোগটির নামকরণ করা হয় অ্যালজাইমার। বর্তমানে সারা বিশ্বে বহু মানুষ এই রোগে আক্রান্ত। বয়স বাড়ার সঙ্গে দেখা দিতে পারে এই রোগ। তাই এই কয়টি লক্ষণ উপেক্ষা করবেন না। সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক পদ্ধতি অবলম্বন করলে সুস্থ থাকা সম্ভব।     

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোয় ঠাকুর দেখার চক্করে ওষুধ মিস? সুগার-প্রেশার রোগীদের জন্য বড় সতর্কবার্তা
Recommended image2
খিদে নেই তবুও মন চাইছে খেতে বার বার? জানুন ‘ফুড নয়েজ’ আসলে কী, কেন হয় এমন
Recommended image3
Diabetes Superfoods: ডায়াবেটিসের ঝুঁকি কমাবে এই ৭টি খাবার, জানুন এক ক্লিকে
Recommended image4
Health News: আবহাওয়া বদলালেই সর্দি-কাশি, গলায় খুসখুস? ওষুধ নয়, কাজে আসবে পানপাতার এই ৪ টোটকা
Recommended image5
Better Sleep Foods: রাতে ভালো ঘুমের জন্য ডায়েটে রাখুন এই ৬টি খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved