MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Health
  • ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছেন, শরীরে জলের ঘাটতি মেটাতে গরমে পাতে রাখুন এই খাবারগুলি

ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছেন, শরীরে জলের ঘাটতি মেটাতে গরমে পাতে রাখুন এই খাবারগুলি

চৈত্রর প্রখর দাবদাহে গলা শুকিয়ে কাঠ। একটু কাজ করতে গেলেই শরীর ক্লান্ত হয়ে পড়ছে। গরম পড়তেই না পড়তেই এই সমস্যার শিকার হচ্ছেন ছোট থেকে বড় সকলেই। এর বড় সমস্যা হল ডিহাইড্রেশন। প্রতিদিনে সাধারণত কমপক্ষে দু থেকে চার লিটার জল খাওয়া উচিত। কারণ গরমকালে শরীরকে হাইড্রেট রাখা অত্যন্ত জরুরি। তবে জল ছাড়াও এমন অনেক খাবার আছে, যেগুলি খেলে শরীরে জলের ঘাটতি মেটানো সম্ভব, জেনে নিন একনজরে।  

1 Min read
Author : Riya Das
Published : Mar 30 2021, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ভাত- ভাত খেলে ওজন বাড়ে এ ধারণা থেকেই অনেকেই এখন ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন। ভাতের মধ্যে ৭০ শতাংশ জল থাকে। শরীরে পর্যাপ্ত পরিমাণ জলের যোগান দেয় ভাত। গরম কালে যে কোনও একটা সময়ে ভাত খাওয়া শরীরের জন্য ভাল  বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

স্যালাড- গরমকালে শরীরে জলের চাহিদা মেটাতে দারুণ কাজ করে স্যালাড। স্যালাডের মধ্যে যে সব্জি-ফল-পাতা দেওয়া হয় তাতে ৯৫ শতাংশ পর্যন্ত জল থাকে। এছাড়াও প্রোটিন এবং ওমেগা ৩, ফ্যাটি অ্যাসিডে ভরপুর স্যালাডে ফ্যাট থাকে না বললেই চলে এবং ক্যালোরিও অনেক কম থাকে, যা ওজন কমাতে সাহায্য করে।

35

দই- শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দূর করতে সবচেয়ে উপকারি দই। দইয়ের মধ্যে ৮৫ শতাংশ জল থাকে। শরীরের জন্য প্রয়োজনীয় প্রোবায়োটিকের উল্লেখযোগ্য উৎস হল দই। প্রোটিন, ভিটামিন বি,  ক্যালসিয়ামে সমৃদ্ধ ভরপুর দই শরীরের জন্য ভীষণ উপকারি।

45


আপেল- একাধিক পুষ্টিগুণে সমৃদ্ধ আপেলের মধ্যে জলের  পরিমাণ থাকে ৮৬ শতাংশ। এছাড়াও এতে ফাইবার, ভিটামিন সি থাকে।

55

ব্রকোলি- সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ব্রকোলির মধ্যে ৮৯ শতাংশ জল থাকে। অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণে ভরপুর ব্রকোলিকে যে কোনও ভাবে  রান্না করে খাওয়া যেতে পারে। এতে শরীরে জলের ঘাটতি অনেকটাই মেটে।
 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Health News: ঘাড়ে ব্যথা, ঘুম থেকে উঠেই মাথা ধরা? বালিশ বদলানোর সময় হয়েছে, ৬টি লক্ষণ দেখে বুঝে নিন
Recommended image2
Makhana Benefits: মাখনা খেলে পাবেন ৭টি দারুণ স্বাস্থ্য উপকারিতা
Recommended image3
Health News: আঙুলের গাঁট ফাটানো কি সত্যিই ক্ষতিকর? আর্থ্রাইটিস হয়? কী বলছে বিজ্ঞান জানুন
Recommended image4
Dengue Fever: বর্ষায় কেন ডেঙ্গুর এত বাড়াবাড়ি? বিশেষজ্ঞরা কী বলছেন?
Recommended image5
Soaked Almonds: বাদাম ভিজিয়ে খান, দূরে থাকবে একাধিক রোগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved