MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ওজন কমার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়বে, জেনে নিন সৈন্ধব লবনের উপকারিতা

ওজন কমার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়বে, জেনে নিন সৈন্ধব লবনের উপকারিতা

রোজগার জীবনে সাধারণত আমরা সৈন্ধব নুন খাই না। তবে মাঝে মধ্যে বাড়িতে কোনও পুজো থাকলে বা উপোস করলে এই নুন ব্যবহার করা হয়। এই নুন সম্পূর্ণ প্রাকিতিক উপায়ে তৈরি করা হয়। যা সামুদ্রিক লবনের থেকে অনেক বেশি খাঁটি এবং উপকারী। সাধারণ নুনের তুলনায় এই নুনে অনেক বেশি আয়োডিন থাকে। এর পাশাপাশি পটাশিয়াম, সালফার, দস্তার মতো অনেক উপকারী খনিজ উপাদানে ভরপুর এই নুন। এর ফলে আজকাল চিকিৎসকেরাও বেশিরভাগ এই নুন খাওয়ার পরামর্শ দেন। চলুন জেনে নেওয়া যাক সৈন্ধব লবনের কিছু গুনাগুণ। 

1 Min read
Author : Jayita Chandra
Published : Jul 13 2021, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

রক্তচাপ নিয়ন্ত্রণ করে
সৈন্ধব লবন শরীরের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এর পাশাপাশি এই নুন কোলেস্টেরলের মাত্রা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই নিয়মিত এই নুন খেলে হার্ট ভালো থাকে। 

26

 শরীরের ব্যথা বেদনা থেকে মুক্তি
সৈন্ধব লবন খাওয়ার পাশাপাশি যদি স্নানের জলে মিশিয়ে সপ্তাহে ৪-৫ দিন স্নান করা যায়, তাহলে মাংসপেশিতে ব্যথার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। এছাড়াও সৈন্ধক নুন শরীরে জমে থাকা টক্সিন দেহ থেকে বের করে দেয়। যার ফলে শরীরের ব্যথা-বেদনা অনেকাংশে কমে যায়। 

36

 ওজন কমায়
এই লবন অতিরিক্ত খিদের ভাবকে নিয়ন্ত্রণ করে এবং শরীরের জমে থাকা অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। তাই শরীরের অতিরিক্ত ওজন কমাতে আজ থেকেই সৈন্ধক লবন খাওয়া শুরু করুন। 

46

হজম ক্ষমতা বাড়ায়
সৈন্ধব লবনে থাকা খনিজ এবং ভিটামিন শরীরের সজম ক্ষমতার উন্নতি ঘটায়। তাই নিয়মিত সৈন্ধব নুন খেলে বদহজম, অম্বল, কোষ্ঠকাঠিন্য, গ্যাস এর মতো সমস্যা থেকে অনেকাংশে দূরে থাকা যাবে। 

56

মানসিক চাপ কমায়
সৈন্ধব লবন মানসিক চাপ কমাতে খুবই কার্যকর। এই নুন সেরোটেনিন ও মেলেটোনিন হরমোনের মধ্যে ভারসাম্য রক্ষা করে। যার ফলে ঘুম ভালো হয় এবং দুশ্চিন্তাও দূর হয়। 

66

ত্বক ভালো রাখে
সৈন্ধব লবন ত্বকের মৃত কোষগুলোকে এক্সফোলিয়েট করে এবং ত্বকের কোমল ভাব বজায় রাখে। তাই রূপচর্চায় এই লবন বেশ কার্যকর।

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় ভুগছেন? ডায়েটে রাখুন এই চাটনি, মিলবে দ্রুত উপকার
Recommended image2
Now Playing
নতুন বছরের রেজোলিউশন হোক নিজের যত্ন নেওয়া! শুরু করুন ভালো কিছু অভ্যাস! টিপস দিচ্ছেন ডায়াটেশিয়ান
Recommended image3
ডায়াবেটিস রোগীদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি বাড়ে? রইল স্বাস্থ্য সম্পর্কে বিশেষ টিপস
Recommended image4
ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী এই সাতটি খাবার রাখুন ডায়েটে
Recommended image5
ওজন কমাতে ডায়েটে আছেন? এই কম ক্যালোরির স্ন্যাকসগুলি অবশ্যই খান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved