MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ফ্লু নিরাময়ে সাহায্য করে পটল, অপছন্দ হলেও এই গরমে সুস্থ থাকতে পাতে রাখুন এই সবজি

ফ্লু নিরাময়ে সাহায্য করে পটল, অপছন্দ হলেও এই গরমে সুস্থ থাকতে পাতে রাখুন এই সবজি

গ্রীষ্মকালীন এই সবজি অনেকেরই অপছন্দের তালিকায় রয়েছে। তবে এই সাধারণ সবজির যা পুষ্টিগুণ রয়েছে তা জানলে অবাক হবেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ ও সি। এছাড়া রয়েছে স্বল্প পরিমাণে ম্যাগনেসিয়াম, তামা, পটাসিয়াম, গন্ধক ও ক্লোরিনও। জানলে অবাক হবেন তাজা পটল হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি হার্টের শক্তি বৃদ্ধি, পিত্তজ্বর, কৃমিনাশ এবং শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। জেনে নিন কেন এই গরমের সময় এই সবজি পাতে রাখা অত্যন্ত জরুরি-

1 Min read
Author : Deblina Dey
Published : May 16 2020, 04:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

পটলের স্বাস্থ্য উপকারিতার কথা অনেকেই জানেন না। এই সবজিটি একটি পুষ্টিকর খাদ্য। এতে ভিটামিন এ, ভিটামিন বি ১, ভিটামিন বি ২ ও ভিটামিন সি, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আয়ুর্বেদে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানেও ব্যবহার করা হয় এই সবজি। 

28

রক্তকে পরিশোধণ- পটলের অন্যতম এক উপকারিতা হচ্ছে এটি রক্তকে পরিশোধিত করতে সাহায্য করে। এর ফলে ত্বকের যত্নেও এই সবুজ সবজিটি বেশ ভালো কাজ দেয়।

38

ত্বকের সমস্যা- পটলে ভিটামিন এ ও সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ত্বকের জন্য উপকারী। ফ্রি র‍্যাডিকেলের বিস্তার রোধ করে বয়সের ছাপ দূর সাহায্য করে পটল।

48

ফ্লু নিরাময়ে সাহায্য করে- আয়ুর্বেদ চিকিৎসায় ঠান্ডা, জ্বর ও গলা ব্যথা কমতে ঔষধ হিসেবে ব্যবহার হয় পটল।

58

কোষ্ঠকাঠিন্য নিরাময় করে- পটলের বীজ এমন একটি স্বাস্থ্যকর বীজ যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনে সাহায্য করে।

68

হজমের উন্নতি ঘটায়- পটলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। এছাড়াও এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সমাধানে এবং লিভারের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে।

78

কোলেস্টেরল ও ব্লাড সুগার কমায়- পটলের ছোট গোলাকার বীজগুলো কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা প্রাকৃতিক ভাবে কমাতে সাহায্য করে বলে মত বিশেষজ্ঞদের।

88

ওজন কমতে সাহায্য করে- পটলে ক্যালরির পরিমাণ কম থাকে। তাই ওজন কমানোর জন্য নিশ্চিন্তে পটলের তরকারি খেতে পারেন। এটি পেট ভরা রাখতে ও ক্ষুধা কমাতেও সাহায্য করে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cardamom Water: খালি পেটে এলাচ ভেজানো জল খান, কী কী উপকার পাবেন?
Recommended image2
চুল পড়ার সমস্যায় জেরবার? রইল চুল দ্রুত বড় করার ৭টি ম্যাজিক পানীয়
Recommended image3
Cancer Symptoms: এই ৮টি লক্ষণ মোটেও অবহেলা করবেন না, হতে পারে ক্যান্সারের পূর্বাভাস
Recommended image4
Egg Benefits: রোজ একটা ডিম খেলে শরীরে কী কী বদল আসে? জানলে অবাক হবেন
Recommended image5
Eyes: বয়স ৫০ পেরোলে হতে পারে দৃষ্টিশক্তি ঝাপসা, চোখ ভালো রাখতে করুন এই অভ্যাসগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved