MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • সর্বনাশ, এই ৮ খাবার বাড়িয়ে তুলতে পারে কিডনিতে স্টোনের সমস্যা

সর্বনাশ, এই ৮ খাবার বাড়িয়ে তুলতে পারে কিডনিতে স্টোনের সমস্যা

কিডনিতে পাথরের সমস্যা বর্তমানে অতি পরিচিত একটি রোগের নাম। দেহের সবচেয়ে পরিচিত একইসঙ্গে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আর এই অঙ্গ অচল হয়ে যাওয়া মানে অবধারিত মৃত্যু।  একটি ছোট পাথর উপসর্গ সৃষ্টি না করেও কিডনিতে হতে পাড়ে। যদি একটি পাথর ৫ মিলিমিটার থেকে বেশি হয় তবে এর ফলে ইউটেরাস এর বাধা হতে পারে যার ফলে নিম্ন পেট বা পেটে তীব্র ব্যথা হয়। আমাদের দেশে কিডনির সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা খুব একটা কম নয়। ক্রমশ দিনে দিনে বেড়েই চলছে এর সংখ্যা। বর্তমানে কিডনি স্টোন বা বৃক্কে পাথর জমার সমস্যা এখন প্রায়ই শোনা যায়। কিডনি সমস্যাগুলির মধ্যে অন্যতম হল কিডনিতে স্টোন বা পাথর হওয়ার সমস্যা। তবে কিডনিতে স্টোন বা পাথর হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বেশ কিছু খাবার। যা আমরা অজান্তেই প্রতিনিয়ত খেয়ে থাকি। এই খাবারগুলি কিডনিতে স্টোনের সমস্যা বাড়িয়ে তোলে সহজেই। জেনে নেওয়া যাক সেই খাবারগুলি সম্বন্ধে।  

2 Min read
Author : Deblina Dey
Published : Feb 06 2021, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

লবণ- এই তালিকায় প্রথমেই আসে লবনের নাম। নির্দিষ্ট পরিমাণে সোডিয়াম খাওয়া আমাদের শরীরের পক্ষেও প্রয়োজনীয়। তবে অতিরিক্ত লবব, কিডনি স্টোন এবং উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়ায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

ক্যাফেইন- অতিরিক্ত ক্যাফিন ইউরিনে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই অতিরিক্ত কফি, চকোলেট, চা বা সোডা কিডনি স্টোনের সম্ভাবনা বৃদ্ধি করতে সাহায্য করে।
 

38

কার্বোনেট ড্রিঙ্ক- সোডা, এনার্জি ড্রিঙ্ক, আর্টিফিসিয়াল ফ্রুট জুসে প্রচুর ফসফেট থাকে। এর ফলে এই ধরনের খাবার বা পানীয় অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে কিডনি স্টোনের সমস্যা দেখা দিতে পারে।

48

মাংস- আপনার কিডনি সুস্থ রাখতে রেড মিট খাওয়ার পরিমান একেবারেই কমিয়ে দিন। রেড মিটে ইউরিক অ্যাসিডের অত্যন্ত বেশি পরিমাণে থাকে। এর ফলে কিডনিতে পাথর বা স্টোন উৎপন্ন হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।

58

প্রসেসড ফুড- কিডনিতে পাথর হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হল প্যাকেটজাত, প্রিজারভেটিভ নানান খাবার। তাই এই জাতীয় খাবার খুব বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারেই উচিৎ নয়।

68

বাদাম- এগুলোর পাশাপাশি অতিরিক্ত বাদাম খেলে বাড়তে পারে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা। কারণ বাদামে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। এই উপাদান কিডনির পক্ষে  অত্যন্ত ক্ষতিকর।

78

কৃত্রিম মিষ্টি- ফিগার সচেতন অনেক মানুষই আজকাল চিনির পরিবর্তে কৃত্রিম মিষ্টি ব্যবহার করেন। কিন্তু কৃত্রিম এই সুগার বেশি পরিমাণে গ্রহণ করলে তা কিডনির সমস্যা তৈরি করতে পারে।

88

সার্ডিন মাছ- কিডনি স্টোনের জন্য অতিরিক্ত পিউরিন অত্যন্ত ক্ষতিকর। সার্ডিন মাছে পিউরিন থাকে বেশি পরিমাণে। তাই কিডনির সমস্যা থাকলে এই মাছ অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভাল।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weight Loss: মাসে ৩ কেজি ওজন কমাতে সকালে পান করুন এই ৭টি পানীয়
Recommended image2
Rice Water: ফেলে না দিয়ে খেয়েই দেখুন, ভাতের ফ্যান রোজ খেলে বদলে যাবে ত্বকের চেহারা
Recommended image3
Healthy Lifestyle: স্বাস্থ্যকর জীবনের নতুন ঠিকানা ‘NeutriOne’, বিস্তারিত জানুন
Recommended image4
Kidney Health: এই খাবারগুলি বেশি খেলে কিডনির দফারফা হতে পারে?
Recommended image5
Gut Health: পেটের স্বাস্থ্য ফেরাতে চান? মেনে চলুন এই ৭টি সহজ নিয়ম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved