MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • এই বাঙালি IVF চিকিৎসকের রিসার্চ সারা ফেলেছিল, তাঁর সমস্ত গবেষণা বন্ধের নির্দেশও দেয় বাংলার তৎকালীন সরকার

এই বাঙালি IVF চিকিৎসকের রিসার্চ সারা ফেলেছিল, তাঁর সমস্ত গবেষণা বন্ধের নির্দেশও দেয় বাংলার তৎকালীন সরকার

সুভাষ মুখোপাধ্যায় একজন এমন ভারতীয় চিকিৎসক যিনি ভারতে প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় টেস্ট টিউব বেবি নাম দুর্গার জন্ম দিয়েছিলেন। এই বাঙালি বৈজ্ঞানিকের জন্ম ১৬ জানুয়ারী ১৯৩১ সালে। দুর্ভাগ্যজনক ভাবে আন্তর্জাতিক স্বীকৃতির বদলে এই চিকিৎসকের কপালে জুটেছিল চরম লাঞ্ছণা ও অপমান। 

2 Min read
Author : Deblina Dey
Published : Jul 25 2022, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

সুভাষ মুখোপাধ্যায় একজন এমন বাঙালি চিকিৎসক তিনি তাঁর বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে তাঁর গবেষণার ফল জানানোর ক্ষেত্রে কোনও সরকারি সাহায্য তো পাননি উল্টে তৎকালীন সরকারের দ্বারা তিনি প্রচণ্ড ভাবে বাধাপ্রাপ্ত হন এবং হতাশ হয়ে ১৯৮১ খ্রিষ্টাব্দের ১৯ জুন আত্মহত্যা করতে বাধ্য হন। তার জীবন ও মৃত্যুর ঘটনা নিয়ে তপন সিনহা 'এক ডক্টর কি মত' নামক হিন্দি চলচ্চিত্রটি পরিচালনাও করেন।

27

সুভাষ মুখোপাধ্যায় ১৯৫৫ সালে কলকাতা জাতীয় আয়ুর্বিজ্ঞান বিদ্যামন্দির থেকে এমবিবিএস পাশ করেন এবং প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি সেই বছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শারীরবিদ্যা বিষয়ে বিএসসি ডিগ্রী অর্জন করেন এবং ১৯৫৮ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সচ্চিদানন্দ ব্যানার্জীর অধীনে প্রজনন শারীরবিদ্যা বিষয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
 

37

এরপর চিকিৎসক মুখার্জী ১৯৬০ খ্রিষ্টাব্দে ইংল্যান্ড যান এবং ১৯৬৭ খ্রিষ্টাব্দে এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক জন লোরেনের সঙ্গে গবেষণা করে লিউটিনাইজিং হরমোনের পরিমাপ নির্ণয়ের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করে দ্বিতীয়বার পিএইচডি ডিগ্রী লাভ করেন।

47

১৯৭৮ খ্রিষ্টাব্দের ৩রা অক্টোবর তিনি ভারতের প্রথম চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে এক নল-জাত শিশুর জন্ম দিয়ে ইতিহাস স্থাপন করেন। তিনি এই শিশুটির নাম রাখেন দুর্গা ওরফে কানুপ্রিয়া আগরওয়াল।ব্রিটিশ বৈজ্ঞানিক প্যাট্রিক স্টেপটো ও রবার্ট জিওফ্রি এডওয়ার্ডস দ্বারা ওল্ডহ্যাম জেনারেল হসপিটালে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি লুইস জন ব্রাউনের জন্ম দেওয়ার ৬৭ দিন পরে তিনি গবেষণা করে ভারতে দুর্গার জন্ম দেন।
 

57

এই ঘটনার পর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তাঁর গবেষণার সম্বন্ধে বক্তৃতা দিতে চাইলে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করেন। এই গবেষণার স্বীকৃতি প্রদান না করে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যদপ্তর তার গবেষণার সত্যতা সম্বন্ধেই সন্দেহ প্রকাশ করে ১৯৭৮ খ্রিষ্টাব্দের ১৮ নভেম্বর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। 

67

এই কমিটি সুভাষ মুখোপাধ্যায়ের সমস্ত গবেষণা মিথ্যা বলে এই রায় দেয়। শাস্তি স্বরূপ সুভাষকে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি নামক প্রতিষ্ঠানের চক্ষু বিভাগে স্থানান্তরিত করে দেওয়া হয়, যার ফলে প্রজনন শারীরবিদ্যা সমন্ধে সমস্ত গবেষণা তাঁকে বন্ধ করে দিতে হয়। 

77

তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের আমলাতান্ত্রিকতা ও পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ দ্বারা ক্রমাগত বিদ্রুপ ও অপমানের শিকার হতে হয় এই বিশিষ্ট চিকিৎসক-রে। শেষ পর্যন্ত হতাশাগ্রস্থ হয়ে সুভাষ মুখোপাধ্যায় ১৯৮১ খ্রিষ্টাব্দের ১৯ জুন কলকাতায় নিজের বাসভবনে আত্মহত্যা করেন তিনি। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
শীত বিদায়ের সময়ে ভোগায় অ্যালার্জি! কীভাবে সু্স্থ থাকবেন, রইল টিপস | Health Tips Bengali | Allergy
Recommended image2
পেট ফাঁপার সমস্যায় ভুগছেন? এই ঘরোয়া টোটকায় মিলবে আরাম
Recommended image3
Heart Test: হৃদরোগ আটকাতে বছরে অন্তত একবার হার্টের এই পরীক্ষাগুলি করুন
Recommended image4
হার্টের স্বাস্থ্য উন্নত করে এমন আটটি খাবার কী কী?
Recommended image5
হাড় মজবুত করতে ডায়েটে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved