MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • স্বাধীনতা দিবসে বিশ্ব জয় ভারতের, নিউইয়র্কের টাইমস স্কোয়ারের পাশাপাশি নায়াগ্রা ফলসেও এবার উড়বে তেরঙ্গা

স্বাধীনতা দিবসে বিশ্ব জয় ভারতের, নিউইয়র্কের টাইমস স্কোয়ারের পাশাপাশি নায়াগ্রা ফলসেও এবার উড়বে তেরঙ্গা

৭৪তম স্বাধীনতা দিবস পালনে এবারও গোটা দেশে সাজ সাজ রব। তবে করোনা মহামারীর আবহে একসঙ্গে সমবেত ভাবে জমায়েত করে  কোনও অনুষ্ঠান করার সুযোগ নেই। স্কুল, কলেজ বন্ধ। ফলে ছাত্র-ছাত্রীরাও এবার স্বাধীনতা দিবসে ঘরবন্দি। বেশিরভাগ ক্ষেত্রেই এবার স্বাধীনতা দিবসের উদযাপন হবে ভার্চুয়াল। অর্থাত্, মোবাইলের স্ক্রিন-এ চোখ রেখেই দেশের প্রতি শ্রদ্ধা জানাতে হবে দেশবাসীকে। সরাসরি তেরঙার নিচে এবার দাঁড়ানোর সম্ভাবনা কম। তবে এর মধ্যেই ভাল খবর রয়েছে দেশবাসীর কাছে। এই প্রথমবার পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের সামনে উড়বে ভারতের জাতীয় পতাকা ।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 14 2020, 05:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়্যারে উড়বে ভারতীয় পতাকা । তা আগে ঠিক ছিল। এবার আরও এক গৌরবের মুহুর্ত ভারতীয়দের জন্য। এই প্রথমবার ভারতের স্বাধীনতা দিবসে নায়াগ্রা ফলসের  সামনেও উড়বে ভারতের জাতীয় পতাকা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

এই প্রথমবার নায়াগ্রা ফলস-এর সামনে উড়বে তেরঙ্গা। শনিবার  ওই জলপ্রপাতের সামনে তেরঙ্গা উত্তোলন করা হবে বলে জানিয়েছে কানাডার ভারতীয় দূতাবাস। 

39

টরন্টোর ভারতীয় কনসোল জেনারেল অপূর্ব আগরওয়াল জানিয়েছেন, কানাডার আরও দুটি বিখ্যাত জায়গায় স্বাধীনতা দিবসে তেরঙ্গা উড়বে। টরন্টোর সিটি হলের সামনে থ্রিডি সাইন টরন্টো লেখাটি কাল গেরুয়া, সাদা, সবুজের হবে। এছাড়া টরন্টোর ৫৫২ মিটার উঁচু সিএন টাওয়ারে শনিবার ভারতীয় পতাকা উড়বে। 
 

49

কানাডায় বসবাসকারী ভারতীয়রা প্রতি বছর স্বাধীনতা দিবস ধুমধাম করে পালন করেন। তবে এবার সেই সুযোগ নেই। তাই এবারে কানাডায় বসবাসকারী ভারতীয়রা স্বাধীনতা দিবস উদযাপন করবেন ভার্চুয়াল প্রোগ্রাম-এর মাধ্যমে। 

59

ওটাওয়ায় ভারতীয় হাই কমিশনে পতাকা উত্তোলনের লাইভ স্ট্রিমিং হবে। এছাড়া টরন্টো ও ভ্যানকুভারের কনসুলেটে তেরঙ্গা  উত্তোলনের মুহূর্তও দেখা যাবে ভার্চুয়ালি। 

69

তবে প্রতিবারের মতো এবারও কানাডার ভারতীয়রা ফুড ফেস্টিভাল-এর আয়োজন করেছেন। সেখানে সেলেব্রিটি শেফরা বিভিন্ন সুস্বাদু ভারতীয় পদ তৈরি করবেন। এবার অবশ্য সেইসব খাবার এবার চেখে দেখার সুযোগ নেই। কারণ অনুষ্ঠানের সম্প্রচার হবে লাইভে। সশরীরে কেউ থাকতে পারবেন না।    

79

এদিকে নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও এবার ঝলমল করে উঠবে তেরঙ্গা। আমেরিকার নিউইয়র্কের এই প্রসিদ্ধ স্থানে পালিত হবে ভারতের ৭৪ তম  স্বাধীনতা দিবস। এইবারই প্রথম উত্তোলিত হবে তেরঙ্গা।

89

উদ্যোগে নিয়েছে  দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস।  স্বাধীনতাত্তোর ভারতের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্টের তিনটি প্রদেশ  নিউইয়র্ক, নিউজার্সি ও কানেক্টিকাটের ভারতীয় বংশোদ্ভুতদের ইচ্ছেতেই এই ঘটনার সাক্ষী হতে চলেছে সারা বিশ্ব।

99


 পাশাপাশি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকার বিখ্যাত এম্পায়র স্টেট বিল্ডিংও সেজে উঠছে গেরুয়া, সাদা, সবুজ আলোক মালায়। 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Australia: এ কী দেখলাম অস্ট্রেলিয়ায়! ভারতের থেকে একেবারে আলাদা নিয়ম, ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া
Recommended image2
Now Playing
France Hailstorm: শিলাবৃষ্টিতে ভাঙল কোটি টাকার গাড়ির কাঁচ, ফ্রান্সের বরফকণার ভাইরাল বৃষ্টি
Recommended image3
Now Playing
Nigeria Flood: নেপালের মত হড়পা বান আবুজায়, জলের তলায় বিমানবন্দর,ডুবল গাড়ি
Recommended image4
BRICS Summit: ৭ বছর পর ভারতে আসছেন শি জিনপিং, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে
Recommended image5
Chinmoy Krishna Das: প্রয়াত মা, ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় কৃষ্ণ দাসের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved