MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • অন্ধকারে ঢাকবে পৃথিবী, আকাশে উঠবে অদ্ভুত সবুজ আলো,সূর্য থেকে ধেয়ে আসছে জিওম্যাগনেটিক ঝড়

অন্ধকারে ঢাকবে পৃথিবী, আকাশে উঠবে অদ্ভুত সবুজ আলো,সূর্য থেকে ধেয়ে আসছে জিওম্যাগনেটিক ঝড়

সূর্য থেকে ধেয়ে আসছে জিও ম্যাগনেটিক ঝড়। যার সরাসরি প্রভাব পড়তে পারে পৃথিবীতে। উড়ে যেতে পারে বিদ্যুৎ পরিষেবা, ক্ষতি হতে পারে স্যাটেলাইটের। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। এই ঝড়ে আকাশে দেখা দিতে পারে অদ্ভুত সবুজ আলো। দেখুন ছবি

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Sep 26 2021, 05:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার (Space Weather Prediction Center) বা এসডব্লিউপিসি সতর্কবার্তা জারি করেছে। তাদের দাবি পৃথিবীর (Earth) দিকে ধেয়ে আসছে জিও ম্যাগনেটিক ঝড় (geomagnetic storm)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এই উইং এসডব্লিউপিসি জানাচ্ছে চলতি সপ্তাহেই পৃথিবীতে আঘাত হানবে জিও ম্যাগনেটিক ঝড়। 

310

স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানাচ্ছে এই ঝড় খুব দ্রুত এগিয়ে আসছে এবং পৃথিবীতে আঘাত হানতে চলেছে। গবেষকরা জানাচ্ছেন এই ঝড়ের প্রকৃতি জি ১ বা জি ২ অনুরূপ। 

410

গবেষণায় বলা হয়েছে যে যদি নেটওয়ার্কের রিপিটারগুলি অফলাইনে চলে যায়, তাহলে সেই ঘটনা ইন্টারনেট ব্ল্যাকআউট তৈরি করার জন্য যথেষ্ট। সমস্যায় পড়তে পারে সেই সব দেশ, যারা কেবল আন্ডারসি কেবল থেকে আসা ইন্টারনেটের উপর নির্ভর করে।

510

জিও ম্যাগনেটিক ঝড় কি? এটি একটি ভূ -চৌম্বকীয় ঝড় বা সৌর ঝড় একটি 'স্পেস ওয়েদার' সম্পর্কিত ঘটনা যেখানে সূর্য থেকে বেশি মাত্রায় চুম্বকীকৃত কণা বের হয়। 

610

সূর্য থেকে করোনাল মাস ইজেকশন (সিএমই) হয়। ভূ-চৌম্বকীয় ঝড়গুলোকে ১-৫ স্কেলে মাপ করা হয়, যার মধ্যে ১ নম্বর সবচেয়ে দুর্বল এবং ৫ নম্বর মাপের ঝড়ে ক্ষতির সবচেয়ে বেশি আশঙ্কা থাকে। 

710

জিও ম্যাগনেটিক ঝড় পৃথিবীতে আঘাত করলে কী হয়? পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীকে সাধারণত এই ধরণের কণার স্রোত থেকে রক্ষা করতে পারে। তবে কণাগুলি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংস্পর্শে আসলে মারাত্ম ক্ষতি হয়ে যেতে পারে। 

810


এর ফলে পৃথিবী পৃষ্ঠের বৈদ্যুতিক সংযোগ স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রযুক্তিক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ক্ষতি হতে পারে স্যাটেলাইটগত প্রযুক্তির। 

910

এই সৌর ঝড় পৃথিবীকে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত প্রভাবিত করতে পারে। গবেষকদের রিপোর্ট বলছে ১৮৫৯ সালের ১-২ সেপ্টেম্বর, একটি জিও ম্যাগনেটিক ঝড় পৃথিবী জুড়ে উজ্জ্বল অরোরা তৈরি করেছিল।

1010

সেসময় সীমিত বৈদ্যুতিক এবং যোগাযোগ লাইনগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এই ঝড়। সারা বিশ্বে টেলিগ্রাফ সিস্টেম অচল হয়ে পড়ে। বেশ কয়েকজন টেলিগ্রাফ অপারেটর কাজ করার সময় বৈদ্যুতিক শক খান। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spain Train Fire Video: স্পেনে চলন্ত হাইস্পিড ট্রেনে ভয়াবহ আগুন! 283 জন যাত্রীর যা হল
Recommended image2
Italy Highway Bridge Demolition: ৪০০ কোটি টাকার উড়ালপুল বিস্ফোরণে উড়িয়ে দিল প্রশসান, কিন্তু কেন!
Recommended image3
Nobel Prize In Economics: অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
Recommended image4
US Tariff Policy: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক নীতি নিয়ে তোপ মার্কিন প্রেসিডেন্টের
Recommended image5
Russia Ukraine Ceasefire: অবিলম্বে কার্যকর রাশিয়া-ইউক্রেনের ‘এনার্জি যুদ্ধবিরতি’, ঘোষণা ট্রাম্পের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved