MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • 'থালা'-'চিন্না থালা' জুটিতেই বাজিমাত করতে প্রস্তুত সিএসকে, নেটেও স্বমেজাজে এই যুগলবন্দী

'থালা'-'চিন্না থালা' জুটিতেই বাজিমাত করতে প্রস্তুত সিএসকে, নেটেও স্বমেজাজে এই যুগলবন্দী

চেন্নাইয়ের 'থালা' যদি হন এমএস ধোনি, তাহলে 'চিন্না থালা' সুরেশ রায়না। চেন্নাই নয়, আইপিএলের ইতিহাসে অন্।তম সেরা ব্যাটসম্যান সুরেশ রায়ববা। গতববার ব্য়ক্তিগত কারণে আইপিএল খেলেননি রায়না। দলের ম্যানেজমেন্টের সঙ্গেও তৈরি হয়েছেল কিছুটা দূরত্ব। কিন্তু সেসব এখন অতীত। ২০২১ আইপিএলে ফের দলের সঙ্গে যোগ দিয়ে এক হয়ে গিয়েছেন রায়না। অনুশীলনে ধোনির সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে রায়নাকে। সব মিলে ধোনি-রায়না জুটিকে পেয়ে খুশি সিএসকে ভক্তরা। অনেকেই তাদের 'জয়-বীরু' জুটি বলেও আখ্যা দিয়েছেন।  

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 02 2021, 05:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

গতবার আইপিএলে দলের সঙ্গে আরব আমিরশাহীতে গিয়েও ফেরত এসেছিলেন সুরেশ রায়না। প্রথমে জানা গিয়েছিল করোনার ভয়েই ফিরেছেন রায়না। যদিও পরে জানা যায় পারিবারিক সমস্যা অর্থাৎ কাকা খুন হয়ে যাওয়ায় পরিবারের পাশে থাকার জন্য আইপিএল খেলেননি তিনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

আরও একটি খবর শোনা গিয়েছিল যে আরবে হোটেলের ঘর নিয়ে ধোনির সঙ্গে বিবাদ হয়েছিল রায়নার। সেই কারমেই আইপিএল খেলেননি তিনি। যদিও পরে ঝামেলার কথা অস্বীকার করেছিলেন রায়না।
 

311

এবার তাকে রিলিজ করে দেওয়া হবে বলেও শোনা গেছিল। কিন্তু শেষমেশ তাকে দলে রেখে দেওয়া হয়। রায়নার রেকর্ড ও মিডিল অর্ডারকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

411

অবশেষে ৭ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে অনুশীলন শুরু করেছে সিএসকে। মুম্বইয়ে ট্রেনিং করছে সিএসকে। কারণ টুর্নামেন্টে তাদের প্রথম পাঁচটি ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেবে সুপার কিংস৷ 
 

511

এমএস ধোনিরা আগেই চেন্নাইতে একদফা অনুশীলন আগেই সেরে নিয়েছেন। তারপর গোটা দল পৌছে যায় মুম্বইতে। এবছর করোনার কারণে কোনও দল হোম অ্যাডভান্টেজ পাবে না।

611

মুম্বইতেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন সুরেশ রায়না।  তিক্ত সম্পর্ক ভুলে ফের ধোনির আইপিএল দলে মিশে গেলেন চেন্নাই সুপার কিংসের ‘ঘরের ছেলে’। সোশাল মিডিয়া ধোনি-রায়নাদের নেট প্র্যাকটিসের ভিডিও আপলোডও করা হয়।
 

711

নেটে ব্যাট হাতে এই দুই ক্রিকেটারকে স্বমহিমায় দেখা গিয়েছে৷ নেটে ক্যাপ্টেন ও ভাইস-ক্যাপ্টেনের ব্যাটিং দেখেন কোচ স্টিফেন ফ্লেমিং৷ তবে নেটে ব্যাট হাতে নামার আগে ধোনি তাঁর ব্যাট হালকা করেন৷
 

811

চেন্নাই সুপার কিংসের বহু যুদ্ধ নায়ক থালা ও চিন্না থালা জুটিকে ফের একসঙ্গে পেয়ে খুশি সিএসকে ভক্তরা। অনুশীলনে বেশ খোশ মেজাজে দেখা যায় ধোনি ও রায়নাকে। 
 

911

ধোনি রায়নার একসঙ্গে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা খুশি হয়ে নানা ধরনের মন্তব্যও করেন। ধোনি-রায়না যুগলবন্দীর ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
 

1011

ছবিতে আবেগ প্রবণ কমেন্ট করেন খোদ সুরেশ রায়নাও। বলেন 'সবসময় চোখে চোখ নয়, কিন্তু মনের সঙ্গে মনের মিলন সর্বদা হয়'। রায়নার মন্তব্যও পছন্দ করেন নেটিজেনরা।
 

1111

ধোনি-রায়নার বন্ধুত্ব বরাবরই খুব ভালো। গত বছর ১৫ অগাস্ট ধোনির অবসরের দিনই অবসর ঘোষণা কেছিলেন সুরেশ রায়না। আইপিএলে তাদের যুগলবন্দী বারবার নজরে এসেছে। এবার আরও একবার ধোনি-রায়না জুটি সিএসকের হয়ে কামাল দেখাতে পারে কিনা সেটাই দেখার।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Recommended image2
India vs New Zealand: বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Recommended image3
Arshdeep Singh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কেন নেচে উঠলেন? খোলসা করলেন আর্শদীপ
Recommended image4
Chennai Super Kings: "চেন্নাইয়ের এই সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো", কড়া সমালোচনা প্রাক্তন ওপেনারের
Recommended image5
Ranji Trophy 2026: কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে চালকের আসনে গুজরাট, প্রথম দিনের শেষে স্কোর কত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved