MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • শুধু দামে নয়, বোলিংয়েও 'মোস্ট এক্সপেনসিভ', সাড়ে ১৫ কোটি টাকার বোলার দিলেন ৩ ওভারে ৪৯

শুধু দামে নয়, বোলিংয়েও 'মোস্ট এক্সপেনসিভ', সাড়ে ১৫ কোটি টাকার বোলার দিলেন ৩ ওভারে ৪৯

আইপিএলের পঞ্চম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৪৯ রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্য়াচে ব্যাট হাতে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কেকেআর এই ম্যাচ হারের পর যাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা চলছে তিনি প্যাট কামিন্স। এবাররের আইপিএলে সবথেকে দামি প্লেয়ার তিনি। ১৫.৫ কোটি টাকায় তাকে কেনে কেকেআর। কিন্তু মুম্বই ব্যাটসম্যানদের চাদপটে প্রথম ম্যাচে বল হাতে নিজে চার ওভারও পুরো করতে পারেননি কামিন্স। তাই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে ট্রোলও। সাড়ে ১৫ কোটি টাকার প্রাইজ ট্যাগ-ই কি কামিন্সের কাল হল, উঠছে প্রশ্ন। 

1 Min read
Author : Sudip Paul
Published : Sep 24 2020, 12:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ম্যাচে ৩ ওভার বলে কেছেন প্যাট কামিন্স। বিনা উইকেটে রান দিয়েছেন ৪৯। ম্যাচের ১৭ তম ওভারে ১৯ রান দেন অজি তারকা পেসার। কোনও সময়ই মুম্বই ব্যাটসম্যানদেরর সমস্যায় ফেলতে পারেননি তিনি।  
 

26

এরপরই সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ট্রোলের শিকা হন প্যাট কামিন্স। তা প্রাইজ ও পারফমেন্স নিয়ে নানা মিম ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকে লেখেন, সাড়ে ১৫ কোটির বোলার নিজের ৪ ওভারও পুরো করতে পারলনা। 
 

36

যদিও ব্যাট হাতে নিজের বোলিংয়ের খামতি কিছুটা মেটানো চেষ্টা করেছেন প্যাট কামিন্স। ১২ বলে ৩৩ রানে একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তারমধ্যে ৪টি ছক্কাও হাঁকান অজি তারকা।

 

46

ম্যাচের শেষে অবশ্য কামিন্সের পাশে দাঁড়ালেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। তিনি বলেন যে কামিন্স চ্যাম্পিয়ন বোলার ও জলদি ঘুরে দাঁড়াবেন। ইংল্যান্ড থেকে ফিরে কামিন্স কোয়ারেন্টাইনে ছিলেন ও ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি খেলার ছাড়পত্র পান বলে জানান কার্তিক। 
 

56

বিশ্ব ক্রিকেটে কামিন্সের যোগ্যতা নিয়ে বলার কিছুই নেই। টেস্টে ১৪৩, একদিনের ক্রিকেটে ১০৮ ও টি২০ ক্রিকেটে ৩৭ উইকেট পেয়েছেন তিনি। আইপিএলেও ১৭ ম্যাচে ১৭ উইকেট রয়েছে তার। 
 

66

কিন্তু সাড়ে ১৫ কোটি টাকার বোলারকে প্রথম ম্যাচে যেভাবে তুলোধনা করেছেন রোহিত শর্মা সহ মুম্বই ইন্ডিয়ান্সের অন্যান্য ব্যাটসম্যানরা, তাতে হতাশ কেকেআরের সমর্থকরা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
2026 ICC Women's T20 World Cup: বিশ্বকাপ ফুটবলের সঙ্গেই চলবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ, কবে ভারত-পাক ম্যাচ?
Recommended image2
GT vs KKR: নিশ্চিত শতরান মাঠে ফেলে এলেন শুবমান, কেকেআর-কে হারিয়ে তৃতীয় জয় গুজরাটের
Recommended image3
GT vs KKR: ক্যামেরন গ্রিনের অনবদ্য ব্যাটিং, গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআর ১৮০/১০
Recommended image4
GT vs KKR: গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের
Recommended image5
CSK RCB Dj Complaint: 'ধোসা-ইডলি' গান বাজিয়ে বিপাকে বেঙ্গালুরু, BCCI-এর কাছে নালিশ জানাল সিএসকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved