MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কোভিডে ফের ১০০ উপরে মৃত্যু বাংলায়, বেসরকারি হাসপাতালকে টিকা দেওয়া বন্ধ করল রাজ্য সরকার

কোভিডে ফের ১০০ উপরে মৃত্যু বাংলায়, বেসরকারি হাসপাতালকে টিকা দেওয়া বন্ধ করল রাজ্য সরকার

রাজ্য়ে গত ২৪ ঘন্টায় ফের শতাধিক মৃত্যু।  শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ১১২ জন। এদিকে এই ভয়াবহ পরিস্থিতি মধ্য়েই মিউটেশনকে হাতিয়ার করে আসছেই তৃতীয় ঢেউ, জানিয়েছে কেন্দ্র। তাই এই পরিস্থিতি কোভিডকে রুখতে অন্যতম অস্ত্র ভ্যাকসিন।  তবে এমন পরিস্থিতিতে প্রাইভেট হাসপাতালকে টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু কী কারণে, জানুন । এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় পরিস্থিতি সহ বুলেটিনের আপডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।  

2 Min read
Author : Asianet News Bangla
Published : May 08 2021, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

 অশোকনগরে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। ৫০০ লিটার পার মিনিট অক্সিজেন প্ল্য়ান্ট বানানো হবে। অশোকনগর জেনারেল হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছে। ৮০ বেডের সঙ্গে আরও ৭০ টি বেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

বেসরকারি হাসপাতালগুলিকে ভ্য়াকসিন দেওয়া পুরোপুরি বন্ধ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে বেসরকারি হাসপাতালগুলিকে আর ভ্য়াকসিন সরবারহ করতে পারবে না রাজ্য সরকার।
 

39

 
দেশবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে কী ভাবনা, কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সোমবারের মধ্যে কেন্দ্রকে হলফনামা দিতে হবে। পরবর্তী শুনানি তারপরে আছে। সিপিএম নেচা চিকিৎসক ফুয়াদ হালিমের দায়ের করা এক জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

49


শহরের অধিকাংশ ওষুধের দোকানে গত ৪৮ ঘন্টা ধরে উধাও জিঙ্ক, মাল্টি ভিটামিন সহ ভিটামিন সি ট্যাবলেট। জানা গিয়েছে, অনেক ক্রেতা গোটা বাক্স কিনে নিয়ে চলে যাচ্ছেন। তা রুখতেই এবার নয়া নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রেসক্রিপশন ছাড়া কোনওভাবেই এই ওষুধ কেনা যাবে না।

59

 
শুক্রবারের   স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১১২ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ২৮ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,৬১৬।  উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।
 

69

শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন থেকে বেড়ে ৩,৯১৫জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ২১৮,৯৫৬ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত  ৯৫৪, ২৮২ জন।  
 

79

করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৮৭ থেকে বেড়ে ৩৯৫৭ জন।  চিন্তা বাড়িয়ে সব জেলা সহ কলকাতাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে ফের উত্তর ২৪ পরগণা । একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ১৯ হাজার ২১৬ জন। 
 

89

শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া বেড়ে ১২৪, ০৯৮  জন।  
 

99


শুক্রবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭, ৭৮০ জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল  ৮০৮ , ১০৮ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৮৫.৭৩।  

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
Recommended image2
Kolkata Police: পুজোর ট্রাফিক সামলাতে রাস্তায় নামছে ৬০০০ পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা পুলিশ কমিশনারের
Recommended image3
Abhishek Banerjee: বুধে ফের শেক্সপিয়র সরণি থানায় তলব, আজও কী হাজিরা এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Recommended image4
Sujit Bose: সুজিতহীন শ্রীভূমি, আদালতে খারিজ জামিনের আবেদন, পুজোয় জেলেই থাকবেন প্রাক্তন দমকল মন্ত্রী
Recommended image5
Mamata Banerjee: ছুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা এক মহিলার! ভয়ঙ্কর ঘটনা কালীঘাটে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved