MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ত্বকের বয়স বাড়ছে কিংবা রোদে পুড়ে যাচ্ছেন? জেনে নিন নারকেলের দুধের ব্যবহার

ত্বকের বয়স বাড়ছে কিংবা রোদে পুড়ে যাচ্ছেন? জেনে নিন নারকেলের দুধের ব্যবহার

নারকেলের দুধে থাকে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং এটি প্রচুর প্রোটিন সমৃদ্ধ, যা ত্বকের জন্য দুর্দান্ত। এই প্রাকৃতিক উপাদানটি ত্বকের ওপর নিয়মিত প্রয়োগ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে খুব তাড়াতাড়ি, সেই সঙ্গে সান বার্নের চিকিৎসাতেও বেশ উপকারি। 

2 Min read
Author : Sahely Sen
Published : Aug 08 2022, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

গ্রীষ্মপ্রধান দেশে ত্বকের যত্নের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার। গরমে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ঘাম বেশি হয়। স্বাভাবিকভাবেই ত্বক ঔজ্জ্বল্য হারাতে থাকে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে ব্যবহার করুন নারকেল দুধ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

নারকেলের দুধে থাকে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং এটি প্রচুর প্রোটিন সমৃদ্ধ, যা ত্বকের জন্য দুর্দান্ত। এই প্রাকৃতিক উপাদানটি ত্বকের ওপর নিয়মিত প্রয়োগ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে খুব তাড়াতাড়ি, সেই সঙ্গে সান বার্নের চিকিৎসাতেও বেশ উপকারি। 

37

অসময়ে ত্বকের বয়স বেড়ে যাওয়ার আশঙ্কা কমে, ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ উঠে যায় এবং ব্রণ কমিয়ে দেয়। এমনকি, মেকআপ রিমুভার হিসেবেও নারকেলের দুধ ভীষণ কার্যকরী। তাই অল্প সময়ে ঝকঝকে ত্বক পেতে চাইলে নারকেলের দুধের ওপর চোখ বন্ধ করে ভরসা রাখুন।

47

ত্বককে কোমল আর মসৃণ রাখতে ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। ২ চামচ নারকেলের দুধের সঙ্গে এক চামচ টক দই মিশিয়ে মিশ্রণটি সারা মুখে লাগিয়ে মালিশ করতে থাকুন। কিছুক্ষণ পর তুলো দিয়ে ফেসপ্যাকটি তুলে ফেলুন আর পরিষ্কার ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারেন। ত্বকের আর্দ্রতা ফিরে আসবে।
 

57

নারকেলের দুধ ত্বকের রুক্ষতা সরিয়ে ত্বককে মোলায়েম ও আর্দ্র করে তোলে। তুলো দিয়ে সারা মুখে নারকেলের দুধ লাগান। শুকিয়ে গেলে আরও কয়েকবার লাগাতে পারেন, তারপর হালকা ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন।

67

নিয়মিত নারকেলের দুধ মাখলে ত্বকে জমা অতিরিক্ত তেল বেরিয়ে যায়। ফলে ব্রণ কম হয়। ত্বক রোদে পুড়ে গেলেও এটি ফের আগের সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসে। 

77

নারকেলের দুধের সঙ্গে কাঠবাদাম গুঁড়ো এবং পাতিলেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণটি মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের বয়স ধরে রাখতে এই মিশ্রণ অবশ্যই ব্যবহার করুন, সুফল পাবেন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Health News: রোগা হতে রোজ ওটস খাচ্ছেন, শিশুদের খাওয়ানো কি ঠিক? ওজন কমে যাবে না তো?
Recommended image2
Mehendi Designs: জন্মাষ্টমীতে হাতে পরুন এই ৫ ডিজাইন, নজর সরাতে পারবে না কেউ
Recommended image3
Janmashtami: জন্মাষ্টমীতে গোপালকে কোন রঙের পোশাকে সাজাবেন? রাশি অনুযায়ী জেনে নিন শুভ রঙের তালিকা
Recommended image4
Hair Growth: চুল মজবুত করতে ও নতুন চুল গজাতে ডায়েটে রাখুন এই ৯টি খাবার
Recommended image5
পুজোয় বেড়াতে যাওয়ার নতুন ঠিকানা গোবর্ধনপুর সমুদ্র সৈকত, কীভাবে যাবেন? কোথায় থাকবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved